Advertisement

Copper Price Rise: সোনা নয়, খেলা ঘোরাচ্ছে তামা, চাহিদা বাড়ছে হু হু করে, কেন?

তামার দাম বাড়ছে। কেন এই বৃদ্ধি? এহেন চাহিদার কারণ কী?

তামার দাম বৃদ্ধিতামার দাম বৃদ্ধি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 11:50 AM IST
  • তামার দাম বাড়ছে
  • কেন এই বৃদ্ধি?
  • এহেন চাহিদার কারণ কী?

একদিকে সোনা এবং রুপোর দামে পতন। অন্যদিকে হু হু করে বাড়ছে তামার দাম। ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এই ধাতু।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে চাইছে গোটা বিশ্ব। আর সেই দৌড়ে তামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু হয়ে উঠেছে। বিদ্যুৎ গ্রিড থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, রিনিউবল এনার্জি প্রকল্প এবং ডেটা সেন্টার, সবক্ষেত্রেই রয়েছে তামার ব্যবহার। যার ফলে বৃদ্ধি পাচ্ছে এর চাহিদা। সেই সঙ্গে দাম হচ্ছে ঊর্ধ্বমুখী। 

আর বর্তমানে ভারতেও তামার চাহিদা দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়েছে দামে। অগাস্টে ভারতে তামার ফিউচার্সের দাম প্রতি কেজি প্রায় ১,৪০০ টাকায় পৌঁছেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জ (LME)-এর আন্তর্জাতিক বাজারেও তামার দাম একবারে রেকর্ড উচ্চতার কাছাকাছি রয়েছে। ১৭ অগাস্ট এমসিএক্স-এ তামার কনট্র্যাক্ট প্রতি কেজি প্রায় ১,৪০০ টাকায় ট্রেড করেছে। 

আর বর্তমানে একটা অদ্ভুত ট্রেন্ডও দেখা যাচ্ছে। সাধারণত, তামার দাম বাড়লে সমস্যায় পড়ে এর মাধ্যমে পণ্য তৈরি করা কারখানাগুলি। তামার দাম বাড়লে তাদের লাভের মার্জিন কমে যায়। তবুও দাম কমার অপেক্ষা করছে না এই সব সংস্থা। বরং তামা হাতে পাওয়ার জন্য অতিরিক্ত দাম দিতে রাজি থাকছে তারা।

তাহলে প্রশ্ন উঠছে, হঠাৎ তামার এত চাহিদা কেন?
আসলে নতুন তামার খনি তৈরি করা বেশ দীর্ঘ প্রক্রিয়া। এটা অত্যন্ত ব্যয়বহুল। তাই এর চাহিদা বাড়লেও, সাপ্লাই নেই। যার ফলে সমস্যা তৈরি হচ্ছে। 

এদিকে S&P Global-এর অনুমান, বিশ্বে তামার চাহিদা ২০২৫ সালের প্রায় ২৮ মিলিয়ন টন থেকে বেড়ে ২০৪০ সালের ৪২ মিলিয়ন টনে পৌঁছতে পারে। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে দাম। বিদ্যুতায়ন, রিনিউবল এনার্জি, বৈদ্যুতিক গাড়ি এবং এআই-চালিত ডেটা সেন্টারগুলিই এই চাহিদা বৃদ্ধির বড় কারণ।

ফলে তৈরি হচ্ছে একটি বড় সমস্যা। তামার ব্যবহার দ্রুত বাড়ছে, কিন্তু নতুন সরবরাহ তৈরি করতে বছরের পর বছর সময় লাগছে।

কেন অতিরিক্ত দাম দিতে রাজি ক্রেতারা?
তামা এখন প্রচুর কাজে লাগে। এমন পরিস্থিতিতে সংস্থাগুলি তামার দাম কমার অপেক্ষায় বসে থাকতে পারে না। তাদের সঠিক সময় পণ্য ডেলিভারি দিতে হবে। নইলে ক্রেতা মুখ ফেরাবে। এই বিষয়টা বুঝেই ক্রেতারা বেশি দামে হলেও তামা কিনছেন।

Advertisement

ভারতের ক্ষেত্রে সমস্যাটি আরও বড়। কারণ, আমাদের দেশের নিজস্ব পরিশোধিত তামার উৎপাদন খুব কম। তার মাধ্যমে চাহিদা মেটানোর সম্ভব নয়। ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমদানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। 

কেন তামার দিকে নজর ভারতের?
বিদ্যুৎ ও তাপ পরিবহণের ক্ষেত্রে তামা সেরার সেরা। সেই কারণে এর ব্যবহার তার, মোটর, ট্রান্সফর্মার থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি সিস্টেম—সব ক্ষেত্রেই রয়েছে।

International Copper Association India-এর তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে ভারতে তামার চাহিদা বছরে ৯.৩ শতাংশ বেড়ে ১৮.৭৮ লক্ষ টনে পৌঁছেছে।

চাহিদার সবচেয়ে বড় উৎস ছিল নির্মাণ ও পরিকাঠামো সেক্টর। মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ এসেছে বিল্ডিং ও কনস্ট্রাকশন থেকে। এরপর শিল্পক্ষেত্রের অবদান ১৯ শতাংশ এবং পরিকাঠামো খাতের ১৭ শতাংশ।

তবে নতুন ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে তামার চাহিদা আরও দ্রুত বাড়ছে। সৌর ও বায়ুশক্তি, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি স্টোরেজ এবং ইলেক্ট্রোলাইজারের মতো ক্ষেত্রে ২০২৫ অর্থবর্ষে তামার ব্যবহার বছরে ৩২ শতাংশ বেড়েছে। আর আগামিদিনে যখন বিদ্যুতের চাহিদা আরও বাড়বে, তখন তামা আরও দামি হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement