Advertisement

Dearness Allowance : পিছোল ডিএ মামলার শুনানি, সব সরকারি কর্মীরা পাবেন মহার্ঘ ভাতা? জোরদার সওয়াল

আজ রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি  জানান,  বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই মোতাবেক ৬ হাজার কোটি টাকা ডিএ-র জন্য দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ডিএ মামলা
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি
  • ভোটের ফলাফল ঘোষণার পর ডিএ মামলা উঠবে সর্বোচ্চ আদালতে

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। ভোটের ফলাফল ঘোষণার পর ডিএ মামলা উঠবে সর্বোচ্চ আদালতে। বকেয়া ডিএ মেটানো নিয়ে আজ বুঝবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। মামলাকারী পক্ষগুলিকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কপিল সিব্বল। তিনি  জানান,  বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি যে নির্দেশ দিয়েছিল, সেই মোতাবেক ৬ হাজার কোটি টাকা ডিএ-র জন্য দেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা সরকারি কর্মীরা পেয়েছেন। যাদের নাম সরকারি কর্মী হিসেবে নথিভুক্ত ছিল তাদের টাকা দেওয়া হয়েছে। বাকিদেরও টাকা দেওয়া হবে। তবে সামনে ভোট। তাই প্রথম কিস্তির টাকা এখনও মেটানো হয়নি সবটা। সরকারের সময় প্রয়োজন। 

এদিকে সরকারি কর্মীদের অভিযোগ, ডিএ নিয়ে যে বক্তব্য কোর্টে সরকারের তরফে জানানো হয়েছে তা সর্বাংশে সত্যি নয়। কারণ অনেকে ডিএ পাননি। পেনশনার ও বর্তমান সরকারি কর্মীরা দিশেহারা। তাঁরা জানেন না, কবে ডিএ ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। ডিএ দেওয়ার ক্ষেত্রেও সরকার আইনের পরিবর্তন করছে। যা আইন বিরোধী।  

এক সরকারি কর্মী জানান, ডিএ নিয়ে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ৫ ফেব্রুয়ারি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল AICPI অনুযায়ী সরকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ দিতে হবে। অথচ তা দেওয়া হচ্ছে না।  ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া দিতে হবে। আজও অনেকে টাকা পাননি। তাঁরা বিপদে পড়েছেন। 

সরকারি কর্মচারী সংগঠনের এক নেতা জানান, মামলার প্রথম দিকে সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছিল. ডিএ মেটাতে তাদের ৪১ হাজার কোটি টাকা মতো খরচ হবে। কিন্তু, এখন দেখা যাচ্ছে মাত্র ৬ হাজার কোটি টাকা বরাদ্দ। ফলে এর থেকে পরিষ্কার সরকারের ইচ্ছা। 

যদিও রাজ্য সরকারের দাবি, তাদের কাছে সরকারি কর্মীদের যে তালিকা ছিল সেই মোতাবেক টাকা দেওয়া হয়েছে। ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনায় বসবে সরকার। পরবর্তী ডিএ কবে, কীভাবে, কোন নিয়মে দেওয়া হবে, তা আলোচনা করা হবে। 

Advertisement

মামলার আইনজীবী ফিরদৌস শামিম জানান, ডিএ দিতে হবে AICPI অনুযায়ী ২৫ শতাংশ এরিয়ার সহ। কিন্তু সেই নিয়ম তো মানছে রাজ্য সরকার। তারা কোর্টের নির্দেশকে অমান্য করছে। এক এক শ্রেণীর কর্মীদের জন্য এক এক রকম ডিএ দেওয়া হচ্ছে। এতে সরকারি কর্মীরা ক্ষুব্ধ। 
 

Read more!
Advertisement
Advertisement