
শেয়ারবাজারে অস্থিরতা থামার নামই নেই। তবে এর মাঝেই কিছু স্টক বাম্পার রিটার্ন দিয়েছে। আর আগামিদিনে কিছু শেয়ারের থেকে ভাল রিটার্নের আশা করছে ব্রোকাজের ফার্ম। এই যেমন ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম চয়েস ইনস্টিটিউশনাল ইকুয়েটিজ মূলত নেক্সট জেনারেশন টেক সংস্থাগুলির উপর ফোকাস করার পরামর্শ দিচ্ছে। তাদের দাবি, এই সেক্টর অপারেশন এবং ফিনান্সে এগিয়ে যাচ্ছে। এমনকী এই সেক্টরের অধিকাংশ স্টকের রেজাল্টও দারুণ এসেছে। তাই কয়েকটি স্টকের বাই রেটিং দিয়েছে ব্রোকারেজ ফার্ম।
ব্রোকারেজ ফার্মের দাবি, নাজারা টেকনোলজি লিমিটেড শেয়ারটি দারুণ জায়গায় রয়েছে। তাই এই শেয়ারের জন্য বাই রেটিং দেওয়া হয়েছে। এটির টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ৪০০ টাকা। এছাড়া অরিওনপ্রো সলিউশন লিমিটেডের টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ১২৫০ টাকা। এছাড়া ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড সফটওয়্যারের টার্গেট প্রাইস রয়েছে ১০,৮৯০ টাকা। এছাড়া ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স লিমিটেডের টার্গেট প্রাইস দেওয়া হয়েছে ১২৫০ টাকা।
এছাড়া কিছু স্টকের অ্যাড রেটিংও দেওয়া হয়েছে
ই-কমার্স সাইট মিশো-কে অ্যাড রেটিং দিয়েছে এই ব্রোকারেজ ফার্ম। এটির টার্গেট প্রাইস ২১০ টাকা। এছাড়া ইন্ডিয়ামার্ট ইন্টারমেশ লিমিটেড এবং ডামাম্যাটিক্স গ্লোবাল সার্ভিস লিমিটেডকেও অ্যাড রেটিং দেওয়া হয়েছে। এগুলির টার্গেট প্রাইস যথাক্রমে ২৩৪০ টাকা এবং ৯২০ টাকা।
৭৪ শতাংশ বাড়তে পারে স্টকের দাম
এই ব্রোকারেজ ফার্ম আলাদা করে ইন্টেলেক্ট ডিজাইন এরেনা লিমিটের কথা উল্লেখ করেছে। এই স্টকে দেওয়া হয়েছে বাই রেটিং। এর টার্গেট প্রাইস রয়েছে ১২৫০ টাকা। এটির বর্তমান দাম ৭১৭.৯০ টাকা থেকে ৭৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে দাবি করছে ব্রোকারেজ ফার্ম।
এই সংস্থা কী করে?
এই বিষয়টাও বিস্তারিত জানিয়েছে ব্রোকারেজ ফার্ম। তারা দাবি করেছে, ইন্টেলেক্ট ডিজাইন অপারেশন সংস্থাটি ৩ বছর ধরে পরিকাঠামো তৈরি করেছে। আর এখন তারা eMAH.ai প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইনকাম বাড়াতে চলেছে। এই সংস্থার মোটামুটি ৭০০টি মাইক্রো সার্ভিস রয়েছে।
ব্রোকারেজ ফার্ম চয়েস জানিয়েছে যে, এই সংস্থা ইতিমধ্যেই ভাল পরিমাণ টাকা বিনিয়োগ করেছে এআই-তে। এখন তারা সেই টাকাই তোলার চেষ্টা করছে।
এই প্রসঙ্গে বলি, ভারতের স্টক মার্কেটের অবস্থা বেশ অদ্ভুত। মঙ্গলবার আবার বেড়েছে তেলের দাম। যার ফলে ভারতের স্টক মার্কেটের মোটামুটি ফ্ল্যাট রয়েছে। তাই এখন যদি কোনও স্টক কিনতেও হয়, তাহলে আগে রিসার্চ মাস্ট। নইলে ফেঁসে যেতে পারেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।