Advertisement

শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু?

স্কুলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতেও কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর। এর ফলে গোটা শিক্ষাক্ষেত্র জুড়েই বকেয়া ডিএ প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে।

Dearness Allowance Dearness Allowance
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Apr 2026,
  • अपडेटेड 4:47 PM IST
  • শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
  • কবে থেকে টাকা পাবেন শিক্ষকরা ?

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় খবর। তাদের ডিএ ও ডিআর অর্থাৎ মহার্য ভাত ও ত্রাণ দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে তা কাটছে। নবান্ন সূত্রে খবর, নির্দেশিকা মেনে সব সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের অর্থ দফতরের তরফে। অবসরপ্রাপ্তদের নামও থাকবে সেখানে। বিকাশ ভবন সূত্রে খবর, তাদের তরফে কাজ শুরু হয়েছে। 

স্কুলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতেও কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর। এর ফলে গোটা শিক্ষাক্ষেত্র জুড়েই বকেয়া ডিএ প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। 

সূত্রের খবর, রাজ্য সরকার এখন ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ এর ডিসেম্বর মাস পর্যন্ত হিসেব চেয়েছে। এই সময়কালের মধ্যে চাকরিজীবী ও পেনশনপ্রাপকদের মধ্যে কাদের কত বকেয়া, তার হিসেব চূড়ান্ত করা হচ্ছে।  এই সমস্ত তথ্য সংগ্রহ ও গণনার কাজ সম্পূর্ণ হলে ম্যাচিং অর্ডার জারি করা হবে। প্রশাসনিক সূত্রে খবর, এরপরই বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। 

রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকায় এটাও জানানো হয়েছে, কীভাবে হিসাব করতে হবে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিওর মাধ্যমে এই সমস্ত পরিসংখ্যানের সত্যতা নিখুঁতভাবে যাচাই করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীদের সার্ভিস বুক এবং তাঁদের নিজস্ব পরিচয় সংক্রান্ত বিস্তারিত তথ্যের উপর ভিত্তি করেই এই ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, এর আগে অর্থ দফতরের পেনশন শাখা এক বিজ্ঞপ্তি জারি করে মৃত কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া অর্থ প্রদান করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা মেকানিজম ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাবি জানাতে আগ্রহীদের সাহায্যের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর (০৩৩-২২৫৩৫৪১৭) এবং একটি ইমেল আইডি (ifms-wb@gov.in) চালু করা হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement