Advertisement

Dr Reddy's Share Price Surge: পড়ন্ত শেয়ারবাজারেও বাম্পার রিটার্ন দিচ্ছে এই পরিচিত স্টক, ওয়াচলিস্টে রয়েছে তো?

বৃহস্পতিবার পড়ছে ভারতের শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্স, দুইই ডাউন। যদিও এমন পরিস্থিতিতেও Dr. Reddy's Laboratories-এর শেয়ার লাফাচ্ছে। আজ সকালেও এই ওষুধপ্রস্তুতকারী সংস্থার শেয়ারটি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।

Dr Reddy's শেয়ারের দাম বাড়ছে কেন?Dr Reddy's শেয়ারের দাম বাড়ছে কেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 12:14 PM IST
  • বৃহস্পতিবার পড়ছে ভারতের শেয়ারবাজার
  • নিফটি এবং সেনসেক্স, দুইই ডাউন
  • এমন পরিস্থিতিতেও Dr. Reddy's Laboratories-এর শেয়ার লাফাচ্ছে

বৃহস্পতিবার পড়ছে ভারতের শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্স, দুইই ডাউন। যদিও এমন পরিস্থিতিতেও Dr. Reddy's Laboratories-এর শেয়ার লাফাচ্ছে। আজ সকালেও এই ওষুধপ্রস্তুতকারী সংস্থার শেয়ারটি প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বোম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) সকাল প্রায় ১০টা ১ মিনিটে শেয়ারটির দাম ছিল ১,২৯৫.১০ টাকা। এটির দাম বেড়েছে ৮০ টাকা। ৬.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে উল্টোদিকে সেনসেক্স এবং নিফটি পড়েছে। কিন্তু তারমধ্যেও এই শেয়ারটি উল্লেখযোগ্যভাবে ভাল পারফর্ম করেছে।

কেন বাড়ছে এই ওষুধ কোম্পানির স্টক?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাজার চলাকালীন সংস্থার তরফে কোনও নির্দিষ্ট ঘোষণা হয়নি। তাই খুব সহজে এই স্টকের উত্থানের কারণ বলা যাচ্ছে না। যদিও মনে করা হচ্ছে, সেক্টরের কারণেই এই র‍্যালি হয়েছে।

আসলে ফার্মাসিউটিক্যাল শেয়ারে ডিফেন্সিভ ইনভেস্টমেন্ট হয়। বাজার অস্থির হলে বিনিয়োগকারীরা সাধারণত ফার্মা ও স্বাস্থ্য পরিষেবা সংস্থায় টাকা বিনিয়োগ করেন। কারণ, এই সেক্টরের আয় তুলনামূলকভাবে স্থিতিশীল। সেই তুলনায় অটো, মেটাল বা ফিনান্সিয়াল সেক্টর অনেক বেশি ওঠানামা করে। তারফলেই অনেকে ফার্মাতে টাকা লাগান। আর বৃহস্পতিবারও সেই প্রবণতা দেখা গিয়েছে।

এই স্টকটি ছাড়াও Cipla প্রায় ১.৬৫ শতাংশ বেড়েছে। অপরদিকে Sun Pharmaceutical Industries-এর শেয়ারও সবুজে ছিল। তাই বোঝাই যাচ্ছে যে গোটা সেক্টরই অনেকটা আপ রয়েছে।

মাথায় রাখতে হবে, সারা বিশ্বেই তেলের দাম বাড়ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে গিয়েছে। যার ফলে পড়ছে শেয়ারবাজার। এমন পরিস্থিতিতে অনেকেই ফার্মা সেক্টরের দিকে ঝুঁকছে। তাই এই স্টককের দাম হু হু করে বাড়ছে। 

কেন Dr. Reddy's-এর স্টক এগিয়ে? 
ফার্মা সেক্টরে অনেক কোম্পানি রয়েছে। কিন্তু কেন বাড়ছে Dr. Reddy's Laboratories-এর শেয়ারের দাম? এর কারণ হিসেবে বলা যায়, এটি একটি লার্জক্যাপ স্টক। রফতানির বাজারে, বিশেষত আমেরিকায় এই সংস্থার শক্তিশালী উপস্থিতি রয়েছে। তাই এখানে অনেকেই বিনিয়োগ করছেন। বাড়ছে দাম।

এখন বিনিয়োগকারীদের কী নজর রাখা উচিত?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন স্টকটির দিকে নজর রাখতে হবে। শেয়ারটি আজ ১,৩০০ টাকার আশেপাশে টিকে থাকতে পারে কি না, সেটা দেখা জরুরি। পাশাপাশি এক্সচেঞ্জে কোনও নতুন ঘোষণা, বিশ্লেষকদের মতামত বা সেক্টর সংক্রান্ত আপডেটের দিকেও নজর রাখতে হবে। তারপরই বিনিয়োগ করা উচিত হবে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement