
নতুন অর্থবর্ষের শুরুতেই দেশে কার্যকর হতে চলেছে নতুন শ্রম আইন বা New Labour Codes। এর ফলে বেতন কাঠামো, পিএফ, গ্র্যাচুইটি, কাজের সময় থেকে শুরু করে সামাজিক সুরক্ষার নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই বহু বড় সংস্থা এই নিয়ম কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে।
নভেম্বরেই নোটিফাই, এবার কার্যকর-
কেন্দ্র সরকার আগেই ২৯টি পুরনো শ্রম আইন বাতিল করে ৪টি নতুন কোড চালু করেছে। এগুলি ২১ নভেম্বর ২০২৫-এ নোটিফাই করা হয়েছিল।
চারটি নতুন কোড হল -
Code on Wages, 2019
Industrial Relations Code, 2020
Code on Social Security, 2020
Occupational Safety, Health and Working Conditions Code, 2020
এই কোডগুলির মাধ্যমে বেতন, পেনশন, পিএফ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার নিয়মে বড় পরিবর্তন আনা হচ্ছে।
বাড়বে PF, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি : নয়া লেবার কোড নতুন বেসিক স্যালারি মোট CTC-র অন্তত ৫০% হতে হবে। অতিরিক্ত ভাতা ৫০%-এর বেশি রাখা যাবে না। আর তার জেলে বেসিক বেতন বাড়বে, PF-এ বেশি বেতন যুক্ত হবে, হাতে পাওয়া স্যালারি কমবে।
নতুন আইন অনুযায়ী, প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ে বেতন দিতেই হবে। সারা দেশে ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে। আগে নিয়ম ছিল টানা ৫ বছর চাকরি করলে তবেই গ্র্যাচুইটি মিলত। এখন কিন্তু মাত্র ১ বছর চাকরিতেই তা মিলবে।
চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুবিধা পাবেন। তাঁদের জন্য ছুটি, চিকিৎসা ও সামাজিক সুরক্ষাতেও সমান অধিকার থাকবে।
নতুন আইন অনুযায়ী,মহিলারা রাতের শিফটে কাজ করতে পারবেন। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমান কাজের জন্য সমান বেতন পাবেন। ট্রান্সজেন্ডার কর্মীরাও সমান অধিকার পাবেন।
কাজের সময় ও ওভারটাইম- সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে কর্মীকে। দিনে ৮ ঘণ্টার ভিত্তিতে বেতন গণনা। ওভারটাইমে দ্বিগুণ মজুরি বাধ্যতামূলক। নাইট শিফটের জন্য আলাদা স্যালারি কাঠামো এই নিয়মগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আইটি,ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিকস সেক্টরের জন্য।
সব মিলিয়ে, নতুন লেবার কোড কর্মীদের জন্য কিছু সুবিধা বাড়ালেও, হাতে পাওয়া স্যালারিতে প্রভাব পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে সামাজিক সুরক্ষা বাড়বে বলেই মনে করা হচ্ছে।