Advertisement

Soaps Price Cut: কমল Lifebuoy, Lux ও Godrej No 1 সাবানের দাম, কতটা?

সাবানের মূল্যহ্রাসের কারণ বড় কারণ হল পাম তেল এবং অন্যান্য কাঁচামালের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত মাত্রার চেয়ে বেশি খুচরো মূল্যবৃদ্ধির হার। অগাস্ট মাসে মূল্বৃদ্ধি ছিল ৭ শতাংশ। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান এখনও আসেনি।

কমল সাবানের দাম। কমল সাবানের দাম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2022,
  • अपडेटेड 1:18 PM IST
  • উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।  
  • সাবানের দাম কমাল দুই এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড।

উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর।  সাবানের দাম কমাল দুই এফএমসিজি সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। কাঁচামালের দাম কমায় তাঁরা দামহ্রাসের সিদ্ধান্ত নিল। এর ফলে  সাবানের দাম ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। দাম একধাক্কায় অনেকটা কমায় বিক্রিবাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

লাইফবয় এবং লাক্সের দামহ্রাস

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের জনপ্রিয় সাবান ব্র্যান্ড লাইফবয় এবং লাক্সের দাম কমে গিয়েছে৷ এই দুটি সাবানের দাম কমেছে ৫ থেকে ১১ শতাংশ। দেশেক পশ্চিমাঞ্চলে এই দামহ্রাস করা হয়েছে। গোদরেজ গোষ্ঠীর সংস্থা গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের সাবান গোদরেজ নং ১-এর দাম ১৩ থেকে ১৫ শতাংশ কমেছে। অনেকের ধারণা, দাম কমলে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে বিক্রি বাড়বে।

রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত মাত্রার চেয়ে বেশি খুচরো মূল্যবৃদ্ধির হার। অগাস্ট মাসে মূল্বৃদ্ধি ছিল ৭ শতাংশ। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান এখনও আসেনি। সাবানের মূল্যহ্রাসের কারণ বড় কারণ হল পাম তেল এবং অন্যান্য কাঁচামালের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। গোদরেজ কনজিউমার প্রোডাক্টসের সিএফও সমীর শাহ বলেন,'কাঁচামালের দাম কমায় জিসিপিএল প্রথম এফএমসিজি সংস্থা হিসেবে ক্রেতাদের কাছে সেই সুবিধা পৌঁছে দিয়েছে। সাবানের দাম ১৩ থেকে ১৫ শতাংশ কমান হয়েছে। গোদরেজ নং ১ সাবান বান্ডিল প্যাকের (১০০ গ্রাম করে পাঁচটি সাবান) দাম ১৪০ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করেছি৷'

হিন্দুস্তান ইউনিলিভারের মুখপাত্র পিটিআইকে বলেছেন,'দেশের পশ্চিম অঞ্চলে লাইফবয় এবং লাক্সের দাম কমানো হয়েছে। সাবানের দাম ৫ থেকে ১১ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। সার্ফ, রিন, হুইল এবং ডাভের মতো অন্যান্য ব্র্যান্ডের দামে কোনও কাটছাঁট করা হয়নি।' 

Read more!
Advertisement
Advertisement