Advertisement

8th Pay Commission Pension : অষ্টম পে কমিশন চালু হলেই পেনশন বন্ধ হয়ে যাবে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

শুধু বেসিক বেতন নয়, মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA নিয়েও কর্মী সংগঠনগুলির দাবি রয়েছে। মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে DA সংশোধনের দাবি জানানো হচ্ছে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 3:14 PM IST
  • সরকারি কর্মীদের পেনশন নিয়ে বড় খবর
  • কারা কারা পাবেন পেনশন?

অষ্টম পে কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের পেনশন বন্ধ হয়ে যাবে। এমন দাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকী ২০২৬ সালের পর অবসর নেওয়া কর্মীরাই শুধু পেনশন সংশোধনের সুবিধা পাবেন বলেও দাবি করা হচ্ছে। যা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। 

তবে এই সমস্ত দাবিকে কাল্পনিক ও মনগড়া বলে খারিজ করেছেন ন্যাশনাল কাউন্সিলের (জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি) স্টাফ সাইডের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র। তাঁর বার্তা, এই ধরনের গুজবে বিশ্বাস করার কোনও কারণ নেই।

অষ্টম পে কমিশন কার্যকর করার লক্ষ্যে এখন বিভিন্ন রাজ্য সফর করছেন কমিশনের সদস্যরা। এখন তাঁরা রাজস্থানে দু'দিনের সফরে রয়েছেন। ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জয়পুরে কর্মী ইউনিয়ন, পেনশনার সংগঠন এবং বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে বৈঠক করছে কমিশন। বেতন, DA, বিভিন্ন ভাতা এবং পেনশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবি এই বৈঠকে উঠে আসতে পারে।

পেনশন বন্ধ হওয়ার খবর কি সত্যি?

অষ্টম পে কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পেনশন সংক্রান্ত বিভিন্ন দাবিতে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম দাবি, নতুন বেতন কমিশন চালু হলে বর্তমানে পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে।

এই দাবির পরিপ্রেক্ষিতে শিব গোপাল মিশ্র জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে পেনশন বন্ধ হয়ে যাওয়ার মতো বার্তা ছড়ানো হয়েছে। পেনশনভোগীরা বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই দাবিগুলি সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া। পেনশনভোগীদের এই ধরনের বার্তায় বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তিনি।

শিব গোপাল মিশ্র আশা প্রকাশ করেছেন, আগে অবসর নেওয়া পেনশনভোগী এবং ভবিষ্যতে অবসর নিতে চলা কর্মী, উভয়েই পেনশন পেতে থাকবেন। পেনশন ব্যবস্থা আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। অর্থাৎ, বর্তমানে ছড়িয়ে পড়া পেনশন বন্ধ বা শুধু ২০২৬-এর পর অবসর নেওয়া কর্মীরাই সংশোধিত পেনশন পাবেন, এই দাবিগুলিকে আপাতত ভিত্তিহীন বলেই জানানো হয়েছে।

Advertisement

অষ্টম পে কমিশন রাজস্থানে কেন?

অষ্টম পে কমিশন বর্তমানে বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ ও মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে রাজস্থানে দু’দিনের সফর করছে কমিশন। ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর জয়পুরে বিভিন্ন কর্মী সংগঠন, ইউনিয়ন, ফেডারেশন, পেনশনার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়ার জন্য ১৮ অগাস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীদেরই বৈঠকের জন্য সময় দেওয়া হবে।

8th Pay Commission-এ  ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে?

অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের সবচেয়ে বড় আগ্রহের জায়গাগুলির একটি হল ফিটমেন্ট ফ্যাক্টর। নতুন বেতন কাঠামোয় কর্মীদের বেসিক পে কতটা বাড়বে, তা নির্ধারণে এই ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে এখনও পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর কোনও চূড়ান্ত হার ঘোষণা করা হয়নি। কর্মী সংগঠনগুলি নিজেদের দাবি কমিশনের সামনে তুলে ধরছে।

শুধু বেসিক বেতন নয়, মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA নিয়েও কর্মী সংগঠনগুলির দাবি রয়েছে। মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে DA সংশোধনের দাবি জানানো হচ্ছে। এর পাশাপাশি HRA এবং ট্রান্সপোর্ট অ্যাসাউন্স বিভিন্ন ভাতা সংশোধনের বিষয়ও আলোচনায় আসতে পারে।

পেনশন নিয়ে কী দাবি পেনশনারদের?

পেনশনার সংগঠনগুলির অন্যতম দাবি হল অবসরের পর আর্থিক নিরাপত্তা আরও মজবুত করা। পেনশন সুবিধার উন্নতি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে সুবিধা বাড়ানোর বিষয়টি কমিশনের সামনে তুলে ধরা হতে পারে।

Read more!
Advertisement
Advertisement