Advertisement

এক ধাক্কায় 15000 টাকা কমে যাবে Gold Price, পুজোর আগে সরকারের বড় Plan জানুন

সেই ২০২৬ সালের মে মাসে বিদেশি মুদ্রার ভান্ডারের উপর বাড়তে থাকা চাপের কথা মাথায় রেখে সোনার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল সরকার। উদ্দেশ্য ছিল, সোনা ও রুপোর আমদানি কমানো।

সোনায় আমদানি শুল্ক কমতে পারে বলে খবরসোনায় আমদানি শুল্ক কমতে পারে বলে খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 12:49 PM IST
  • কমতে পারে সোনা ও রুপোর দাম।
  • আমদানি শুল্ক কমানোর ভাবনা সরকারের।

উৎসবের আগে কমতে পারে সোনা ও রুপোর দাম। তার কারণ মোদী সরকারের একটা সিদ্ধান্ত। আর তার জেরেই সস্তা হতে পারে দুই ধাতু। আসলে সোনা ও রুপোয় কেন্দ্র আমদানি শুল্ক কমানোর কথা ভাবছে হলে খবর। 

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনার উপর চাপানো আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার কথা ভাবছে মোদী সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশে সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমতে পারে। শুধু সোনা নয়, এর প্রভাব পড়তে পারে রুপোর বাজারেও। কমতে পারে রুপোর দামও।

এর আগে ২০২৬ সালের মে মাসে বিদেশি মুদ্রার ভান্ডারের উপর বাড়তে থাকা চাপের কথা মাথায় রেখে সোনার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল সরকার। উদ্দেশ্য ছিল, সোনা ও রুপোর আমদানি কমানো, আমদানি বিল নিয়ন্ত্রণে রাখা এবং পড়তে থাকা টাকার দাম সামাল দেওয়া। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের আমদানি শুল্ক কমানোর কথা ভাবা হচ্ছে বলে খবর।

কীভাবে কমতে পারে সোনার দাম?

আমদানি শুল্ক কমানোর সরাসরি প্রভাব পড়তে পারে সোনার দামে। আসন্ন উৎসব ও বিয়ের মরসুমে গয়নার চাহিদার উপরেও এর প্রভাব পড়তে পারে। নিজেদের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনা বিদেশ থেকে আমদানি করে ভারত। ফলে আমদানি শুল্ক কমলে দেশে আরও বেশি পরিমাণে সোনা ঢুকবে। সরবরাহ বাড়ার কারণে বাজারে সোনার দামও কমতে পারে।

কতটা কমতে পারে দাম?

বর্তমানে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১,৬৩,৮৯০ টাকা। আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হলে ১০ গ্রাম সোনার দামে সরাসরি ১৪ হাজার টাকারও বেশি কমতে পারে।
২২ ক্যারেট সোনার দামও ১৩ হাজার টাকার বেশি কমতে পারে বলে হিসাব।

গোল্ড-সিলভার ETF বিনিয়োগ থাকলে?

আমদানি শুল্ক কমার ফলে যদি সোনা ও রুপোর দাম কমে, তা হলে তার প্রভাব পড়তে পারে গোল্ড ও সিলভার ETF-এর দামেও। সেক্ষেত্রে ETF-এর দামও কিছুটা নীচে নামতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, গোল্ড বা সিলভার ETF-এর দাম কমলে হলে ধাপে ধাপে কেনার সুযোগ হাতছাড়া করবেন না।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement