
অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের সবচেয়ে বড় প্রশ্ন, পেনশন কতটা বাড়বে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রতিবেদনে নানা পরিসংখ্যান সামনে আসছে। অনুমান অনুযায়ী, ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে, লেভেল ৭-এর একজন কর্মচারীর বেসিক পেনশন হবে প্রায় ৫৭ হাজার ৬৯৭ টাকা। এর অর্থ হল, তাঁদের বর্তমানে মাসিক বেসিক পেনশন ২২ হাজার ৪৫০ টাকা থেকে বেড়ে প্রায় ৫৮ হাজার টাকা হতে পারে। তবে এটি কেবল একটি অনুমান, সরকার এখনও এই পেনশনের পরিমাণ চূড়ান্ত করেনি।
কেন্দ্রীয় সরকার গত বছরের ৩ নভেম্বর তারিখে অষ্টম বেতন কমিশন গঠন করেছে। এর প্রধান হলেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশনের পরিবর্তন সংক্রান্ত সুপারিশ এই কমিশনকে জমা দিতে হবে। রিপোর্ট তৈরির জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ মাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। ফলস্বরূপ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী সংগঠনগুলি কমিশনের বৈঠক এবং সেখানে উত্থাপিত বিষয়গুলি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে।
পেনশনভোগী সংগঠনগুলির দাবি কী কী?
অনেক সরকারি কর্মচারী ও পেনশনভোগী সংগঠন পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি জানাচ্ছে। কিছু সংগঠন পুরনো পেনশন স্কিমের (OPS) অধীনে পেনশন শেষ বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করার দাবি করেছে। এছাড়াও কিছু সংগঠন পারিবারিক পেনশন শেষ বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার এবং অসামরিক পেশনভোগীদের 'এক পদ এক পেনশন' প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি করেছে।
ফিটমেন্ট ফ্যাক্টর কী?
সহজ কথায়, ফিটমেন্ট ফ্যাক্টর হল সেই গুণক যা পুরনো বেতন বা পেনশনকে নতুন বেতন কাঠআনোতে রূপান্তর করার হিসেব করতে ব্যবহৃত হয়। এই কারণেই কর্মচারী ও পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর কড়া নজর রাখছেন। বিভিন্ন সমীক্ষায় ২.১৫, ২.২৮ এবং ২.৫৭-এর মতো সংখ্যা উঠে এসেছে। কিছু কর্মচারী সংগঠন ৩.৮ থেকে ৪ গুণ পর্যন্ত আরও বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করছে।
৫৭ হাজার ৬৯৭ টাকার পেনশন হিসেবটি কীভাবে করা হল?
লেভেল ৭-এর ক্ষেত্রে ২২ হাজার ৪৫০-এর ন্যূনতম পেনশনকে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে অঙ্কটি প্রায় ৫৭ হাজার ৬৯৭ হয়। এর অর্থ হল, ভবিষ্যতে যদি ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টপটি প্রয়োগ করা হয় এবং এর ভিত্তিতে পেনশন গণনা করা হয় তাহলে ২২ হাজার ৪৫০-এর পেনশন প্রায় ৫৭ হাজার ৬৯৭ হয়ে যেতে পারে।
৫৭ হাজার ৬৯৭ টাকা কোনও নির্দিষ্ট নতুন পেনশন নয়। এটি কেবল ২.৫৭-এর এরটি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে করা একটি দৃষ্টান্তমূলক হিসেব। প্রকৃত ফিটমেন্ট ফ্যাক্টর এবং পেনশন বৃদ্ধি সম্পর্কে অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে।
এই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কোথা থেকে এল?
২.৫৭ কোনও ব়্যান্ডম সংখ্যা নয়। সপ্তম বেতন কমিশনেও এই ২.৫৭-এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। ফলস্বরূপ অষ্টম বেতন কমিশনের জন্য এই সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন অনুদান করা হচ্ছে। তবে কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলি একটি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করছে। তাই অষ্টম বেতন কমিশনে চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর কী হবে, তা বর্তমানে বলা অসম্ভব।
অষ্টম বেতন কমিশনের বর্তমান অবস্থা কী?
কেন্দ্রীয় পেনশনভোগীদের এই মুহূর্তে ৫৮ হাজার টাকার সম্ভাব্য পেনশন সম্পর্কে কোনও সুনির্দিষ্ট প্রত্যাশা রাখা উচিত নয়। এই অঙ্কটি শুধুমাত্র আনুমানিত ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে নির্ধারিত। অষ্টম বেতন কমিশন এখনও ফিটমেন্ট ফ্যাক্টর বা এই দাবিগুলির বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। কমিশনের আসন্ন বৈঠক এবং কর্মচারী ও পেনশনভোগীদের উত্থাপিত দাবিগুলির উপর নিবিড় ভাবে নজর সকলেরই। বর্তমান সময়সূচি অনুযায়ী, কমিশনকে ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তার চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে, যার পর কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।