Advertisement

Gautam Adani-Mukesh Ambani : আম্বানিকে পিছনে ফেললেন আদানি, এশিয়ার সবচেয়ে ধনী গৌতম; কত টাকার মালিক?

এর ফলে এখন এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি আম্বানি। প্রথম স্থান হারিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন আদানি। যদিও দুজনেই বিশ্বের প্রথম ২৫ ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন। চলতি বছরে তাঁদের সম্পদের পরিমণে হেরফের হয়েছে। 

Mukesh Ambani,Gautam AdaniMukesh Ambani,Gautam Adani
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 2:21 PM IST
  • সম্পদের পরিমাণে মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেলেন গৌতম আদানি
  • তিনিই এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি

সম্পদের পরিমাণে মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেলেন গৌতম আদানি। তিনিই এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। Bloomberg Billionaires Index সাম্প্রতি এই তথ্য সামনে এনেছে। 

২০২৬ সালের ১৭ এপ্রিল পর্যন্ত আদানির মোট সম্পদের পরিমাণ ৯২.৬ বিলিয়ন ডলার। অম্বানির ৯০.৮ বিলিয়ন ডলার। টাকার হিসেবে দেখলে, এখন ৭.৬৮ লক্ষ কোটি টাকার মালিক আদানি। সেখানে আম্বানি ₹৭.৫৪ লক্ষ কোটি টাকার। বেশ কিছুদিন ধরেই এই দুই শিল্পপতির সম্পদের অঙ্ক একে অপরের কাছাকাছি ছিল। তবে সম্প্রতি সামনে আসা তথ্যে আম্বানির থেকে বেশি টাকার মালিক আদানি। 

এর ফলে এখন এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি আম্বানি। প্রথম স্থান হারিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন আদানি। যদিও দুজনেই বিশ্বের প্রথম ২৫ ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন। চলতি বছরে তাঁদের সম্পদের পরিমণে হেরফের হয়েছে। 

বিশ্বের ১০ ধনী

বিশ্বের ১০ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন টেক জায়ান্টরা।  তাঁদেরই আধিপত্য। 

একনজরে দেখে নেব তালিকা 

  • এলন মাস্ক (Elon Musk)- ৬৫৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন।
  • ল্যারি পেজ (Larry Page)-২৮৬ বিলিয়ন ডলার
  • জেফ বেজোস (Jeff Bezos)-২৬৯ বিলিয়ন ডলার
  • সার্জে ব্রিন (Sergey Brin)-২৬৬ বিলিয়ন ডলার
  • মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)-২৩৯ বিলিয়ন ডলার
  •  ল্যারি এলিসন (Larry Ellison)-২৩০ বিলিয়ন ডলার 
  • মাইকেল ডেল (Michael Dell)-১৭০ বিলিয়ন ডলার
  • জেনসন হুয়াং (Jensen Huang) এবং বানার্ড আর্নল্ট (Bernard Arnault) দু’জনেরই সম্পদ ১৬৪ বিলিয়ন ডলার
  • জিম ওয়ালটন (Jim Walton)-১৫০ বিলিয়ন ডলার)। 


ভারতের শীর্ষ ১০ ধনী 

গৌতম আদানি এবং মুকেশ অম্বানির পর তৃতীয় স্থানে রয়েছেন 

  • লক্ষ্মী মিত্তল - ৩৬.৯ বিলিয়ন ডলার
  • শিব নাদার - ৩৩.৫ বিলিয়ন ডলার 
  • শাপুর মিস্ত্রি ও তাঁর পরিবার-৩৩.২ বিলিয়ন ডলার
  • সাবিত্রী জিন্দাল-৩২.৭ বিলিয়ন ডলার
  • সুনীল মিত্তল ও তাঁর পরিবারের সম্পদ- ২৫.১ বিলিয়ন ডলার
  • দিলীপ সংগাভী -২৪.২ বিলিয়ন ডলার
  • আজিম প্রেমজি-২২.৫ বিলিয়ন ডলার 
  • কুমার মঙ্গলম বিড়লা- ২২.৪ বিলিয়ন ডলার

উল্লেখ্য, এই তালিকা প্রতিদিন বাজারের ওঠানামা ও সংস্থাগুলির মূল্যায়নের ভিত্তিতে আপডেট হয়, ফলে অবস্থান দ্রুত বদলাতে পারে। আপাতত এশিয়ার শীর্ষ ধনীর আসনে রয়েছেন গৌতম আদানি, খুব সামান্য ব্যবধানে মুকেশ অম্বানির থেকে এগিয়ে।

Read more!
Advertisement
Advertisement