Advertisement

8th Pay Commission Salary : অষ্টম পে কমিশনে ৭ শতাংশ ইনক্রিমেন্ট, ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর; কত হাজার টাকা বাড়বে বেতন?

অষ্টম বেতন কমিশনে কর্মীদের মোট বেতন ৩১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তার সঙ্গে যদি ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট যোগ  হয়, তাহলে মোট বেতন কত হতে পারে, সেটা এবার দেখা যাক।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • বেসিক স্যালারিতে ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলে বেসিক স্যালারি দ্বিগুণ হয়ে যাবে
  • অর্থাৎ কারও বেসিক স্যালারি ১৮ হাজার টকা হলে তিনি পাবেন ৩৬ হাজার টাকা

অষ্টম বেতন কমিশনের বৈঠক চলছে। কর্মীরা তাঁদের বিভিন্ন দাবি কমিশনের সামনে তুলে ধরছেন। এর মধ্যে অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশনের মতো কিছু কর্মী সংগঠন অষ্টম বেতন কমিশনে বার্ষিক ৭ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। একইসঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরও চালুর দাবি জানিয়েছে তারা। 

অন্যদিকে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন এবং ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনসের মতো কর্মী সংগঠন ৬ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির আবেদন করেছে। 

এই পরিস্থিতিতে অনেক সরকারি কর্মচারীর মনে প্রশ্ন, যদি কর্মী ও পেনশনভোগীদের বেতন প্রতি বছর ৭ শতাংশ করে বাড়ে এবং ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ রাখা হয়, তাহলে একজন কর্মীরা বেতন ১ থেকে ৩ বছরের মধ্যে কত বাড়তে পারে? আসুন সহজভাবে সেই হিসাব বুঝে নিই।  

ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ হলে বেসিক স্যালারি কত হবে?

বেসিক স্যালারিতে ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হলে বেসিক স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কারও বেসিক স্যালারি ১৮ হাজার টকা হলে তিনি পাবেন ৩৬ হাজার টাকা। একইভাবে ২১,৭০০ টাকা বেড়ে হবে ৪৩,৪০০ টাকা, ২৫,৫০০ টাকা বেড়ে হবে ৫১,০০০ টাকা, ৩৫,৪০০ টাকা বেড়ে হবে ৭০,৮০০ টাকা, ৪৪,৯০০ টাকা যাঁরা পান তাঁদের হবে ৮৯,৮০০ এবং কারও বেসিক পে ৫৬,১০০ টাকা হলে তাঁর দ্বিগুণ হয়ে হবে ১,১২,২০০ টাকা। 

এক্ষেত্রে মনে রাখা দরকার, বেসিক পে দ্বিগুণ হওয়ার অর্থ এই নয় যে মোট বেতনও দ্বিগুণ হয়ে যাবে। কারণ অষ্টম বেতন কমিশনে DA, HRA এবং অন্য ভাতার হিসাবও নতুনভাবে করা হবে। 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে কর্মীদের মোট বেতন ৩১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তার সঙ্গে যদি ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট যোগ  হয়, তাহলে মোট বেতন কত হতে পারে, সেটা এবার দেখা যাক।

Advertisement

৭ শতাংশ ইনক্রিমেন্টে কত বাড়বে বেতন?

ধরা যাক, কারও বর্তমান বেসিক পে ১৮,০০০ টাকা। ২.০ ফিটমেন্ট ফ্যাক্টরের ফলে তাঁর বেসিক পে বেড়ে ৩৬,০০০ টাকা। এর সঙ্গে DA, HRA এবং অন্যান্য ভাতা যোগ করার পর যদি তাঁর মোট বেতন ৫০,০০০ টাকা হয়, তাহলে ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী হিসাব হবে- 

প্রথম বছর: ৫০,০০০ টাকা + ৭% = ৫৩,৫০০ টাকা। দ্বিতীয় বছর: ৫৩,৫০০ টারা + ৭% = ৫৭,২৪৫ টাকা। তৃতীয় বছর: ৫৭,২৪৫ টাকা + ৭% = ৬১,২৫২.১৭ টাকা। 

অর্থাৎ, এই হিসাব অনুযায়ী ৫০,০০০ টাকা মোট বেতন থেকে ৭ শতাংশ বার্ষিক বৃদ্ধির ফলে তিন বছর পর তা প্রায় ৬১,২৫২ হতে পারে।

প্রসঙ্গত, অষ্টম বেতন কমিশনে ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন পেলেও শেষ পর্যন্ত কর্মীদের বেতন কতটা বাড়বে, তা নির্ভর করবে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং বেতন নির্ধারণের ফর্মুলার উপর। অর্থাৎ, বর্তমানে যে ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে, তার ভিত্তিতেই উপরের হিসাব করা হয়েছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement