Advertisement

Stock Market Rally: যুদ্ধ শেষ! শেয়ারবাজারে মালামাল, Sensex ও Nifty ঘুরে দাঁড়াতেই ১০ স্টক যেন টাকা ছাপছে!

খুলে গিয়েছে হরমুজ। কমেছে তেলের দাম। আর এদিকে উঠছে সেনসেক্স এবং নিফটি। কোন কোন স্টক মালামাল করছে? জেনে নিন।

স্টক মার্কেট ব়্যালিস্টক মার্কেট ব়্যালি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 10:28 AM IST
  • খুলে গিয়েছে হরমুজ
  • এদিকে উঠছে সেনসেক্স এবং নিফটি
  • কোন কোন স্টক মালামাল করছে?

অবশেষে মধ্যপ্রাচ্যে নেমে এসেছে শান্তি। আমেরিকা এবং ইরানের মধ্যে ডিল ফাইনাল। তারপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে খুলে গেল হরমুজ প্রণালী। এখন থেকে অনায়াসে গ্যাস এবং তেলবাহী জাহাজ যেতে পারবে এই সমুদ্র পথ দিয়ে। আর এই খবর সামনে আসতেই লাফাচ্ছে গোটা বিশ্বের শেয়ারবাজার। এমনকী খুলতেই উঠেছে সেনসেক্স, নিফটিও। 

আজ সকালে সেনসেক্স ওপেনিং-এর সময়ই ১১০০ পয়েন্ট বৃদ্ধি পায়। পেরিয়ে যায় ৭৬০০০ গণ্ডি। এছাড়া ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও আজ উঠছে। ৩৩০ পয়েন্ট বেড়েছে নিফটি। 

মাখায় রাখতে হবে, গত সপ্তাহের শুক্রবার ৭৫,৫২৭ পয়েন্টে শেষ করেছিল সেনসেক্স। এটি ১৬৯৫ পয়েন্ট লাফিয়ে শেষ করে। ও দিকে নিফটি ক্লোজিং দেয় ২৩,৬২২ পয়েন্টে। এটি ওঠে ৪৬১ পয়েন্ট। আর আজ সেই ধারাই আবার বজায় থাকল। উঠছে এই দুই সূচকই। যার ফলে বাম্পার লাভ হচ্ছে বিনিয়োগকারীদের। 

এই ১০ স্টক টাকা ছাপছে
বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেগমেন্টের লার্জ ক্যাপ ফান্ডের অনেকগুলিই রয়েছে গ্রিন জোনে। তবে এসবের মধ্যে সবথেকে বেশি লাফিয়েছে ইন্ডিগোর শেয়ার। এটি ৪.০৫ শতাংশ আপ রয়েছে। এছাড়া এল অ্যান্ড টি শেয়ার ৩.৬০ শতাংশ, বাজাজ ফিনান্স ৩.৬৫ শতাংশ, ইটারনাল ৩.৪০ শতাংশ এবং আদানি পোর্টের শেয়ার ৩.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এছাড়া মিডক্যাপ সেকশনে অশোক লেল্যান্ড ৫ শতাংশ, মুথুট ফিনান্স ৪.৬০ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়াম ৪.৪০ শতাংশ, গোদরেজ প্রপার্টির শেয়ার ৪ শতাংশ এবং জিএমআই এয়ারপোর্ট শেয়ার ৩.৩০ শতাংশ লাফিয়েছে। 

বিদেশ থেকেই ভাল সিগন্যাল মিলেছিল
সেনসেক্স এবং নিফটি যে আজ উঠবে, সেটা বিদেশের একাধিক মার্কেটই ইঙ্গিত দিয়েছিল। আমেরিকা এবং ইরানের ডিলের খবর সামনে আসার পরই জাপানের নিক্কেই বেড়েছে ৩৫০০ পয়েন্ট। হংকং-এর হ্যাঙ্গসেই বৃদ্ধি পেয়েছে ১৩০ পয়েন্ট। দক্ষিণ কোরিয়ার কোসপি জাম্প করেছে ৪৩০ পয়েন্ট। এছাড়াও জিআইফটি নিফটি ইন্ডেক্সও বাম্পার লাফিয়েছে। আর সেই ট্রেন্ড বজায় রেখে বাম্পার লাভ হচ্ছে সেনসেক্স ও নিফটিতে। 

Advertisement

দাম কমল অপরিশোধিত তেলের
ইরান ও আমেরিকার ডিল এবং হরমুজ খুলে দেওয়ার পরই বিশ্ব বাজারে কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। আজ ৪ শতাংশের বেশি পড়েছে তেল। যার ফলে ৮৩ ডলারে নেমে গিয়েছে এর দাম। আর তাতেই খুশি মার্কেট। বাড়ছে সেকসেক্স এবং নিফটি। 

আসলে তেলের দাম কমলে মূল্যবৃদ্ধির আশঙ্কা হ্রাস পায়। জিনিসপত্রের দাম নাগালে থাকে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দামও স্বাভাবিক হয়। আর এই কারণেই বাড়ছে শেয়ারবাজারের একাধিক স্টক। 


বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তাঁর আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement