Advertisement

Fixed Deposit: জুলাইতে ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ, 8.5% পর্যন্ত রিটার্ন ১৩ ব্যাঙ্কে

Highest FD interest rates July 2026: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত জুনের মনিটারি পলিসি মিটিংয়েও সুদের হার বা রেপো রেট অপরিবর্তিত রেখেছে। ফলে ব্যাঙ্কগুলিও তাদের স্থায়ী আমানতে সুদের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখতে পেরেছে।

দেশের সেরা ১৩টি ব্যাঙ্কের জুলাই মাসের সুদের হারের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।দেশের সেরা ১৩টি ব্যাঙ্কের জুলাই মাসের সুদের হারের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 5:56 PM IST
  • ভূরাজনৈতিক উত্তেজনা ও বিশ্ববাজারের অস্থিরতার জের।
  • ফের চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকদের কপালে।
  • ফিক্সড ডিপোজিটের ওপর সর্বোচ্চ ৮.৫০ শতাংশ পর্যন্ত বাম্পার বার্ষিক সুদ পাবেন বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে।

Highest FD interest rates July 2026: ভূরাজনৈতিক উত্তেজনা ও বিশ্ববাজারের অস্থিরতার জের। গত কয়েক দিনে শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল ছিল না। দালাল স্ট্রিটের ওঠানামার কারণে ফের চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকদের কপালে। এহেন পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ড বা ইকুইটির ঝুঁকি এড়িয়ে সাধারণ মানুষ আবার নিজের কষ্টার্জিত আমানত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটই (FD) রাখতে চাইছেন। আর ঠিক এই সময়েই বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর নিয়ে হাজির হল দেশের একাধিক সরকারি, বেসরকারি ও স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। চলতি জুলাই মাসে ফিক্সড ডিপোজিটের ওপর সর্বোচ্চ ৮.৫০ শতাংশ পর্যন্ত বাম্পার বার্ষিক সুদ পাবেন বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত জুনের মনিটারি পলিসি মিটিংয়েও সুদের হার বা রেপো রেট অপরিবর্তিত রেখেছে। ফলে ব্যাঙ্কগুলিও তাদের স্থায়ী আমানতে সুদের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখতে পেরেছে। ৩ কোটি টাকার কম আমানতের ওপর ভিত্তি করে সংগৃহীত তথ্য অনুযায়ী, দেশের সেরা ১৩টি ব্যাঙ্কের জুলাই মাসের সুদের হারের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

এক নজরে দেখে নেওয়া যাক সেরা ১৩টি ব্যাঙ্কের জুলাই মাসের সুদের হার:

ব্যাঙ্কের নাম মেয়াদ / স্কিম সুদের হার (বার্ষিক)
শিবালিক এসএফবি (Shivalik SFB) ২৩ মাস ১ দিন – ২৭ মাস ৮.৫০%
জানা এসএফবি (Jana SFB) ২ বছরের বেশি থেকে ৩ বছর ৮.৩০%
উজ্জীবন এসএফবি (Ujjivan SFB) ২ বছর ৮.৩০%
ইউনিটি এসএফবি (Unity SFB) ৫০১ দিন ৮.৩০%
সূর্যোদয় এসএফবি (Suryoday SFB) ৩০ মাস ৮.২৫%
ইসাফ এসএফবি (ESAF SFB) ২ বছর থেকে ৩ বছরের কম ৮.২৫%
ইকুইটাস এসএফবি (Equitas SFB) ৩ বছর ১ দিন (Maxima FD) ৮.০০%
উৎকর্ষ এসএফবি (Utkarsh SFB) ২ – ৩ বছর ৮.০০%
ইয়েস ব্যাঙ্ক (YES Bank) ১৮ মাস ১ দিন থেকে ২৪ মাসের কম / ৩৬ থেকে ৬০ মাসের কম ৭.৭৫%
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৫০০ দিন – ৩ বছর ৭.৬০%
ব্যাঙ্ক অফ বরোদা ৫৫৫ দিন (Golden Goal Deposit) ৭.২৫%
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৪৪৪ দিন ৭.১০%
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাসের কম ৭.০০%

একচেটিয়া দাপট স্মল ফিন্যান্স ব্যাঙ্কের
বরাবরের মতো জুলাই মাসেও প্রবীণ নাগরিকদের সবচেয়ে বেশি সুদ অফার করছে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (SFB) গুলি। তালিকার শীর্ষস্থানে রয়েছে শিবালিক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে ২৩ মাস ১ দিন থেকে ২৭ মাসের মেয়াদে প্রবীণরা পাবেন সর্বোচ্চ ৮.৫০% বার্ষিক সুদ। এছাড়া জনা, উজ্জীবন এবং ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৮.৩০% পর্যন্ত চড়া সুদ দিচ্ছে।

সরকারি ও বড় বেসরকারি ব্যাঙ্কের হালহকিকত
স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি সুদের দৌড়ে এগিয়ে থাকলেও, নিরাপত্তা ও বিশাল পরিকাঠামোর কারণে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির ওপর প্রবীণদের আস্থা চিরকালই বেশি। বড় বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা তাদের বিশেষ ‘গোল্ডেন গোল ডিপোজিট’ স্কিমে (৫৫৫ দিন) প্রবীণদের ৭.২৫% সুদ দিচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৪৪৪ দিনের মেয়াদে দিচ্ছে ৭.১০% সুদ। অন্যদিকে, বেসরকারি খাতের বৃহত্তম ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC) সর্বোচ্চ ৭.০০% এবং ইয়েস ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু মেয়াদে প্রবীণদের জন্য ৭.৭৫% পর্যন্ত আকর্ষণীয় সুদের ব্যবস্থা রেখেছে।

Advertisement

বিনিয়োগকারীদের জন্য জরুরি টিপস:
উপরে উল্লিখিত সুদের হারের এই তথ্যগুলি জুলাইয়ের শুরু পর্যন্ত ব্যাঙ্কগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংকলিত হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ যেকোনোও মুহূর্তে বাজার পরিস্থিতি অনুযায়ী এই সুদের হার পরিবর্তন করতে পারে। তাই ফিক্সড ডিপোজিটে নিজের অলস টাকা খাটানোর আগে অবশ্যই নিকটবর্তী ব্যাঙ্ক শাখা অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের পোর্টালে গিয়ে বর্তমান ও সঠিক সুদের হারটি যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement