Advertisement

Income Tax Announcements Budget 2026: ট্যাক্সে কিছু ছাড় মিলল? আয়কর নিয়ে বাজেটে যা যা ঘোষণা, একনজরে

আজ বাজেট প্রস্তাবে আয়কর সহ প্রত্যক্ষ কর নিয়ে একাধিক ঘোষণা করলেন নির্মলা। যদিও আয়কর কাঠামোয় কোনও বদলের ঘোষণা নেই। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নতুন আয়কর আইন চলতি বছর অর্থাত্‍ ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে লাগু হয়ে যাচ্ছে।

আয়কর ও বাজেট ২০২৬আয়কর ও বাজেট ২০২৬
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 1:55 PM IST
  • নতুন আয়কর আইন পয়লা এপ্রিল থেকে
  • ছোট করদাতাদের সুবিধা
  • নতুন আয়কর কাঠামো

বাজেট ২০২৬ (Budget 2026) আয়কর কাঠামোয় বদলের ঘোষণা করা হল? ইতিমধ্যেই গত বাজেটে আয়কর কাঠামোয় বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর কাঠামোয় (New Tax Regime) ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা হয়েছিল। এছাড়াও ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। 

নতুন আয়কর আইন পয়লা এপ্রিল থেকে (Will the New Tax Regime become mandatory from April 1, 2026?)

আজ বাজেট প্রস্তাবে আয়কর সহ প্রত্যক্ষ কর নিয়ে একাধিক ঘোষণা করলেন নির্মলা। যদিও আয়কর কাঠামোয় কোনও বদলের ঘোষণা নেই। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নতুন আয়কর আইন চলতি বছর অর্থাত্‍ ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে লাগু হয়ে যাচ্ছে। এছাড়াও আয়কর রিটার্নে ডেডলাইন ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করার কথা ঘোষণা করলেন নির্মলা। ট্যাক্স কালেকশন অ্যাট সোর্সে (TCS) ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। TCS হল, যেখানে বিক্রেতা নির্দিষ্ট পণ্য বিক্রির সময় ক্রেতার কাছ থেকে মূল দামের সঙ্গে বাড়তি কর আদায় করে সরাসরি সরকারের কাছে জমা দেয়। 

বিদেশ ভ্রমণের ট্যুর প্যাকেজেও TCS-এর হার ২ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হল। এর আগে ছিল ২০ শতাংশ। যার ফলে বিদেশে বেড়াতে যাওয়ার খরচ কমতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক, আয়কর নিয়ে ঠিক কী কী বলা হল বাজেটে?

ছোট করদাতাদের সুবিধা

নতুন আয়কর আইন, ২০২৫ লাগু হবে ২০২৬ সালের পয়লা এপ্রিল থেকে। প্রায় ৬০ বছরের পুরনো আয়কর আইনে বদল হয়ে যাচ্ছে। নির্মলা সীতারামনের কথায়, 'ছোট করদাতাদের সুবিধার জন্য সরকার বিশেষ একটি প্রকল্প (স্কিম) চালুর প্রস্তাব দিয়েছে, যার লক্ষ্য কর পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা। এছাড়া, মানবসম্পদ পরিষেবাকে টিডিএস (Tax Deducted at Source)-এর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে, যাতে কর সংগ্রহ আরও কার্যকর হয়। বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বড় স্বস্তির খবর, লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর আওতায় শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য টিসিএস (TCS) হার কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।'

Advertisement

অর্থমন্ত্রী জানালেন, পথদুর্ঘটনায় ক্ষতিপূরণ ট্রাইবুনাল (Motor Accident Claims Tribunal) কর্তৃক প্রদত্ত যেকোনও সুদের অর্থ আয়কর ও টিডিএস,উভয় থেকেই সম্পূর্ণ অব্যাহতি পাবে। এই সিদ্ধান্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবার আর্থিক স্বস্তি পাবেন। 

ক্যান্সার সহ ১৭টি ওষুধের দাম কমতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাব, আরও ৭টি বিরল রোগের ওষুধে আমদানি শুল্ক কমানো হবে। যার নির্যাস, এই সব ওষুধেরও দাম কমবে।

আয়কর কাঠামোয় নতুন করে বদল নেই ২০২৬ সালের। দেখে নেওয়া যাক, কত আয়ে কত টাকা কর দিতে হবে নতুন আয়কর কাঠামো। (What are the key features of the New Tax Regime?) 

- বছরে ৪ লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর শূন্য।
- ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর।
- ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর।
- ১২ লক্ষ টাকা থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ কর।
- ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ২০ শতাংশ আয়কর।
- ২০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে ২৫ শতাংশ আয়কর।
- ২৪ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ আয়কর।

পুরনো আয়কর কাঠামো: 

বছরে আড়াই লক্ষ টাকা আয়ে সম্পূর্ণ করছাড়।
- আড়াই লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর।
- ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ আয়কর।
- ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ আয়কর।

Read more!
Advertisement
Advertisement