Advertisement

Campa Cola এর পর এবার Ice Cream বিক্রিতে মুকেশ অম্বানি, দাম জেনে নিন

দেশজুড়ে রিলায়েন্সের খুচরো ব্যবসার সুবিধা পাবে নতুন আইসক্রিম ব্র্যান্ড। তবে প্রথম পর্যায়ে পশ্চিম ভারতে এই আইসক্রিম বাজারে আনা হবে বলে জানিয়েছে সংস্থা।

এবার আইসক্রিম নিয়ে হাজির রিলায়েন্সএবার আইসক্রিম নিয়ে হাজির রিলায়েন্স
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 8:24 PM IST
  • আইসক্রিমের ব্যবসায় পা রাখল রিলায়েন্স।
  • নতুন ব্র্যান্ডের নাম বম্বে ক্রিমারি।

ক্যাম্পা কোলার হাত ধরে নরম পানীয়ের ব্যবসায় নামার পর এবার আইসক্রিমের বাজারে মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এফএমসিজি শাখা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড 'বম্বে ক্রিমারি' (Bombay Creamery) নামে নতুন আইসক্রিম ব্র্যান্ড নিয়ে বাজারে পা রাখল। একটি রিপোর্ট বলছে, ভারতে আইসক্রিমের বাজারের আনুমানিক মূল্য ২০ হাজার কোটি টাকা।

'বম্বে ক্রিমারি'কে সস্তা অথচ প্রিমিয়াম ডেয়ারি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাইছে রিলায়েন্স কনজিউমার। সংস্থার দাবি, এই আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হবে আসল ডেয়ারি উপাদান। বম্বে ক্রিমারির আইসক্রিমের ব্র্যান্ডে থাকছে একাধিক পণ্য- কোন, কাপ, টাব, বার এবং স্টিক। 

আসল ডেয়ারি উপাদান

কৃষ্ণকুমারের কথায়,'ডেয়ারি পণ্য তৈরির ক্ষেত্রে কোনওরকম শর্টকাট নেওয়ার পক্ষপাতী নয় সংস্থা। শুধু আইসক্রিমের বাজারে প্রবেশ করাই নয়, দীর্ঘমেয়াদি ভাবে এই ব্যবসায় থাকার লক্ষ্য নিয়েই বম্বে ক্রিমারি বাজারে আনা হয়েছে। আসল ডেয়ারি ক্রিম, ন্যাচরাল টেস্ট এবং ভারতীয়দের নাগালের মধ্যে দাম।

আর দাম? শুরু মাত্র ১০ টাকা থেকে। মানে  তুলনামূলক কম দামে প্রিমিয়াম মানের আইসক্রিম বাজারে আনার লক্ষ্য রিলায়েন্সের। সংস্থার দাবি, কম দামে আন্তর্জাতিক মানের আইসক্রিম খেতে পারবেন সাধারণ মানুষ।

মুকেশের সস্তার প্ল্যান

পরিকল্পনা করেই ১০ টাকার পণ্যের বাজারে নতুন ব্র্যান্ড নিয়ে প্রবেশ করছে রিলায়েন্স। এমন একটি বাজারকে বেছে নেওয়া হয়েছে, যেখানে লক্ষ লক্ষ ক্রেতা প্রতিদিন ছোটখাটো জিনিস কেনেন। এর আগেও রিলায়েন্স একাধিক পণ্য ১০ টাকার সেগমেন্টে বাজারে এনেছে। ক্যাম্পা কোলাকে নতুন করে বাজারে ফেরানোর সময় পানীয় জলের একটি ব্র্যান্ডও চালু করেছিল রিলায়েন্স। কোকাকোলা এবং পেপসিকোর দখলে থাকা পানীয় জলের বাজারে মাত্র ১০ টাকায় ২০০ মিলিলিটারের বোতল বিক্রি করছে সংস্থা। ১০ টাকায় বিকোচ্ছে ক্যাম্পা কোলাও। এবার আইসক্রিমও ১০ টাকায়। 

শুরুতে কোথায় বিক্রি?

রিলায়েন্সের দেশজোড়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং রিটেল ব্যবসার সুবিধা পাবে বম্বে ক্রিমারি। রিলায়েন্স জানিয়েছে, প্রথম পর্যায়ে পশ্চিম ভারতে এই আইসক্রিম বাজারে আনা হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে দেওয়া হবে। ধীরে ধীরে গোটা দেশে ব্যবসা ছড়ানোর পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের। রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর টি কৃষ্ণকুমার জানিয়েছেন, সংস্থার আইসক্রিমে আসল ডেয়ারি উপাদানই ব্যবহার করা হবে।

Advertisement

খাবার-পানীয়ের বাজারে আরও জোর অম্বানির

ইতিমধ্যেই দেশ জুড়ে এফএমসিজি ব্যবসা করছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ফাস্ট মুভিং কনজিউমার গুডসের (FMCG) মধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য থাকে। যেমন সাবান, তেল, শ্যাম্পু থেকে শুরু করে খাবার এবং পানীয়। ‘ক্যাম্পা কোলা’ ব্র্যান্ডে নরম পানীয় বিক্রি করছে রিলায়েন্স। ক্যাম্পা কোলা পাওয়া যায় কোলা, কমলালেবু এবং লেবুর মতো বিভিন্ন ফ্লেভারে। শুধু ঠান্ডা পানীয় নয়, রিলায়েন্স কনজিউমারের পণ্যের তালিকায় রয়েছে সূর্যমুখী তেল, গমের আটা এবং প্যাকেটজাত পানীয় জলও। 

রিলায়েন্স কনজিউমারের বম্বে ক্রিমারি বাজারে আসার কয়েক মাস আগেই অম্বানি পরিবারের আরও একটি সংস্থা আইসক্রিমের ব্যবসায় পা রেখেছে। অনন্ত অম্বানির নেতৃত্বাধীন বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন উদ্যোগ ভান্তারার সঙ্গে যুক্ত ভান্তারা ক্রিমারি প্রিমিয়াম ডেজার্টের বাজারে প্রবেশ করেছে। ভারতীয় স্বাদ, নস্ট্যালজিয়া এবং ছোট ব্যাচে উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে এই ব্র্যান্ডে। শুরুতেই ১৭টি ফ্লেভার নিয়ে বাজারে আসে ভান্তারা ক্রিমারি। তালিকায় রয়েছে মালাই কুলফি, পেয়ারা-লঙ্কা, ফিল্টার কফি এবং কেশরের মতো স্বাদ।
 

Read more!
Advertisement
Advertisement