Advertisement

Dalal Street News: বিরাট উত্থান Sensex, Nifty-র; রকেটের গতি কোন কোন স্টকে?

সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে BSE সেনসেক্স ৪৩৪.৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়েছে। এটি পৌঁছেছে ৮২,০২৭.২৫ পয়েন্টে। আগের দিন সেনসেক্স বন্ধ হয়েছিল ৮১,৫৯২.৪৫ পয়েন্টে। সোমবার সকালে ৮১,৮১০.৯৮ পয়েন্টে শুরু করে সূচকটি। তারপর সর্বোচ্চ ৮২,২৩১.৭৮ পয়েন্টে পৌঁছয়। দিনের শুরুতে সর্বনিম্ন ৮১,৭৭৬.৯০ পয়েন্ট চলে যায় সূচক।

সোমবার পজিটিভ শুরু করেছে শেয়ারবাজারসোমবার পজিটিভ শুরু করেছে শেয়ারবাজার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 10:44 AM IST
  • সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে BSE সেনসেক্স ৪৩৪.৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়েছে
  • এটি পৌঁছেছে ৮২,০২৭.২৫ পয়েন্টে
  • আগের দিন সেনসেক্স বন্ধ হয়েছিল ৮১,৫৯২.৪৫ পয়েন্টে

সোমবার চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার। দিনের শুরুতে প্রায় ০.৫ শতাংশ বাড়ল দেশের দুই প্রধান বেঞ্চমার্ক। পজিটিভ জায়গায় রয়েছে সেনসেক্স ও নিফটি। একাধিক বড় সংস্থার শেয়ারে বাইং চলছে। যার জেরে বাজারে আপ ট্রেন্ড।

সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে BSE সেনসেক্স ৪৩৪.৮০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়েছে। এটি পৌঁছেছে ৮২,০২৭.২৫ পয়েন্টে। আগের দিন সেনসেক্স বন্ধ হয়েছিল ৮১,৫৯২.৪৫ পয়েন্টে। সোমবার সকালে ৮১,৮১০.৯৮ পয়েন্টে শুরু করে সূচকটি। তারপর সর্বোচ্চ ৮২,২৩১.৭৮ পয়েন্টে পৌঁছয়। দিনের শুরুতে সর্বনিম্ন ৮১,৭৭৬.৯০ পয়েন্ট চলে যায় সূচক।

অন্যদিকে, NSE নিফটি ৫০-ও ঊর্ধ্বমুখী ছিল। ১১৩.৭০ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ বেড়ে ২৫,২৫৮ পয়েন্টে লেনদেন হচ্ছিল এই সূচক।

IT ও ব্যাঙ্কিং শেয়ারে বাইং চলছে
সোমবার বাজারের এই উত্থানে বড় ভূমিকা নিয়েছে তথ্যপ্রযুক্তি (IT) এবং ব্যাঙ্কিং সংস্থাগুলির শেয়ার। সেনসেক্সের তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এশিয়ান পেইন্টসের শেয়ার। ২.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংস্থাটির শেয়ারের দাম। এরপর রয়েছে ভারতী এয়ারটেল। সংস্থাটির শেয়ারের দাম বেড়েছে ১.৫০ শতাংশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর শেয়ারও ১.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারেও বাইং দেখা গিয়েছে। ইনফোসিসের শেয়ারের দাম বেড়েছে ১.২৬ শতাংশ, HCL টেকনোলজিসের ১.১৪ শতাংশ এবং টেক মাহিন্দ্রার ১.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্যাঙ্কিং শেয়ারগুলিও বাজারকে উপরের দিকে তুলতে সাহায্য করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম বেড়েছে ১.৩০ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার ১.১৭ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ০.৮৭ শতাংশ বেড়েছে। ICICI ব্যাঙ্কের শেয়ারের দাম উঠেছে ০.৩৮ শতাংশ।

এছাড়া বাজাজ ফিনসার্ভের শেয়ার ০.৬৪ শতাংশ, ট্রেন্ট ০.৬১ শতাংশ এবং টাইটানের শেয়ার ০.৫৮ শতাংশ বেড়েছে।

তবে সব বড় সংস্থার শেয়ারে লাভের ছবি দেখা যায়নি। সেনসেক্সের তালিকায় সবচেয়ে বেশি পড়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের শেয়ার। সংস্থাটির শেয়ারের দাম কমেছে ০.৭০ শতাংশ। টাটা স্টিলের শেয়ার ০.৬৭ শতাংশ, NTPC-র ০.৩৯ শতাংশ এবং ইন্ডিগোর শেয়ার ০.১৭ শতাংশ কমেছে।

Advertisement

কেন বাড়ছে শেয়ার বাজার?
জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডঃ ভি কে বিজয়কুমারের মতে, বিদেশি বিনিয়োগকারীদের (FII) বিপুল পরিমাণে শেয়ার কেনা শুরু করেছে। সেই সঙ্গে প্রত্যাশার তুলনায় ভাল রেজাল্ট দেখিয়েছে ভারতের কর্পোরেট সংস্থাগুলি। যার ফলে উঠছে বাজার।

তিনি জানান, গত এক মাসে বিশ্বের বড় শেয়ার বাজারগুলির মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স করেছে ভারত। এই সময়ে ভারতীয় বাজারে ৯.৪ শতাংশ রিটার্ন মিলেছে। অন্যদিকে, আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে নেগেটিভ রিটার্ন দেখা গিয়েছে।

বিজয়কুমারের আশা, ভারতীয় শেয়ার বাজারের এই ভাল পারফরম্যান্স আগামিদিনেও অব্যাহত থাকতে পারে। বাজারের ঊর্ধ্বগতির সুযোগ নিতে বিদেশি বিনিয়োগকারা আরও বিনিয়োগ করতে পারে।

যদিও কয়েকটি ঝুঁকির কথাও উল্লেখ করেছেন বিজয়কুমার। তাঁর মতে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (DII) মুনাফা তুলে নিতে পারে। সেই সঙ্গে মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগও আপট্রেন্ডের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement