Advertisement

২ হাজারের বেশি UPI করলেই অতিরিক্ত টাকা কাটবে? কারা এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন?

২ হাজার টাকার বেশি লেনদেনের জন্য UPI ফি ধার্য করতে পারে। তবে সকলের থেকে এই অতিরিক্ত টাকা নেওয়া হবে না। কারা কারা এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন? জেনে নিন বিস্তারিত...

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 9:41 AM IST
  • ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে অতিরিক্ত ফি
  • সকলের থেকে এই অতিরিক্ত টাকা নেওয়া হবে না
  • কারা এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন?

২ হাজার টাকার বেশি লেনদেনের জন্য UPI ফি ধার্য করার বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, এই নতুন নিয়মটি কী? কবে থেকে কার্যকর হবে? কত টাকা করেই বা কাটবে? 

অর্থ মন্ত্রক সংসদে 'পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস (সংশোধনী) বিল ২০২৭' পেশ করেছে। এই বিলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর কথা উল্লেখ রয়েছে। যার অর্থ হল, যাঁরা ২ হাজার টাকার সীমা অতিক্রম করবেন, তাঁদের উপর সারচার্জ প্রযোজ্য হবে। 

কার কার থেকে সারচার্জ কাটা হবে?
TOI-এর প্রতিবেদন অনুযায়ীস এই প্রস্তাবটি প্রাথমিক ভাবে ২ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই চার্জ মার্চেন্ট লেনদেন এবং বড় প্রতিষ্ঠানগুলির উপরই কেবলমাত্র লাগু হবে। 

কাদের সারচার্জ দিতে হবে না? 
নিয়মিত গ্রাহকদের ২ হাজার টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। অর্খাৎ আপনি যদি একজন নিয়মিত গ্রাহক বা দোকানদার হন, তাহলে ২ হাজারের বেশি লেনদেন করলেও আপনার কাছ থেকে কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না।

সাধারণ ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব পড়বে না। আগের মতোই, সাধারণ ব্যবহারকারীরা কোনও চার্জ ছাড়াই ২ হাজার টাকার বেশি পেমেন্ট করতে পারবেন। UPI-এর স্ট্যান্ডার্ড সীমা হল প্রতিদিন ১ লক্ষ টাকা। তবে হাসপাতালস কর এবং শিক্ষা সংক্রান্ত পেমেন্ট এই লিমিটের আওতামুক্ত। 

এই সিদ্ধান্তটি মূলত ২০২০ সালে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে সরকার ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের UPI এবং RuPay ডেবিট কার্ড লেনদেনর উপর MDRচার্জ করা থেকে নিষিদ্ধ করেছিল। এবার দেখার কবে এই বিল পাশ হয় এবং কবে থেকে UPI-এর মার্চেন্ট সারচার্জ লাগু হয়।  

 

Read more!
Advertisement
Advertisement