Advertisement

Latest FD Interest Rates: এফডি-তে বাম্পার অফার এই ৩ ব্যাঙ্কের, সুদ ৭.৭৫%

৮ জুন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভায় রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। রেপো রেট পরিবর্তনের পরে ব্যাঙ্কগুলিও স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করে। দেশের বড় বড় ব্যাঙ্ক দুর্দান্ত সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে। চলুন জেনে নেওয়া যাক।

FD Interest RateFD Interest Rate
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jun 2023,
  • अपडेटेड 10:33 PM IST
  • একাধিক বেসরকারি ব্যাঙ্ক দিচ্ছে উচ্চ সুদ।
  • জানুন কোন ব্যাঙ্কে কত সুদ?

ফিক্সড ডিপোজিট এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। বর্তমান সময়ে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি আকর্ষণীয় সুদ অফার করছে। ব্যাঙ্কগুলি ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতের উপর সুদ প্রদান করে। প্রতিটি ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপর সুদের হার আলাদা। ৮ জুন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভায় রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। রেপো রেট পরিবর্তনের পরে ব্যাঙ্কগুলিও স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করে। দেশের বড় বড় ব্যাঙ্ক দুর্দান্ত সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে। চলুন জেনে নেওয়া যাক।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি স্থায়ী আমানতের উপর ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে৷। ৪ বছর ৭ মাস থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এই সুদ ২৯ মে থেকে দুই কোটি টাকার কম এফডি-র উপর প্রযোজ্য। ২ বছর ১১ মাস ৭.২০%। ৪ বছর ৭ মাস ৭.২৫% সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত এফডি রেট। ২ বছর ১১ মাস- ৭.৭০% । ৪ বছর ৭ মাস- ৭.৭৫%।

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)

আইসিআইসিআই ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৭দিন থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ১৫ মাস এবং ১৮ মাসের কম, ১৮ মাস থেকে দুই বছরের আমানতে ৭.১০ শতাংশ সর্বোচ্চ সুদ পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, এই সুদের হার ২৪ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক  (Kotak Mahindra Bank) 

 গ্রাহকদের জন্য ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতের উপর ২.৭৫ শতাংশ থেকে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ২ বছরের কম সময়ের আমানতে ৭.২০ শতাংশ সর্বোচ্চ হার পাওয়া যাচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, নয়া সুদের হার ১১ মে থেকে চালু হয়েছে।

গত আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি ক্রমাগত রেপো রেট বাড়িয়েছিল। সে কারণে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হারও বাড়িয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement