Advertisement

Union Budget 2026: বাজেট ২০২৬: আয়কর আইনে বড় বদল, জোর নিয়ম আর জরিমানায়

Union Budget 2026: এবার থেকে ভারতে সম্পত্তি বিক্রির সময় NRI-দের আর TAN নম্বর নিতে হবে না। ভারতীয় ক্রেতাই নিজের PAN ব্যবহার করে TDS কেটে তা জমা দেবেন। ফলে দীর্ঘদিনের জটিলতা কাটল বলেই মনে করা হচ্ছে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 7:16 PM IST

Union Budget 2026: বাজেট ২০২৬-এ আয়কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বদলের ঘোষণা করল কেন্দ্র। লক্ষ্য একটাই। কর দেওয়ার প্রক্রিয়া সহজ করা, অকারণ মামলাবাজি কমানো এবং ছোটখাটো ভুলের জন্য জেলের ভয় দূর করা। বিশেষ করে প্রযুক্তিগত ত্রুটি বা তথ্যের ঘাটতির ক্ষেত্রে করদাতাদের স্বস্তি দিতেই এই সংস্কার বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

NRI-দের সম্পত্তি বিক্রি এখন আরও সহজ
এবার থেকে ভারতে সম্পত্তি বিক্রির সময় NRI-দের আর TAN নম্বর নিতে হবে না। ভারতীয় ক্রেতাই নিজের PAN ব্যবহার করে TDS কেটে তা জমা দেবেন। ফলে দীর্ঘদিনের জটিলতা কাটল বলেই মনে করা হচ্ছে।

বিদেশি সম্পত্তি ঘোষণায় বড় ছাড়
বিদেশে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য যদি ২০ লক্ষ টাকার কম হয়, তা ঘোষণা না করলেও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এমনকি বিদেশি আয় দেখানো হলেও সম্পত্তি আলাদা করে উল্লেখ না করলে এবার মিলবে ছাড়।

আরও পড়ুন

আপিল ও জরিমানার নিয়মে বদল
কর নির্ধারণ ও জরিমানার বিষয় একটিমাত্র আদেশেই নিষ্পত্তি হবে। আপিল চলাকালীন জরিমানার উপর আর সুদ লাগবে না। পাশাপাশি আপিলের সময় জমা দিতে হবে শুধু মূল করের ১০ শতাংশ। আগে যা ছিল ২০ শতাংশ।

প্রযুক্তিগত ভুলে আর অপরাধ নয়
অডিট না করানো, ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট জমা না দেওয়া। এই ধরনের ভুলে এবার ফৌজদারি মামলা নয়, বরং সামান্য ফি বা জরিমানার ব্যবস্থা করা হবে। হিসাবের খাতা না দেওয়া বা TDS না কাটার মতো বিষয় আর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না।

আয় লুকোলেও জেল নয়
নতুন আইনে আয় গোপনের ক্ষেত্রে জেলের বদলে জরিমানার উপর জোর দেওয়া হয়েছে। গুরুতর ক্ষেত্রে সর্বোচ্চ দু’বছরের সাজা থাকলেও, আদালত চাইলে তা জরিমানায় রূপান্তর করতে পারবে। নতুন আয়কর আইন কার্যকর হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। এছাড়া ২০ লক্ষ টাকার কম বিদেশি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৪ থেকেই কোনও দণ্ড প্রযোজ্য নয়।

Advertisement

ITR জমার নতুন সময়সীমা
ITR-1 ও ITR-2 জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। যাদের অডিট লাগে না এবং ট্রাস্ট সংক্রান্ত রিটার্নের ক্ষেত্রে শেষ তারিখ ৩১ আগস্ট।

 

Read more!
Advertisement
Advertisement