
সরকারি কর্মীদের জন্য সুখবর। তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে ২৯ লক্ষ টাকা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই এই টাকা পেতে পারেন সরকারি কর্মীরা।
এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে আলোচনা চলছে। জয়পুরে কমিশনের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর চেন্নাইয়ে পরবর্তী বৈঠক হওয়ার কথা।
জয়পুরের বৈঠকে কর্মী ও পেনশনভোগীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একাধিক দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। এর মধ্যে অন্যতম ছিল বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানো। আর সেই ইনক্রিমেন্টের জেরেই ২৯ লক্ষ টাকা অতিরিক্ত পেতে পারেন সরকারি কর্মীরা।
বর্তমানে সরকারি কর্মী ও পেনশনভোগীরা বছরে ৩ শতাংশ ইনক্রিমেন্ট পান। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির কথা মাথায় রাখলে এই হার যথেষ্ট নয়। তাঁদের দাবি, বছরে অন্তত ৭ শতাংশ ইনক্রিমেন্ট করা উচিত।
অল ইন্ডিয়া নিউ পেনশন স্কিম এমপ্লয়িজ ফেডারেশন বা AINPSEF বছরে ৭ শতাংশ ইনক্রিমেন্টের দাবি জানিয়েছে। এই দাবি কার্যকর হলে আগামী কয়েক বছরে সরকারি কর্মীদের বেতন কীভাবে বাড়তে পারে, তা একটি হিসাবের মাধ্যমে বোঝানো হয়েছে।
৮ম বেতন কমিশনে বেসিক বেতন কত হতে পারে?
ধরা যাক, বর্তমানে লেভেল-৮ কর্মীদের বেসিক বেতন ৪৭,৬০০ টাকা। অষ্টম বেতন কমিশনে যদি ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয়, তাহলে নতুন বেসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ১,০২,৩৪০ টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ-সহ অন্যান্য ভাতা যোগ হলে মোট মাসিক বেতন আরও বেশি হতে পারে। তবে এগুলি নির্ভর করবে ৮ম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের উপর।
বছরে ৭% ইনক্রিমেন্ট হলে ৫ বছরে বেতন কত হবে?
১,০২,৩৪০ টাকা বেসিকের উপর প্রতি বছর ৭ শতাংশ করে ইনক্রিমেন্ট দেওয়া হলে, হিসাব অনুযায়ী বার্ষিক বেতন ধাপে ধাপে বাড়বে।
প্রথম বছর: ১২,২৮,০৮০ টাকা
দ্বিতীয় বছর: ১৩,১৪,০৪৬ টাকা
তৃতীয় বছর: ১৪,০৬,০২৯ টাকা
চতুর্থ বছর: ১৫,০৪,৪৫১ টাকা
পঞ্চম বছর:১৬,০৯,৭৬২ টাকা
অর্থাৎ, ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হলে কয়েক বছরের মধ্যেই কর্মীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে।
১০ বছরে কত হতে পারে বেতন?
একইভাবে প্রতি বছর ৭ শতাংশ হারে ইনক্রিমেন্ট চলতে থাকলে ১০ বছর পর বার্ষিক বেতন প্রায় ১.৬৯ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে। উপরের হিসাব অনুযায়ী। এই হিসাব থেকে দাবি করা হচ্ছে, ৭ শতাংশ ইনক্রিমেন্টের কারণে ১০ বছরে একজন কর্মী বর্তমান ব্যবস্থার তুলনায় প্রায় ২৯ লক্ষ টাকা অতিরিক্ত পেতে পারেন।
তবে মনে রাখতে হবে, ৭ শতাংশ ইনক্রিমেন্ট বা ২.১৫ ফিটমেন্ট ফ্যাক্টর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ৮ম বেতন কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরই কর্মীদের প্রকৃত বেতন ও ইনক্রিমেন্টের হিসাব নিশ্চিত হবে।