Advertisement

SIP calculator India: মাসে ১০ হাজার টাকার SIP-তে ১০ বছরে কত রিটার্ন? হিসেব রইল

এখন অনেকেই নিয়মিত SIP করেন। কিন্তু এতে নিয়মিত বিনিয়োগ করলে একটা সময় পরে ঠিক কত টাকা রিটার্ন পাওয়া যাবে, সেই হিসেবটা জানেন না। আর সেটাই অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।

SIP ক্যালকুলেটরSIP ক্যালকুলেটর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 3:28 PM IST
  • এখন অনেকেই নিয়মিত SIP করেন
  • এতে নিয়মিত বিনিয়োগ করলে একটা সময় পরে ঠিক কত টাকা রিটার্ন পাওয়া যাবে, সেই হিসেবটা জানেন না
  • সেটাই অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়

এখন অনেকেই নিয়মিত SIP করেন। কিন্তু এতে নিয়মিত বিনিয়োগ করলে একটা সময় পরে ঠিক কত টাকা রিটার্ন পাওয়া যাবে, সেই হিসেবটা জানেন না। আর সেটাই অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।

তাই আজকের এই নিবন্ধ। এই প্রতিবেদন থেকে জেনে নিন মাসে ১০ হাজার টাকা করে SIP করলে রিটার্ন হিসেবে ঠিক কত টাকা পাওয়া যেতে পারে।
SIP কী? 
অনেকেই SIP করেন। কিন্তু এই বিনিয়োগের পদ্ধতিটা সম্পর্কে তাঁরা সত্যিই কোনও খোঁজ রাখেন না। তাই সবার প্রথমে SIP সম্পর্কে জেনে নিন। আসলে SIP এর পুরো কথা হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে নিয়মিত একটা টাকা বিনিয়োগ করা হয়।  

আর মিউচুয়াল ফান্ড হল একাধিক স্টকের একটা বাকেট। এখানে টাকা বিনিয়োগ করলে কোনও স্পেশালিস্ট আপনার হয়ে নির্দিষ্ট থিমের কিছু স্টক কিনে নেন। তাতেই একটা সময়ের পর আসে রিটার্ন। 

কত শতাংশ রিটার্ন আসে? 
মিউচুয়াল ফান্ডের রিটার্ন আগে থেকে আন্দাজ করা যায় না। এখানে কোনও ফিক্সড রিটার্ন হয় না। তবে দেখা গিয়েছে মোটামুটি ১০ থেকে ১৫ শতাংশের মতো রিটার্ন পাওয়া যায়। আরও নির্দিষ্ট করে বললে অধিকাংশ ক্ষেত্রেই ১২ শতাংশে মতো রিটার্ন মেলে। তাই এই সংখ্যা মাথায় রেখেই হিসেব করা হল।

মাসে ১০ হাজার টাকা করে জমালে ১০ বছরে কত টাকা জমবে?
১০ শতাংশ হারে রিটার্ন পেলে

মোট ইনভেস্ট: ১২,০০,০০০ টাকা
ফাইনাল ভ্যালু: ২০.৫ লক্ষ টাকা
লাভ: ৮.৫ লক্ষ টাকা

১২ শতাংশ রিটার্ন পেলে
মোট ইনভেস্ট: ১২,০০,০০০ টাকা
ফাইনাল ভ্যালু: ২৩ লক্ষ টাকা লাখ
লাভ: ১১ লক্ষ টাকা

১৫ শতাংশ রিটার্ন পেলে
মোট ইনভেস্ট: ১২,০০,০০০ টাকা
ফাইনাল ভ্যালু: ২৭ থেকে ২৮ লক্ষ টাকা
লাভ: ১৫ থেকে ১৬ লক্ষ টাকা

পরিশেষে আবার বলি, SIP-এর রিটার্ন বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্কিত। এতে গ্যারান্টিড রিটার্ন পাওয়া যায় না। তাই নিজের বুদ্ধি খরচ করে SIP করবেন। অতিরিক্ত রিটার্নের আশায় কোনও বড় ভুল করবেন না। তাহলে টাকা ডুবে যাবে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement