Advertisement

GPF এ সুদের হার ঘোষণা করল সরকার, সরকারি কর্মচারীদের কতটা ফায়দা?

জিপিএফে সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর আগে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ইপিএফে সুদের হার ঘোষণা হয়েছে অতিসম্প্রতি।

জিপিএফে সুদের হার।জিপিএফে সুদের হার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 9:42 PM IST
  • জিপিএফে সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
  • সুদের হার থাকল অপরিবর্তিত।

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (GPF) সুদের হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত দফতরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে,এই সুদের হার জিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড এবং সরকারি সংস্থাগুলির অন্যান্য ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৭.১ শতাংশ। সুদের বাড়লও না, কমলও না। একই থাকল। ৭.১ শতাংশ সুদের হারই অপরিবর্তিত থাকল। 

জিপিএফ (GPF) কী?

জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার ফান্ড। সরকারি চাকরিতে কর্মরত সমস্ত কর্মী তাঁদের বেতনের একটি নির্দিষ্ট অংশ এই প্রভিডেন্ট ফান্ডে জমা রাখার সুযোগ পান। অবসরগ্রহণের সময় চাকরিজীবনে জমানো সেই অর্থ সুদে-আসলে ফেরত পান। বলে রাখি, প্রতি ত্রৈমাসিকেই জিপিএফের সুদের হার পর্যালোচনা করে অর্থমন্ত্রক।

কোন কোন ফান্ডে ৭.১% সুদ?

১. জেনারেল প্রভিডেন্ট ফান্ড (কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের)
২. কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
৩. অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড
৪. স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড
৫. জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ডিফেন্স সার্ভিসেস)
৬. ইন্ডিয়ান অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড
৭. ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ওয়ার্কমেন্স প্রভিডেন্ট ফান্ড
৮. ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কমেন্স প্রভিডেন্ট ফান্ড
৯. ডিফেন্স সার্ভিসেস অফিসার্স প্রভিডেন্ট ফান্ড
১০. আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ড

পিপিএফে (PPF) সুদের হার কত?

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF)-এর সুদের হারও ৭.১ শতাংশে রেখেছে অর্থমন্ত্রক। পাশাপাশি, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারেও চলতি ত্রৈমাসিকে কোনও রদবদল করা হয়নি।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্প এবং জাতীয় সঞ্চয় শংসাপত্রের মতো একাধিক জনপ্রিয় স্কিম। অন্যদিকে, সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য অবসরকালীন সঞ্চয় স্কিম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। বর্তমানে ইপিএফে সুদের হার ৮.২৫ শতাংশ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement