Advertisement

PF-এর কত টাকা UPI ও ATM দিয়ে একবারে নিতে পারেন? EPFO 3.0-এর নিয়ম জানুন

পিএফ-এর টাকা ইউপিআই দিয়েই তুলতে পারবেন। এটিএম দিয়েও তুলতে পারবেন টাকা। কিন্তু কত টাকা তুলতে পারবেন?

PF-এর টাকা তোলাPF-এর টাকা তোলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 4:17 PM IST
  • পিএফ-এর টাকা ইউপিআই দিয়েই তুলতে পারবেন
  • এটিএম দিয়েও তুলতে পারবেন টাকা
  • কিন্তু কত টাকা তুলতে পারবেন?

শীঘ্রই ইপিএফও ৩.০ চালু হতে চলেছে। এই বড় ডিজিটাল আপগ্রেডের মাধ্যমে ইপিএফও সদস্যরা ইউপিআই এবং এটিএম ব্যবহার করে সরাসরি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারবেন। জুন মাসের শেষেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন হল, নতুন ব্যবস্থায় গ্রাহকরা সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন?

কত টাকা তোলা যাবে?
ইপিএফও এখনও ইউপিআই বা এটিএম-এর মাধ্যমে পিএফ তোলার জন্য আলাদা কোনও সীমা ঘোষণা করা হয়নি। তবে বর্তমানে পিএফ তোলার নিয়মে কোনও পরিবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়নি। অর্থাৎ ইপিএফও ৩.০ চালু হলেও আগে টাকা তোলার নীতিই চালু থাকবে বলে মনে করা হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, যোগ্য সদস্যরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের পিএফ অ্যাকাউন্টে থাকা টাকার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন ব্যবস্থায় পিএফ ব্যালান্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা সরাসরি সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা সম্ভব হবে।

কীভাবে কাজ করবে ইউপিআই ও এটিএম পরিষেবা?
এই নতুন পরিষেবা তৈরিতে ইপিএফও-এর সঙ্গে কাজ করছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। সরকারের দাবি, পরিষেবাটির পরীক্ষামূলক পর্যায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এটি চালু করা হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যও জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এই ব্যবস্থায় আধারের মাধ্যমে ওটিপি যাচাই করা হবে। এরপর ইউপিআই অ্যাপ ব্যবহার করে টাকা তোলার বিষয়ে আবেদন করা যাবে। টাকা প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। ফলে এখনকার মতো টাকা জমা দিয়ে কয়েক দিন অপেক্ষা করতে হবে না।

এছাড়া ইপিএফও পিএফ-লিঙ্কড এটিএম কার্ডও চালু করতে পারে। এর মাধ্যমে সদস্যরা সাধারণ ডেবিট কার্ডের মতো এটিএম থেকে সরাসরি পিএপ-এর যোগ্য অর্থ তুলতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, সদস্যদের পিএফ অ্যাকাউন্টে অন্তত ২৫ শতাংশ টাকা রেখে দিতে হতে পারে। যাতে অবসরের সব সঞ্চয় পুরোপুরি শেষ না হয়ে যায়।

Advertisement

কারা এই সুবিধা পাবেন?
নতুন ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে হলে সদস্যদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে—

  • সক্রিয় ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন থাকতে হবে
  • ইউএএন-এর সঙ্গে আধার সংযুক্ত থাকতে হবে
  • প্যান-এর তথ্য আপডেট থাকতে হবে
  • সঠিক আইএফএসসি কোড থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • ওটিপি যাচাইয়ের জন্য থাকা মোবাইল নম্বর

 

Read more!
Advertisement
Advertisement