Advertisement

Bank Holiday: ব্যাঙ্কে প্রতি সপ্তাহে দু'দিন ছুটি সম্ভবত শীঘ্রই, তবে শনি-রবি টানা না-ও হতে পারে

সম্ভবত শীঘ্রই ভারতে ব্যাঙ্কগুলিতে চালু হতে চলেছে প্রতি সপ্তাহে দু'দিন ছুটি। সপ্তাহে দু'দিন ছুটি চেয়ে অনেক দিন ধরেই আন্দোলন করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। সেক্ষেত্রে কর্মচারীদের টানা শনি-রবি ছুটি না-ও থাকতে পারে।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 5:35 PM IST
  • ব্যাঙ্কগুলিতে চালু হতে চলেছে প্রতি সপ্তাহে দু'দিন ছুটি
  • সেক্ষেত্রে টানা শনি-রবি ছুটি না-ও থাকতে পারে
  • রবিবার করেও কি এবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে?

সব কিছু ঠিক চললে, সম্ভবত শীঘ্রই ভারতে ব্যাঙ্কগুলিতে চালু হতে চলেছে প্রতি সপ্তাহে দু'দিন ছুটি। সপ্তাহে দু'দিন ছুটি চেয়ে অনেক দিন ধরেই আন্দোলন করছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। সম্প্রতি টানা ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যদিও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। তবে সূত্রের খবর, ব্যাঙ্কের প্রতি সপ্তাহে দু'দিন ছুটির প্রস্তাব পরের ধাপে চলে গিয়েছে। এই দাবি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই প্রস্তাব উচ্চতর প্যানেলে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ইতিবাচক ভাবেই এগোচ্ছে। 

সপ্তাহে দু'দিন ছুটি নিয়ে ইতিবাচক আলোচনা

প্যানেল অনুমোদন দিয়ে দিলে তারপর সেই প্রস্তাব যাবে রিজার্ভ ব্যাঙ্কে (RBI)। তারপরের ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিজনেস টুডে-র প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচলম জানিয়েছেন, কমিটির ফোকাস হল দেশে ৫ দিন ব্যাঙ্কিক চালু করা। কমিটি তাদের প্রস্তাব জমা দেওয়ার পরেই রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রককে ওই প্রস্তাব ফরোয়ার্ড করতেই হবে। এবং তার জন্য যা যা পরিবর্তন করার, করতে হবে।

ধর্মঘট প্রত্যাহারের পরেই দ্রুত আলোচনা চলছে

কমিটি শুধুমাত্র ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবার বিষয়টিই ডিল করছে। বাকি দাবিগুলি, যেমন পারফর্ম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ, আরও ভাল পেনশন, কাজের পরিবেশ উন্নত করা সহ, দেখভাল প্যানেলের আওতায় নেই। ব্যাঙ্কের সংগঠনগুলি ধর্মঘট প্রত্যাহার করতেই,  ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন গত মঙ্গলবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ওই প্যানেল তৈরিই করা হয়েছে, প্রতি সপ্তাহে ব্যাঙ্কে দুদিন ছুটি কার্যকর করার জন্য।

কীভাবে দু'দিন ছুটি দেওয়া যেতে পারে?

এই কমিটিতে IBA এবং UFBU-র শীর্ষ প্রতিনিধিদের পাশাপাশি BKSM-এর সাধারণ সম্পাদক বিনোদ নিকমও রয়েছেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার MD ও CEO রাজনীশ থাকছেন কর্নাটক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। অন্যদিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের MD ও CEO অশোক চন্দ্র থাকবেন বিকল্প চেয়ারম্যান হিসেবে। রিপোর্ট অনুযায়ী, মাসে দু’টি শনিবার ব্যাঙ্ক খোলা রেখেই কীভাবে কর্মীদের জন্য সপ্তাহে পাঁচ দিনের কাজের ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখবে এই কমিটি।

Advertisement

বর্তমানে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। দু'বছরেরও বেশি সময় ধরে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আলোচনা চলছে। এখন অপেক্ষা এই প্রস্তাব পরবর্তী পর্যায়ে যাচ্ছে কিনা। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর প্রক্রিয়া ইতিবাচক দিকেই রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement