
বর্ষাতেও আজ বসন্তের খোলা হওয়া ভারতের শেয়ারবাজারে। সপ্তাহের শেষ ট্রেডিং দিনে লাফাচ্ছে সেনসেক্স এবং নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জ বা সেনসেক্স লাফিয়েছে ১০০০ পয়েন্ট। ও দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিতেও ষাঁড়ের গতি। আর শেয়ারবাজারের এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিগন্যাল। তিনি জানিয়েছেন, এই সপ্তাহের শেষে একটা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে ইরান ও আমেরিকার মধ্যে। তারপর খুলে যেতে পারে হরমুজ। আর এই খবরেই আপ শেয়ারবাজার।
সেনসেক্স এবং নিফটির ঝামেলা
শুক্রবার দিনের শুরুতেই লাফিয়েছে সেনসেক্স এবং নিফটি। শুক্রবার যেখানে ৭৩,৮৩২ পয়েন্ট শেষ করে সেনসেক্স, সেখানে আজ শুরুতেই ৭৪,৭০৯ পয়েন্টে উঠে যায়। কিছু মিনিটের মধ্যেই এটা ৭৪,৮৫৯ পয়েন্টে পৌঁছে যায়। ও দিকে নিফটির হালও ছিল একই রকম। ৫০ শেয়ারের নিফটি ২৪,৪১২ পয়েন্টে ওপেনিং করে। আর তাতেই মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। একাধিক স্টক বাম্পার রিটার্ন দিয়েছে।
কেন উঠছে সেনসেক্স, নিফটি?
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, শেয়ারবাজারের এই উত্থানের নেপথ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা। তিনি জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই চুক্তি হতে পারে ইউরোপে। তারপরই হরমুজ খুলে যেতে পারে বলে আশাবাদী তিনি।
আর ট্রাম্পের এই বার্তার পরই বিশ্ববাজারে খুশির হাওয়া। হু হু করে পড়ছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯০ ডলারের নীচে নেমে গিয়েছে। যার ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা অনেকটাই কমেছে। লাফিয়েছে শেয়ারবাজার।
কোন কোন শেয়ারে ষাঁড়ের গতি?
আজ একাধিক স্টক লাফিয়েছে। লার্জক্যাপ ক্যাটাগোরিতে ইন্ডোগোর শেয়ার ৪ শতাংশ, ইটারনালের শেয়ার ৩ শতাংশ, বাজাজ ফিনান্সের শেয়ার ২.৭০ শতাংশ, এল অ্যান্ড টি-এর শেয়ার ২.৭০ শতাংশ এবং এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ২ শতাংশ বেড়েছে।
ও দিকে মিডক্যাপ ক্যাটাগোরিতে অশোক লেল্যান্ডের শেয়ার ৪ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়ামের শেয়ার ৩.৮০ শতাংশ, ইউপিএল-এর শেয়ার ৩.২০ শতাংশ, মুথুট ফিনান্সের শেয়ার ৩ শতাংশ, গোদরেজ প্রপার্টিজের শেয়ার ২.৭০ শতাংশ বেড়েছে। আর এই সব স্টকের দাম বৃদ্ধিতে প্রচুর লাভ হয়েছে বিনিয়োগকারীদের। অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তাঁর আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।