
আরবিআই কয়েক দফায় বাড়িয়েছে রেপো রেট। তার ফলে বেড়েছে ইএমআই-র উপরে সুদের হার। তবে যাঁরা সঞ্চয় প্রকল্পে টাকা রাখতে চান তাঁরাও লাভবান হচ্ছেন। ফিক্সড ডিপোজিটে উপর প্রায় সব ব্যাঙ্কই বাড়িয়েছে সুদের হার। সেই তালিকায় রয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। 'অমৃত কলস' নামে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে তারা। যে স্কিমে মিলছে দুর্দান্ত সুদ। এই স্কিমটি ৩১ মার্চ পর্যন্ত চালু থাকার কথা ছিল। তবে তা আরও বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। তা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
FD-তে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম ৪০০ দিনের জন্য। SBI-এর এই ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের ৭ .৬০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট (০.৫০ শতাংশ) বেশি সুদ পাচ্ছেন। কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত সুদের হার পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন ব্যাঙ্কের শাখা/আইএনবি/YONO অ্যাপের মাধ্যমে। SBI-এর এই বিশেষ FD স্কিমটি অকালে টাকা তুলে নিতে পারেন। ডিপোজিট দেখিয়ে ঋণ নেওয়ার সুবিধাও পাওয়া যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)জানিয়েছে, মেয়াদী আমানতের জন্য মাসিক/ত্রৈমাসিক/অর্ধবার্ষিক সুদ দেওয়া হবে। বিশেষ মেয়াদী আমানতের ক্ষেত্রে তা হবে মেয়াদপূর্তিতে।