Advertisement

8th Pay Commission Latest Official Updates: অগাস্টে দিল্লিতে বৈঠক, এখনও পর্যন্ত কতটা এগোল অষ্টম বেতন কমিশনের কাজ? ৫ বড় আপডেট

8th Pay Commission Update: অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন সংশোধন এবং অন্যান্য পরিষেবা-সম্পর্কিত সুবিধা নিয়ে আলোচনা এগিয়ে নিতে আগামী মাসে নয়াদিল্লিতে আরও দুই দফা বৈঠকে বসতে চলেছে। কমিশনের জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এই গুরুত্বপূর্ণ বৈটকগুলি ৭ এবং ১০ অগাস্ট অনুষ্ঠিত হবে। এতে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে (NCR) অবস্থিত বা রেজিস্ট্রেড কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (UT) কর্মচারী সংঘ, ইউনিয়ন এবং সমিতিগুলির সঙ্গে সরাসরি আলোচনা করা হবে।

অগাস্টে ৯ মাস পূর্ণ করবে কমিশনঅগাস্টে ৯ মাস পূর্ণ করবে কমিশন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 12:11 PM IST

8th Pay Commission Latest Official Updates: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন, পেনশন, ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করার জন্য গঠিত অষ্টম কেন্দ্রীয় বেতন - কমিশনের কাজ এখন  গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত এই কমিশনকে তার সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। ২০২৬ সালের অগাস্ট মাসের শুরুতেই কমিশন তার নির্ধারিত সময়সীমার নয় মাস বা অর্ধেক সময় পূর্ণ করবে।
কমিশন দেশজুড়ে কর্মচারী ইউনিয়ন, পেনশনভোগী সমিতিদের সঙ্গে আলোচনা ও বৈঠক জোরদার করেছে।

অষ্টম বেতন কমিশন সংক্রান্ত শীর্ষ ৫টি সর্বশেষ সরকারি আপডেট-
কমিশনের  ওয়েবসাইট থেকে প্রকাশিত সর্বশেষ ৫টি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো:
গত আট মাসে অর্জিত প্রধান মাইলফলকসমূহ-

  • ১৬ জানুয়ারি, ২০২৫: কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে।
  • ২৮ অক্টোবর ২০২৫: কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিশনের কার্যপরিধি অনুমোদন করে।
  • ৩ নভেম্বর ২০২৫: ভারত সরকার কর্তৃক অষ্টম বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
  • ৭ ফেব্রুয়ারি ২০২৬: কমিশনের ওয়েবসাইট, অনলাইন ডেটা পোর্টাল এবং পরামর্শ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
  • এপ্রিল - জুলাই ২০২৬: দেশের বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে স্মারকলিপি জমা এবং আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
  • ২০২৭ সালের মাঝামাঝি (প্রত্যাশিত): অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে তার চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে।

কর্মচারী ও পেনশনভোগীরা ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়টি খতিয়ে দেখছেন
বেতন সংশোধনে ফিটমেন্ট ফ্যাক্টর  অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ষষ্ঠ বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬, যেখানে সপ্তম বেতন কমিশনে তা বাড়িয়ে ২.৫৭ করা হয়েছিল। BPMS এবং  NC JCM-এর মতো প্রধান কর্মচারী ইউনিয়নগুলো অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর সাড়ে তিন গুণেরও বেশি বাড়ানোর দাবি জানিয়েছে। কমিশন সকল সংগটনের পরামর্শ বিবেচনা করে এবং অর্থনৈতিক বিষয়গুলো মূল্যায়ন করে তার ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করবে, যা আগামী দশকের জন্য কর্মচারীদের মূল বেতন ও পেনশন নির্ধারণ করবে।

অগাস্টে ফের বৈঠক
অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন সংশোধন এবং অন্যান্য পরিষেবা-সম্পর্কিত সুবিধা নিয়ে আলোচনা এগিয়ে নিতে আগামী মাসে নয়াদিল্লিতে আরও দুই দফা বৈঠকে বসতে চলেছে। কমিশনের জারি করা  সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এই গুরুত্বপূর্ণ বৈটকগুলি ৭ এবং ১০ অগাস্ট অনুষ্ঠিত হবে। এতে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে (NCR) অবস্থিত বা রেজিস্ট্রেড কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (UT) কর্মচারী সংঘ, ইউনিয়ন এবং সমিতিগুলির সঙ্গে সরাসরি আলোচনা করা হবে।

Advertisement

 ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন
কমিশন যোগ্য সংস্থাগুলোকে বৈকে অংশগ্রহণের জন্য ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে অনুরোধ করেছে। কমিশন স্পষ্ট করেছে, শুধুমাত্র সেইসব সংস্থাই এই পরামর্শ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য, যারা ইতোমধ্যে তাদের স্মারকলিপি জমা দিয়েছে এবং এখনও নয়াদিল্লি বা অন্য কোনও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কমিশনের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়নি। বৈটকের সময় ও স্থান যোগ্য সংস্থাগুলোকে আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় সংস্থাগুলোকে তাদের ইউনিক 'মেমো আইডি' প্রদান করতে হবে।

কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে?
এই আলোচনা প্রক্রিয়ায় কর্মচারী সংগঠনগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে:

  • বেতন সংশোধন ও ফিটমেন্ট ফ্যাক্টর: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর গণনা।
  • ভাতা ও পেনশন: মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের উন্নয়ন।
  • পেশাগত অগ্রগতি ও পদোন্নতি: কর্মচারীদের সময়োচিত পদোন্নতি এবং চাকরির শর্তাবলীর উন্নতি।

এর পাশাপাশি, কমিশন মন্ত্রক ও বিভাগগুলোর অনলাইন পোর্টালের মাধ্যমে কর্মচারীদের তথ্য আপলোড করার শেষ তারিখও ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

দিল্লির পর অষ্টম বেতন কমিশন তার দেশব্যাপী পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখবে। এর আগের বৈক জুলাই মাসের শুরুতে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। দিল্লির পর পরবর্তী পর্বটি হবে দক্ষিণ ভারতে, যেখানে ৭ ও ৮ সেপ্টেম্বর চেন্নাইতে এবং ৯ সেপ্টেম্বর পুদুচেরিতে বৈঠক অনুষ্ঠিত হবে। আগ্রহী সংস্থাগুলো ১৮ অগাস্টের মধ্যে এই স্থানগুলোর বৈঠকে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

Read more!
Advertisement
Advertisement