Advertisement

EPFO নিয়ে বড় আপডেট দিল সরকার, PF-এর জন্য অবশ্যই জানা দরকার

সবসময় যে প্রথমবারেই অথেনটিকেশন সফল হবে, এমনটা নয়। বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। যেমন, আধার নম্বর বা মোবাইল নম্বর ভুল হওয়া। OTP না আসা।

PF নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের PF নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 2:41 PM IST
  • কর্মীদের জন্য বড় সুবিধা আনল EPFO
  • যাঁরা প্রথমবার EPF ব্যবস্থার আওতায় আসছেন, তাঁদের জন্য এই সুবিধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ

কর্মীদের জন্য বড় সুবিধা আনল EPFO। এবার থেকে UMANG অ্যাপের মাধ্যমে আধার ভিত্তিক ফেস অথেনটিকেশন ব্যবহার করে UAN তৈরি, অ্যাক্টিভেট এবং অথেন্টিকেট করা যাবে। এর ফলে EPFO-র বিভিন্ন পরিষেবা পেতে কর্মীদের আর বারবার শারীরিকভাবে যাচাই বা ম্যানুয়াল ভেরিফিকেশনের উপর নির্ভর করতে হবে না।

সম্প্রতি শ্রম মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই নতুন সুবিধার কথা জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, UMANG-এর মাধ্যমে সদস্যরা এখন UAN অ্যালোটমেন্ট, অ্যাক্টিভেশন এবং অথেনটিকেশ করতে পারবেন।

একবার UAN তৈরি ও অ্যাক্টিভেট হয়ে গেলে EPFO-র একাধিক পরিষেবা ব্যবহার করা যাবে। যেমন, EPF-এর ব্যালান্স দেখা, EPF পাশবুক ডাউনলোড করা, কোনও ক্লেমের স্টেটাস দেখা এবং KYC সংক্রান্ত তথ্য আপডেট করা।

নতুন UAN তৈরি ও অ্যাক্টিভেট করবেন কীভাবে?

যাঁরা প্রথমবার EPF ব্যবস্থার আওতায় আসছেন, তাঁদের জন্য এই সুবিধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। UMANG অ্যাপের মাধ্যমে নতুন UAN তৈরি করতে কয়েকটি জিনিস প্রয়োজন হবে। যেমন বৈধ আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং আধার ফেস আই ডি অ্য়াপ্লিকেশন। 

প্রথমে UMANG অ্যাপ খুলে 'UAN Allotment and Activation' অপশনটি বেছে নিতে হবে। এরপর আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। আধার ভ্যালিডেশনের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। এরপর OTP চাওয়া যাবে। এই OTP যাবে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে। OTP যাচাই হওয়ার পর সিস্টেম পরীক্ষা করবে, ওই আধার নম্বরের সঙ্গে আগে থেকেই কোনও UAN যুক্ত রয়েছে কি না। যদি দেখা যায় যে ওই আদারের সঙ্গে কোনও UAN নেই, তাহলে পরবর্তী ধাপে ফেস অথিনটিকেশন করতে হবে।

এর জন্য ব্যবহারকারীকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে এবং আধার অথেমটিকেশন সিস্টেমের মাধ্যমে স্ক্যান করতে হবে। সেটা সফল হলে নতুন UAN তৈরি হয়ে যাবে। তৈরি হওয়া UAN ব্যবহারকারীর মোবালই নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement

আগে UAN ছিল, কিন্তু অ্যাক্টিভেট করেননি?

অনেক কর্মীর UAN রয়েছে, কিন্তু সেটি এখনও অ্যাক্টিভেট করা হয়নি। তাঁরাও UMANG অ্যাপ ব্যবহার করে তা অ্যাক্টিভ করতে পারবেন।

এর জন্য UMANG-এ UAN অথেনটিকেশন অপশন বেছে নিতে হবে। এরপর দিতে হবে UAN নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর। এর পাশাপাশি আধার ভ্য়ালিডেশনের জন্য অনুমতি দিতে হবে।

এরপর OTP ভেরিফিকেশন হবে। OTP যাচাই হয়ে গেলে UIDAI সিস্টেমের মাধ্যমে ফেস অথেনটিকেশন সম্পূর্ণ করতে হবে। আর তা সফল হলেই UAN অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর মেসেজের মাধ্যমে সদস্যের মোবাইল নম্বরে UAN এবং একটি পাশওয়ার্ড পাঠানো হবে।


আগে থেকেই UAN অ্যাক্টিভেট করা থাকলেও ফেস অথেনটিকেশন করা যাবে

যাঁদের UAN ইতিমধ্যেই অ্যাক্টিভেটেড তাঁরাও UMANG অ্যাপের মাধ্যমে ফেস অথেনটিকেশন করতে পারবেন। এর জন্য 'Face Authentication of Already Activated UANs' অপশনটি ব্যবহার করতে হবে। প্রথমে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। এরপর পেস অথেনটিকেশন সম্পূর্ণ করতে হবে। UIDAI সিস্টেমে তখন ব্যবহারকারীর পরিচয় যাচাই করবে এবং প্রয়োজনীয় আধার ও UAN-এর তথ্য সংগ্রহ করবে। ভেরিফিকেশনের পাওয়া তথ্য ব্যবহার করে EPFO-র রেকর্ডেস স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হবে। 

অথেনটিকেশন ব্যর্থ হলে কী করবেন?

সবসময় যে প্রথমবারেই অথেনটিকেশন সফল হবে, এমনটা নয়। বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। যেমন, আধার নম্বর বা মোবাইল নম্বর ভুল হওয়া। OTP না আসা। ফেস অথেনটিকেশন সফল না হওয়া ইত্যাদি। এই ধরনের সমস্যা হলে প্রথমে দেওয়া তথ্য আবার পরীক্ষা করে সঠিক তথ্য দিতে হবে। প্রয়োজন হলে OTP আবার পাঠানোর জন্য অনুরোধ করা যাবে। একই সঙ্গে ফেস অথেনটিকেশন ব্যর্থ হলে আবার চেষ্টা করা যেতে পারে।

Read more!
Advertisement
Advertisement