Advertisement

বোর্নভিটা থেকে অ্যামওয়ে, '100 % Pure', 'Energy Drink' সহ দাবি আর নয়, FSSAI অ্যাকশন নিতেই

ভারতে বহুল বিক্রিত পানীয় বোর্নভিটা বিক্রি করে মন্ডেলেজ ইন্ডিয়া। বোর্নভিটা নিয়েও অতিরঞ্জিত তথ্য দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর সংস্থাটিকে নোটিস দেয় FSSAI)। FSSAI-এর নোটিস পাওয়ার পর মন্ডেলেজ সংশ্লিষ্ট দাবিগুলি প্রত্যাহার করে নিয়েছে।

FSSAI-এর নোটিসে বিভ্রান্তিকর তথ্য সরানো হলFSSAI-এর নোটিসে বিভ্রান্তিকর তথ্য সরানো হল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 3:00 PM IST
  • স্বাস্থ্য ও পুষ্টিগুণ নিয়ে দাবি তুলল মন্ডেলেজ ইন্ডিয়া
  • নারকেল তেলে '100%' দাবি তুলল Amway India
  • Amway XS পণ্যে ‘Energy Drink’ শব্দও বাদ

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি (FSSAI)-এর অ্যাকশনের পরেই শুধরে যাচ্ছে একের পর এক নামী ব্র্যান্ড। মন্ডেলেজ ইন্ডিয়া ফুডস (এরাই বোর্নভিটা প্রস্তুতকারী), অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ সহ একাধিক ব্র্যান্ড তাদের পণ্যের পুষ্টিগুণ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দাবি করা বন্ধ করছে। FSSAI জানাচ্ছে, পুষ্টিগুণ নিয়ে মিথ্যে বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপনস ব্র্যান্ডিং তুলে নিচ্ছে সংস্থাগুলি। 

FSSAI-এর নজরে একাধিক খাদ্যপণ্যের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি। স্বাস্থ্য ও পুষ্টিগুণের তুলনামূলক দাবি থেকে শুরু করে ‘১০০%’ এবং ‘এনার্জি ড্রিঙ্ক’-এর মতো শব্দ ব্যবহারের ক্ষেত্রেও আপত্তি উঠেছে। বিভ্রান্তিকর স্বাস্থ্য, পুষ্টি, ট্রেড নেম এবং পণ্যের দাবি নিয়ে নোটিস পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্য ব্যবসাগুলি সংশোধনমূলক পদক্ষেপ করেছে বলে জানিয়েছে FSSAI। তাদের ইনস্টাগ্রাম পোস্টে সেই পদক্ষেপগুলির কথাই তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য ও পুষ্টিগুণ নিয়ে দাবি তুলল মন্ডেলেজ ইন্ডিয়া

ভারতে বহুল বিক্রিত পানীয় বোর্নভিটা বিক্রি করে মন্ডেলেজ ইন্ডিয়া। বোর্নভিটা নিয়েও অতিরঞ্জিত তথ্য দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর সংস্থাটিকে নোটিস দেয় FSSAI)। FSSAI-এর নোটিস পাওয়ার পর মন্ডেলেজ সংশ্লিষ্ট দাবিগুলি প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ওই দাবির ভিত্তিতে প্রকাশিত বিজ্ঞাপনও সরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের দাবি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও FSSAI-কে জানানো হয়েছে।

এই পদক্ষেপকে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ প্যাকেটজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ও পুষ্টিগুণ সংক্রান্ত দাবি ক্রেতাদের পণ্য বেছে নেওয়ার সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতে পারে। বিশেষ করে কোনও পণ্যকে তার কথিত পুষ্টিগুণ বা স্বাস্থ্য উপকারিতার ভিত্তিতে মার্কেটিং করা হলে, সেই দাবিগুলি সঠিক ও নির্ভরযোগ্য হওয়া অত্যন্ত জরুরি।

নারকেল তেলে '100%' দাবি তুলল Amway India

অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ তাদের নারকেল তেল-এর বোতলে লিখত, '100% Pure Coconut Oil'। FSSAI-এর অ্যাকশনের পরেই তারাও ১০০ শতাংশ খাঁটি দাবি করা তুলে দিল। অ্যামওয়ে জানিয়েছে, আগের প্যাকেজিং বা আর্টওয়ার্ক-সহ পুরনো স্টক ইতিমধ্যেই বিক্রির বিভিন্ন চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ‘100%’ দাবিটি বাদ দিয়ে সংশোধিত প্যাকেজিংও চূড়ান্ত করা হয়েছে। FSSAI-কে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন প্যাকেজিংয়ে পণ্য উৎপাদনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement

Amway XS পণ্যে ‘Energy Drink’ শব্দও বাদ

অ্যামওয়ের ক্যাফেইনযুক্ত XS পণ্যশ্রেণিতে ‘Energy Drink’ শব্দ ব্যবহারের বিষয়েও FSSAI আপত্তি জানিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে এই শব্দটি ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে অ্যামওয়ে। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের অগাস্টে পরবর্তী উৎপাদন চক্র থেকেই সংশোধিত প্যাকেজিং কার্যকর হবে। তবে বাজারে থাকা পুরনো প্যাকেজিংয়ের পণ্যগুলি স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রির অনুমতি চেয়েছে অ্যামওয়ে।

Sapiens Labs ও Juza Foods-ও নিল সংশোধনমূলক পদক্ষেপ

বিভ্রান্তিকর ‘suo moto’ দাবি ব্যবহারের অভিযোগ উঠেছিল Sapiens Labs-এর বিরুদ্ধেও। FSSAI-এর নোটিসের পর সংস্থাটি তাদের জবাব জমা দেয় এবং সংশ্লিষ্ট দাবি ও বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়। কেরল-ভিত্তিক Juza Foods-এর বিরুদ্ধে অবশ্য আরও একাধিক অভিযোগ ছিল। তাদের পণ্যের ক্ষেত্রে ‘Real and pure nutrition’, ‘100% vegan’ এবং ‘ideal for sensitive babies’-এর মতো দাবি ব্যবহারের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপকারিতা এবং তুলনামূলক ক্যালসিয়াম সংক্রান্ত দাবিও করা হয়েছিল। এছাড়াও, প্রয়োজনীয় ই-কমার্স সংক্রান্ত অনুমোদন বা লাইসেন্সে সংশ্লিষ্ট এন্ডোর্সমেন্ট ছাড়াই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে খাদ্য ব্যবসা চালানোর বিষয়টি FSSAI-এর নজরে আসে। Juza Foods অনিয়মগুলি স্বীকার করে বিভ্রান্তিকর দাবিগুলি সরিয়ে নিতে সম্মত হয়েছে। প্রয়োজনীয় সংশোধন এবং লাইসেন্স সংক্রান্ত পরিবর্তন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংস্থার পণ্য বিক্রির ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement