Advertisement

Best 444 Days Fixed Deposit Scheme: 444 দিনের এফডিতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন সরকারি ব্যাঙ্ক, পুরো লিস্ট

ফিক্সড ডিপোজিটে 444 দিনের স্কিমে বেস্ট সুদের হার দিচ্ছে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা এবং এসবিআইয়ের পুরো তালিকা দেখে নিন।

এফডির সেরা রেটএফডির সেরা রেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 9:40 PM IST
  • বর্তমান পরিস্থিতিতে অনেকেই ঝুঁকছেন এফডির দিকে।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে মিলছে দারুণ সুদ।

বর্তমানে টালমাটাল পরিস্থিতিতে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দিকে আবারও ঝুঁকছেন সাধারণ মানুষ। নিরাপদ তো বটেই, এখন সুদের হারও বেশ আকষর্ণীয়। পাশাপাশি নানা টার্মের স্কিম। এর মধ্যে 444 দিনের এফডি সঞ্চয়কারীদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের। একাধিক ব্যাঙ্ক এই নির্দিষ্ট মেয়াদের এফডিতে দারুণ অফার দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, ব্যাঙ্ক অব বরোদা (BOB), স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) মধ্যে কোনটিতে টাকা রাখা সবচেয়ে বেশি লাভজনক হতে পারে।

444 দিনে মেয়াদের এফডি স্কিমে গ্রাহকদের ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। বস্তুত, করোনা অতিমারির পর থেকেই এফডি স্কিমের জনপ্রিয়তা নতুন করে বেড়েছে। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যখন ধাপে ধাপে রেপো রেট বাড়িয়েছিল, তখন প্রায় সব ব্যাঙ্কই এফডিতে সুদের হার বাড়িয়ে দিয়েছিল। তারপর থেকেই বেড়েছে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ।

ব্যাঙ্ক অব বরোদার ৪৪৪ দিনের এফডি- ব্যাঙ্ক অব বরোদা ৪৪৪ দিনের মেয়াদি এফডির নাম 'বরোদা স্কোয়্যার ড্রাইভ ডিপোজিট স্কিম'। এই স্কিমে সাধারণ গ্রাহকদের বার্ষিক ৬.৪৫% হারে এবং সিনিয়র সিটিজেনদের ৬.৯৫% হারে সুদ দেওয়া হচ্ছে। ৮০ বছর বা তার বেশি বয়সি অতিপ্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.০৫% হারে সুদ। মেয়াদপূর্তির আগে টাকা না তোলার বিকল্প বেছে নিলে ব্যাঙ্ক অতিরিক্ত ৫ বেসিস পয়েন্টের সুবিধাও দিচ্ছে। 

এসবিআই-এর ৪৪৪ দিনের স্কিম- দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৪৪৪ দিনের মেয়াদের জন্য চালাচ্ছ 'অমৃত বৃষ্টি' স্কিম (SBI Amrit Vrishti)। এই স্কিমে বর্তমানে সাধারণ বিনিয়োগকারীরা পান ৬.৪৫% এবং সিনিয়র সিটিজেনরা পান ৬.৯৫% হারে সুদ।

সুদের হারে টেক্কা পিএনবির- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও গ্রাহকদের জন্য ৪৪৪ দিনের এফডি চালু করেছে। সুদের হারের দিক থেকে পিএনবি টেক্কা দিয়েছে এসবিআই এবং ব্যাঙ্ক অব বরোদাকে। PNB-র এই ৪৪৪ দিনের এফডিতে সাধারণ গ্রাহকরা পান ৬.৬০% এবং সিনিয়রা সিটিজেনরা পান ৭.১০% হারে বার্ষিক সুদ। অতিপ্রবীণ নাগরিকদের জন্য পিএনবি সর্বোচ্চ ৭.৪০% পর্যন্ত রিটার্ন দিচ্ছে।

Advertisement

তিন ব্যাঙ্কের এফডিতে কোনটা লাভের?

ব্যাঙ্ক সাধারণ সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র
SBI 6.45% 6.95% -
BOB 6.45% 6.95% 7.05%
PNB 6.60% 7.10% 7.40%

এই ছক দেখলেই বুঝতে পারবেন এগিয়ে পিএনবি। স্টেট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার তুলনায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪৪৪ দিনের এফডি আমানতকারীদের জন্য বেশি লাভজনক। 

Read more!
Advertisement
Advertisement