Advertisement

Dearness Allowance : রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট অঙ্কের DA ঘোষণা অর্থমন্ত্রীর, ১ অক্টোবর থেকে কার্যকর

অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, পেনশনারদেরও ডিআর বা মহার্ঘ ত্রাণ দেওয়া হবে। তাঁদেরও ২০ শতাংশ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। সেটিও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।  

২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 1:14 PM IST
  • এখন ১৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা
  • এই ঘোষণার ফলে অক্টোবরের ১ তারিখ থেকে তাঁরা ৩৮ শতাংশ ডিএ পাবেন

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। তাঁদের জন্য ২০ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ সবস্তরের কর্মীদের ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। বর্ধিত ডিএ চালু হবে চলতি বছরের অক্টোবরের ১ তারিখ থেকে। 

প্রসঙ্গত, এখন ১৮ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা। এই ঘোষণার ফলে অক্টোবরের ১ তারিখ থেকে তাঁরা ৩৮ শতাংশ ডিএ পাবেন। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, পেনশনারদেরও ডিআর বা মহার্ঘ ত্রাণ দেওয়া হবে। তাঁদেরও ২০ শতাংশ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। সেটিও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।  

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দাবি অনেক দিনের। ভোটের আগে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিবলেন, ডিএ বৃদ্ধি করবে সরকার। বাজেটের দিন চমক থাকবে। সেই প্রতিশ্রুতি মতো এদিন ২০ শতাংশ ডিএ এবং ডিআর ঘোষণা করা হল। 

তবে এই ডিএ বৃদ্ধি করা হলেও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ব্যবধান থেকে গেল। কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। আগে এর পরিমণ ছিল ৫৮ শতাংশ। তবে সম্প্রতি বাড়ানো হয়েছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও ২২ শতাংশ। 

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আমল থেকে ডিএ-র দাবিতে কোর্টে ও রাস্তায় আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মীরা। আগের সরকার দাবি করেছিল, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। এটা অধিকার নয়। তা নিয়ে কোর্টে সওয়াল জবাবও হয়। তবে ছাব্বিশের আগে ভোটের প্রচারে এসে অমিত শাহরা দাবি করেছিলেন, এই সরকার ক্ষমতায় এসেই ডিএ সমস্যার সমাধান করবেন। সেই মোতাবেক ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই সরকারি কর্মীদের ডিএ-ক্ষোভ কিছুটা লাঘব করার চেষ্টা করল বিজেপি সরকার।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement