Advertisement

Yuva Sathi Scheme: এবার রাজ্যের মাধ্যমিক পাশ যুবকরাও পাবেন মাসে ১৫০০ টাকা, বিরাট ঘোষণা মমতার

ভোটের আগে রাজ্যের বেকার যুবকদের ভাল খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকেরা ১৫০০ টাকা ভাতা পাবেন। ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলে অন্তবর্তী বাজেটে জানান হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'যুবসাথী'। এর জন্য বরাদ্দ হয়েছে ৫০০০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

যুবসাথী প্রকল্পযুবসাথী প্রকল্প
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 3:29 PM IST
  • ভোটের আগে রাজ্যের বেকার যুবকদের ভাল খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
  • ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকেরা ১৫০০ টাকা ভাতা পাবেন
  • ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলে অন্তবর্তী বাজেটে জানান হয়েছে

ভোটের আগে রাজ্যের বেকার যুবকদের ভাল খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবকেরা ১৫০০ টাকা ভাতা পাবেন। ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলে অন্তবর্তী বাজেটে জানান হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'যুবসাথী'। এর জন্য বরাদ্দ হয়েছে ৫০০০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

কারা পাবেন? 
২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা বেকার যুবকদের দেওয়া হবে এই ভাতা। তাঁরা মাসে ১৫০০ টাকা করে সাহায্য পাবেন বলে জানান হয়েছে। 

কবে থেকে দেওয়া হবে এই টাকা? 
অন্তবর্তী বাজেটে জানান হয়েছে, ক্ষমতায় এলে চালু করা হবে এই প্রকল্প। এই প্রকল্পটি চালু করা হবে ১৫ অগাস্ট থেকে। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে টাকা।

কীভাবে মিলবে টাকা? 

এখনও এই বিষয়টা জানান হয়নি। আগামিদিনে সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টা খোলসা করা হতে পারে।

এছাড়াও একাধিক ঘোষণা হয়েছে এই বাজেটে
আজকের বাজেট বক্তৃতায় একাধিক ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে ডিএ বৃদ্ধি থেকে ভাতা বৃদ্ধি সহ একাধিক বিষয় উঠে এসেছে। আসুন এগুলি সম্পর্কে জানা যাক-


ডিএ বাড়ানো হল 

বাড়ানো হল ডিএ। আজ চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৪ শতাংশ হারে ডিএ বাড়বে। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার থেকে পাবেন ২২ শতাংশ। যার সহজ অর্থ হল বেতন বাড়বে সরকারি কর্মীদের। 

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা 

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে আরও ৫০০ টাকা বেশি ভাতা পাবেন মহিলারা। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাবেন ১৫০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা বলে জানান হয়েছে। 

প্যারাটিচারদের বেতন বাড়ল

এই বাজেটে বাড়ানো হল প্যারাটিচারদের মাইনে। তাঁদের মাইনে বাড়ল ১০০০ টাকা। এছাড়া গ্রিন পুলিশ, সিভিক ভয়েন্টিয়ার এবং আশাকর্মীদের বেতনও বাড়নো হল ১০০০ টাকা করে বলে জানা গিয়েছে। 

Advertisement

এদিন চন্দ্রিমার আগেই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপির উপর মানুষ রেগে রয়েছে। তাই তাঁদের বাংলা জেতার স্বপ্ন ছাড়তে হবে। কমবে সিট। এছাড়া তিনি বাংলার উন্নয়ন নিয়েও একাধিক কথা বলেন। যদিও এই বাজেট নিয়েও আজ কটাক্ষ করেছে বিজেপি।      
 

 

Read more!
Advertisement
Advertisement