Advertisement

বারাণসী থেকে বাংলা, বাজেটে দেশজুড়ে ৭টি হাইস্পিড রেল করিডোর তৈরির ঘোষণা নির্মলার

২০২৬ কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বড়সড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফ্রেট করিডোরের পাশাপাশি বাংলা ও উত্তরপ্রদেশের মধ্যে একটি হাইস্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বারাণসী থেকে বাংলার মধ্যে হাইস্পিড রেল করিডোরবারাণসী থেকে বাংলার মধ্যে হাইস্পিড রেল করিডোর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 12:07 PM IST
  • ২০২৬ কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বড়সড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • বাংলা ও উত্তরপ্রদেশের মধ্যে একটি হাইস্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • এই রেল করিডোর তৈরির ফলে কী হবে? জেনে নিন

২০২৬ কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বড়সড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফ্রেট করিডোরের পাশাপাশি বাংলা ও উত্তরপ্রদেশের মধ্যে একটি হাইস্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উত্তরপ্রদেশের বারাণসী থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মধ্যে এই হাইস্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও, অপর ৬টি হাইস্পিড রেল করিডোর তৈরির প্রস্তাব হয়েছে। এরমধ্যে দিল্লি -বারাণসী রুটে একটি রেল করিডোর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। 

এই রেল করিডোর তৈরির ফলে কী হবে?

নির্মলা সীতারামনের এই ঘোষণার দারুণ খুশি রেলপ্রেমীরা। কারণ, এই ঘোষণা ভারতের রেল পরিকাঠামো আধুনিকীকরণ এবং দূরপাল্লার ট্রেনগুলির গতি বৃদ্ধি করতে একটি বড় পদক্ষেপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত করিডোরগুলি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। পাশাপাশি সফরের সময় কমাতে সাহায্য করবে।

কোন কোন রুটে ৭টি হাইস্পিড রেল করিডোর তৈরি করা হচ্ছে?

  • মুম্বই-পুনে
  • পুনে- হায়দরাবাদ
  • হায়দরাবাদ-বেঙ্গালুরু
  • হায়দরাবাদ-চেন্নাই
  • চেন্নাই-বেঙ্গালুরু
  • বেঙ্গালুরু-বারাণসী
  • বারাণসী-শিলিগুড়ি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এই করিডোরগুলি পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব ভারতের মধ্যে কানেকশন জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এক্ষেত্রে টেক কেন্দ্রগুলি ও উৎপাদন কেন্দ্রের কথাও মাথায় রাখা হয়েছে। 
 
এছাড়াও, ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ ফ্রেট করিডর। যা সুরাতের সঙ্গে সংযোগ করবে। এরফলে ব্যবসায় প্রভূত সুবিধা হবে। বাজেটে এমন দাবিই করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

 

Read more!
Advertisement
Advertisement