Advertisement

Hazoor Multi Projects: ১২ পয়সার এই স্টকেই ১৮০০০% রিটার্ন, ইনভেস্টররা হয়েছেন কোটিপতি

এই একটা স্টকই কোটিপতি করে দিয়েছে। দিয়েছে ১৮০০০% রিটার্ন। জেনে নিন স্টকটার সম্পর্কে।

এই স্টকেই কোটিপতিএই স্টকেই কোটিপতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 11:08 AM IST
  • এই একটা স্টকই কোটিপতি করে দিয়েছে
  • দিয়েছে ১৮০০০% রিটার্ন
  • জেনে নিন স্টকটার সম্পর্কে

এমনিতে শেয়াবাজারের হাল খারাপ। রোজই পড়ছে সেনসেক্স এবং নিফটি। তবে এর মধ্যেও কিছু স্টক দারুণ পারফর্ম করছে। এমন অনেক স্টক রয়েছে, যেগুলিতে টাকা লাগিয়ে অল্প সময়েই কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা। আর এমনই একটি স্টক হল Hazoor Multi Projects। এই স্টকটিতে যাঁরা ৬ বছর আগে ১ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল, তাঁরাই এখন কোটিপতি। তাই আর সময় নষ্ট না করে স্টকটির বিষয়ে বিশদে জেনে নিন। 

১৮০০০% রিটার্ন 
৬ বছর আগে Hazoor Multi Projects-এর শেয়ারের দাম ছিল মাত্র ১২ পয়সা। আর সেই স্মলক্যাপ শেয়ারই এখন টাকা ছাপানোর মেশিনে পরিণত হয়েছে। ২২ জুলাই ২০২০ থেকে আজ পর্যন্ত প্রায় ১৮০০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। যার ফলে ইনভেস্টররা খুব সহজেই কোটিপতি হয়ে গিয়েছেন। 

১ লক্ষ ইনভেস্ট করে মিলিয়নিয়ার
Hazoor Multi Projects একটি স্মলক্যাপ ফান্ড। এর মার্কেট ক্যাপিটালাইজেশন মোটামুটি ৬৩৩ কোটি টাকা। কিন্তু যদি রিটার্নের হিসেব করা যায়, তাহলে দেখা যাবে এই স্টকে বিনিয়োগ করে অনেকেই কোটিপতি হয়ে গিয়েছেন। 

২২ জুলাই, ২০২০ সালে এই স্টকের দাম ছিল ১২ পয়সা। আর শুক্রবার মার্কেট ক্লোজিংয়ের সময় এর দাম ছিল ২১.৯৮ টাকা। অর্থাৎ যিনি ৬ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, তিনি শুক্রবার মার্কেট ক্লোজিংয়ের সময় ১৮,২১৬ শতাংশ রিটার্ন পেতেন। তাঁর বিনিয়োগ বেড়ে দাঁড়াত ১৮,৩১৬,০০০ টাকা। যার সহজ অর্থ তিনি মিলিয়নিয়ার হয়ে যেতেন। 

যদিও এই বাম্পার স্টকেও গত ৬ মাসে বিরাট অস্থীরতা দেখা গিয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত বিরাট উত্থানের পর থেকে এখন পড়ছে এই স্টক। একটা সময় এটি পৌঁছে গিয়েছিল ৪৭.৯৮ টাকায়। আর সেটা এখন ২১.৭০ টাকায় নেমে এসেছে। যার ফলে বিনিয়োগকারীদের লাভ কিছুটা হলেও কমেছে। তাই এই স্টকে এখন বিনিয়োগ করার আগে ভাল করে রিসার্চ করা জরুরি। 

কী করে এই কোম্পানি? 
Hazoor Multi Projects লিমিটেড মাত্র ৬ বছর বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে। আর এই সংস্থাটি ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত। এটি হাইওয়ে তৈরি করে। সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট এবং রিয়েল এস্টেটের কাজও করে থাকে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement