Advertisement

Hazoor Multi Projects Share: ১৩ পয়সার শেয়ার ধনকুবের বানাল বিনিয়োগকারীদের, ওয়াচলিস্টে রয়েছে তো?

গত কয়েক মাস ধরেই খারাপ অবস্থা ভারতের শেয়ারবাজারের। একদিন লাফিয়ে উঠছে সেনসেক্স, নিফটি। আবার পরের দিনই ধপাস। আর মার্কেটের এহেন অনিশ্চিয়তাই কোটি কোটি টাকা ডুবিয়ে দিচ্ছে ইনভেস্টরদের। যদিও এমন পরিস্থিতিতেও বাম্পার রিটার্ন দিয়েছে কিছু স্টক। তারা কোটিপতি করে দিয়েছে ইনভেস্টরদের। আর এমনই একটা সেরার সেরা মাল্টিব্যাগার পেনি স্টক হল হাজুর মাল্টি প্রোজেক্ট শেয়ার। এটি ৬ বছরে ২৩,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। যদিও গত এক বছরে স্টকটির দাম অনেকটাই পড়ছে। কিন্তু তারপরও এর থেকে নজর সরছে না অনেকের।

হাজুর মাল্টি প্রোজেক্ট শেয়ারহাজুর মাল্টি প্রোজেক্ট শেয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 10:44 AM IST
  • গত কয়েক মাস ধরেই খারাপ অবস্থা ভারতের শেয়ারবাজারের
  • একদিন লাফিয়ে উঠছে সেনসেক্স, নিফটি
  • এটি ৬ বছরে ২৩,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে

গত কয়েক মাস ধরেই খারাপ অবস্থা ভারতের শেয়ারবাজারের। একদিন লাফিয়ে উঠছে সেনসেক্স, নিফটি। আবার পরের দিনই ধপাস। আর মার্কেটের এহেন অনিশ্চিয়তাই কোটি কোটি টাকা ডুবিয়ে দিচ্ছে ইনভেস্টরদের। যদিও এমন পরিস্থিতিতেও বাম্পার রিটার্ন দিয়েছে কিছু স্টক। তারা কোটিপতি করে দিয়েছে ইনভেস্টরদের। আর এমনই একটা সেরার সেরা মাল্টিব্যাগার পেনি স্টক হল হাজুর মাল্টি প্রোজেক্ট শেয়ার। এটি ৬ বছরে ২৩,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। যদিও গত এক বছরে স্টকটির দাম অনেকটাই পড়ছে। কিন্তু তারপরও এর থেকে নজর সরছে না অনেকের।

১৩ পয়সার স্টকের দাম পেরিয়ে গিয়েছে ৩০ টাকা
হাজুর মাল্টি প্রোজেক্ট লিমিটেড একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। এই সংস্থাটির শেয়ারে ইনভেস্ট করে অনেকেই কোটিপতি হয়ে গিয়েছেন। মাত্র ৬ বছরেই ধনকুবের করে দিয়েছে এই স্টক। 

এই তো ১৫ এপ্রিল ২০২০ এর কথাই ধরুন। তখন এই স্টকের দাম ছিল ১৩ পয়সা। আর সেটাই শুক্রবার ছিল ৩০.৫৩ টাকায়। যার সহজ অর্থ হল, ২০২০ সালে যাঁরা এই স্টকে ১ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন, তারা এখন মিলিয়নিয়ার।

আসুন হিসেবটা সেরে ফেলা যাক। ধরা যাক আপনি ১৩ পয়সা দিয়ে ১ লক্ষ টাকার শেয়ার কিনেছিলেন হাজুর মাল্টি প্রোজেক্টের। সেই ইনভেস্টমেন্টটা এখনও যদি আপনার থাকে, তাহলে তা বৃদ্ধি পেয়েছে ২৩,৩৮৫ শতাংশ। ১ লক্ষ টাকা পৌঁছে গিয়েছে ২৩,৪৮৫,০০০ টাকায়।

বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপ ৮২৬.২৪ কোটি। এটির ৫২ সপ্তাহ হাই হল ৪৮.৪৯ টাকা। ৫২ উইক লো হল ২২.৪৫ টাকা। 

এখন দাম কমছে
ইতিমধ্যেই নিজের ইনভেস্টরদের কোটিপতি করেছে এই স্টক। তবে গত এক বছর ধরেই দাম কমেছে এই স্টকের। মার্কেট চার্ট দেখলে বোঝা যায়, ২৭ শতাংশের বেশি দাম কমেছে এটির। গত ৬ মাসে ১৪ শতাংশের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে এই স্টক। যদিও গত একমাসে আবার দাম বেড়েছে স্টকটির। এটি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই আবার নতুন করে নজর কাড়ছে এই স্টক। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু রিসার্চ করে নিন।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement