Advertisement

Fixed Deposit Interest Rate এ বড় বদল করল RBI, চালু 1 অক্টোবর থেকে

এফডি সংক্রান্ত তিনটি বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যা চালু হচ্ছে ১ অক্টোবর থেকে । এই নিয়মেই আগাম জানাতে হবে সুদের হার। সেই মতো গ্রাহকরা বাল্ক এফডিতে সুদ পাবেন।

অক্টোবর থেকে এফডি সুদের হারে বদলঅক্টোবর থেকে এফডি সুদের হারে বদল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 10:21 PM IST
  • এফডি সংক্রান্ত তিনটি বড় বদল।
  • চালু হচ্ছে ১ অক্টোবর থেকে ।

কমার্শিয়াল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে গুরুত্বপূর্ণ বদল আসছে ১ অক্টোবর থেকে। বিশেষ করে যাঁরা বড় অঙ্কের টাকা বাল্ক ফিক্সড ডিপোজিটে রাখেন, তাঁদের ক্ষেত্রে সুদের হার কীভাবে প্রকাশ এবং নির্ধারণ করা হবে, সেই নিয়মে পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। তাই ফিক্সড ডিপোজিট করার কথা ভাবলে এই খবর আপনার জন্যই। 

বাল্ক ডিপোজিটের সুদের হার আরও স্বচ্ছ ও সহজবোধ্য করা এবং একই ধরনের আমানতের ক্ষেত্রে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় একই সুদের হার নিশ্চিত করাই এই নিয়মের মূল উদ্দেশ্য। কমার্শিয়াল ব্যাঙ্কের পাশাপাশি স্মল ফিনান্স ব্যাঙ্ক, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

আগাম সুদের হার

১ অক্টোবর থেকে প্রতি কর্মদিবসের সকাল ১০টার মধ্যে নিজেদের ওয়েবসাইটে বাল্ক ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে ব্যাঙ্কগুলিকে। ১০ মিনিটের অতিরিক্ত সময়ও থাকবে। প্রয়োজন হলে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত সুদের হার আপডেট করা যাবে।

শুধু হার প্রকাশ করলেই হবে না। যোগ্য আমানতের ক্ষেত্রে সুদ দেওয়ার সময় ব্যাঙ্ককে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত হারই নিতে হবে। ফলে বড় অঙ্কের টাকা জমা রাখার আগে গ্রাহকরা ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে সংশ্লিষ্ট দিনের সুদের হার সম্পর্কে জানতে পারবেন।

নতুন নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। একই ধরনের বাল্ক ডিপোজিট শুধু কোন শাখায় করা হচ্ছে, সেই কারণে আলাদা সুদের হার দিতে পারবে না ব্যাঙ্ক। একই দিনে একই ধরনের এবং একই পরিমাণের বাল্ক ডিপোজিট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় একই সুদের হার থাকবে।

সাধারণ গ্রাহকদের উপর কী প্রভাব?

সাধারণ গ্রাহকদের জন্য এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে না। ১ অক্টোবর থেকে তাঁদের ইতিমধ্যে করা ফিক্সড ডিপোজিটে সুদের হার আপনা-আপনি বদলে যাবে, এমনটা হবে না।

বাল্ক ডিপোজিট কী?

Advertisement

তবে বাল্ক ডিপোজিটের সংজ্ঞা সব ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে এক নয়। নির্ধারিত কমার্শিয়াল ব্যাঙ্কের ক্ষেত্রে সাধারণত টার্ম ডিপোজিটে ৩ কোটি টাকা বা তার বেশি জমাকে বাল্ক ডিপোজিট হিসেবে ধরা হয়। কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে এই লিমিট আলাদা হতে পারে।
 

Read more!
Advertisement
Advertisement