Advertisement

Anthropic IPO: শেয়ারবাজারে ইতিহাস Anthropic-র, IPO থেকে তুলল রেকর্ড ৮১ বিলিয়ন ডলারের বেশি

এর আগে রয়টার্স জানিয়েছিল, আইপিওর আকার প্রায় ১৯ শতাংশ বাড়ানো হয়েছে। প্রথমে ৮২.৫ কোটি শেয়ার বিক্রির প্ল্যানিং ছিল। প্রতি শেয়ারের দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৭৮ ডলার। পরে তা বাড়িয়ে ৯৮ কোটি শেয়ার করা হয়। পাশাপাশি, আইপিওর দামে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার তুলছে সংস্থাটি।

অ্যানথ্রোপিকের IPOঅ্যানথ্রোপিকের IPO
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 7:53 AM IST
  • আইপিওর আকার প্রায় ১৯ শতাংশ বাড়ানো হয়েছে
  • প্রতি শেয়ারের দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৭৮ ডলার
  • পরে তা বাড়িয়ে ৯৮ কোটি শেয়ার করা হয়

যাত্রা শুরুতেই রেকর্ড। বুধবার শেয়ার বাজারে আত্মপ্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংস্থা অ্যানথ্রোপিক (Anthropic)। সংস্থার আইপিও (IPO) থেকে উঠল ৮১.৩১ বিলিয়ন ডলার। এর ফলে শেয়ার বাজারে এন্ট্রি নেওয়া ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর তকমা পেল অ্যানথ্রোপিক। পিছনে স্পেসএক্সের রেকর্ডও।

অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের আইপিওর প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে ৮৩ ডলার। যা আগে নির্ধারিত দামের সীমার চেয়েও বেশি। এই আইপিওর পর সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার।

এর আগে রয়টার্স জানিয়েছিল, আইপিওর আকার প্রায় ১৯ শতাংশ বাড়ানো হয়েছে। প্রথমে ৮২.৫ কোটি শেয়ার বিক্রির প্ল্যানিং ছিল। প্রতি শেয়ারের দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৭৮ ডলার। পরে তা বাড়িয়ে ৯৮ কোটি শেয়ার করা হয়। পাশাপাশি, আইপিওর দামে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার তুলছে সংস্থাটি।

শেয়ার অপশন এবং রেস্ট্রিকটেড স্টকের মতো সিকিউরিটিজ হিসাবের মধ্যে ধরলে অ্যানথ্রোপিকের বাজারমূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার। তবে এই ধরনের সিকিউরিটিজ বাদ দিলে সংস্থার দাম প্রায় ১.১ ট্রিলিয়ন ডলার।

মাথায় রাখতে হবে, অ্যানথ্রোপিক হল প্রথম বড় AI মডেল নির্মাতা সংস্থা, যারা আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে প্রবেশ করল। এর আগে জুন মাসে আইপিও এনেছিল স্পেসএক্স। তবে সেই রেকর্ড ভেঙে দিল অ্যানথ্রোপিক। 

AI শিল্পের দ্রুত বৃদ্ধির সুযোগ নিতে চাইছেন বিনিয়োগকারীরা। যদিও এই শিল্পে মডেল তৈরি এবং পরিচালনার বিপুল খরচ নিয়েও প্রশ্ন উঠছে।

AI সংস্থার শেয়ারে বাড়ছে উদ্বেগ
স্পেসএক্সের রেকর্ড গড়া আইপিওর কয়েক মাসের মধ্যেই বাজারে এল অ্যানথ্রোপিক। যদিও বর্তমানে AI সংস্থাগুলির শেয়ারের পরিস্থিতি আগের মতো সহজ নয়।

বেশ কয়েক সপ্তাহ চিপ নির্মাতা এবং ক্লাউড পরিষেবা সংস্থাগুলির শেয়ারের উপর চাপ তৈরি হয়েছে। সংস্থাগুলির অতিরিক্ত ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন উঠছে। বাড়ছে AI পরিকাঠামোর খরচও। এর মধ্যে চিপ নির্মাতা এনভিডিয়ার CEO জেনসেন হুয়াংয়ের হঠাৎ পদত্যাগ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Advertisement

অন্যদিকে, আইপিওর আগে বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে অ্যানথ্রোপিক। রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, বিক্রির জন্য রাখা শেয়ারের তুলনায় কয়েক গুণ বেশি চাহিদা তৈরি হয়েছিল। তবে প্রতিযোগিতা বাড়লে সংস্থার ভবিষ্যৎ কতটা দ্রুত গতিতে এগিয়ে যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ওদিকে আবার অ্যানথ্রোপিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল ওপেনএআইও। এই সংস্থাটি আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে।

অ্যানথ্রোপিকের ব্যবসা বৃদ্ধির অন্যতম কারণ তাদের Claude AI মডেল। বিশেষ করে Claude Code সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে জনপ্রিয় হয়েছে। এটি একটি AI কোডিং এজেন্ট।

সংস্থার আইপিও সংক্রান্ত নথি অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত তাদের বার্ষিক আয়ের সম্ভাব্য হার দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন ডলার। ৩০ সেপ্টেম্বর এই অঙ্ক ছিল ৭১ বিলিয়ন ডলার।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংস্থার এমন গ্রাহকের সংখ্যা ছিল ১১,৯০০, যাঁরা গত ১২ মাসে অন্তত ১ লক্ষ ডলার করে খরচ করেছেন। গত বছরের শেষে এই সংখ্যা ছিল ১,৫০০-র কিছু বেশি। অর্থাৎ, ব্যবসার পরিধি দ্রুত বাড়ছে।

বিপুল খরচের ভার
AI ব্যবসা চালাতে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে অ্যানথ্রোপিককে। আর এটাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। 

২০২৬ সালের প্রথম ছয় মাসে কম্পিউটিং ক্ষমতা এবং পরিকাঠামো তৈরিতে প্রায় ৯ বিলিয়ন ডলার খরচ করেছে অ্যানথ্রোপিক। গত বছরের একই সময়ের তুলনায় এই খরচ প্রায় চার গুণ। এছাড়া, তৃতীয় ত্রৈমাসিকে কম্পিউটিংয়ের পিছনে আরও ৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এর ফলে খরচের তুলনায় আয় বাড়ানোর ক্ষেত্রে চাপ তৈরি হয়েছে।

তৃতীয় কোয়ার্টারে সংস্থার আয় আগের ত্রৈমাসিকের তুলনায় ৪৭ শতাংশ বেড়ে ১৬.৯৬ বিলিয়ন ডলার হয়েছে। কিন্তু এই সময় অপারেটিং ক্ষতি হয়েছে ৫৬৭ মিলিয়ন ডলার। আগের ত্রৈমাসিকে ৯৭৪ মিলিয়ন ডলার অপারেটিং লাভ হয়েছিল।

অন্যদিকে, নিট ক্ষতির পরিমাণ কমে ২৩.৩ বিলিয়ন ডলার হয়েছে। আগের কোয়ার্টারে এই ক্ষতির পরিমাণ ছিল ৬৬.৩ বিলিয়ন ডলার। 

 

Read more!
Advertisement
Advertisement