Advertisement

LIC Stake Sale: আবার LIC-র শেয়ার বেচছে কেন্দ্রীয় সরকার, কেন?

এবার LIC-এর স্টক বিক্রি করতে চলেছে সরকার। নতুন করে ৬.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। কিন্তু কেন এই কাজ করছে সংস্থাটি? ঠিক কী চলছে? জেনে নিন।

LIC এর শেয়ার বিক্রিLIC এর শেয়ার বিক্রি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 10:22 AM IST
  • এবার LIC-এর স্টক বিক্রি করতে চলেছে সরকার
  • নতুন করে ৬.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হবে
  • কিন্তু কেন এই কাজ করছে সংস্থাটি?

দেশের বৃহত্তম বিমা সংস্থা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা LIC। আর সেই সংস্থা থেকেই নিজেদের অংশীদারি বিক্রির (ওফার ফর সেল বা ওএফএস) কথা ঘোষণা করল ভারত সরকার। এক্ষেত্রে ৬.৫ শতাংশ পর্যন্ত স্টেক বিক্রির কথা জানান হয়েছে।

মাথায় রাখতে হবে, ২০২২ সালে LIC আইপিও লঞ্চ হয়। তারপর এই প্রথমবার সংস্থাটিতে শেয়ার বিক্রি করতে চলেছে সরকার।

সরকার জানিয়েছে, প্রথম ধাপে বিক্রি করা হবে ২ শতাংশ শেয়ার। তবে ইনভেস্টরদের মধ্যে যদি কেনার আগ্রহ বেশি থাকে, তাহলে অতিরিক্ত ৪.৫ শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে। LIC-এর এক্সচেঞ্জ ফাইলিং অনুযায়ী, প্রতি শেয়ারের ফ্লোর প্রাইস রাখা হয়েছে ৩৮২ টাকা।

বিষয়টি নিয়ে প্রতিবেদন পেশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৬.৫ শতাংশ শেয়ার সম্পূর্ণ বিক্রি করতে চাইছে সরকার। পুরো শেয়ার বেচা সম্ভব হলে কোষাগারে প্রায় ৩১,৪১০ কোটি টাকা প্রবেশ করতে পারে।

সরকার কী বিক্রি করছে?
ইতিমধ্যেই স্টেক বিক্রি নিয়ে নথি জমা দিয়েছে সংস্থাটি। সেখানে জানান হয়েছে, অর্থ মন্ত্রকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রথম ধাপে ১২.৬৫ কোটি ইকুইটি শেয়ার বিক্রি করবেন। এটি হল ২ শতাংশ শেয়ারের সমান। এছাড়া অতিরিক্ত চাহিদা থাকলে আরও ২৮.৪৬ কোটি শেয়ার (৪.৫ শতাংশ) করা হতে পারে। 

অর্থাৎ সরকারের প্ল্যানিং যদি ঠিক ঠাক হয়, তাহলে ৪১.১১ কোটি শেয়ার বিক্রি করা হবে। বেচে দেওয়া হবে ৬.৫ শতাংশ স্টেক।

কেন হঠাৎ শেয়ার বিক্রি করছে সরকার?

এই বিক্রির মূল কারণ হল সেবি ন্যূনতম পাবলিক শেয়ারহোল্ডিং (মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং বা এমপিএস) সংক্রান্ত নিয়ম মেনে চলছে।

বর্তমানে LIC-তে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ৩.৫ শতাংশ শেয়ার রয়েছে। এরপর ৬.৫ শতাংশ শেয়ার বিক্রি হলে পাবলিক শেয়ারহোল্ডিং বেড়ে ১০ শতাংশে পৌঁছবে। যার ফলে ২০২৭ সালের ১৬ মে-র  সময়সীমার আগেই সেবির শর্ত পূরণ করা সম্ভব হবে।

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে সরকার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে LIC এর। সেই সময় আনা হয় আইপিও। তারপর আর নতুন করে শেয়ার বিক্রি করা হয়নি। তবে এবার ফের LIC এর শেয়ার বিক্রি করছে কেন্দ্র।


কবে খুলবে LIC-এর ওএফএস?
৪ আগস্ট (মঙ্গলবার): শুধুমাত্র নন-রিটেল বিনিয়োগকারীদের জন্য ওএফএস খোলা থাকবে।
৫ আগস্ট (বুধবার): রিটেল বিনিয়োগকারী এবং কর্মীরা আবেদন করতে পারবেন।

দাম কত?
LIC এর প্রতি শেয়ারের ফ্লোর প্রাইস ৩৮২ টাকা রেখেছে সরকার।

সোমবার বাজার বন্ধের সময় LIC এর শেয়ারের দাম ছিল ৪২৮.৫০ টাকা। যার সহজ অর্থ দাঁড়ায়, ফ্লোর প্রাইস বাজারদরের তুলনায় প্রায় ১১ শতাংশ কম।

সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, রিটেল বিনিয়োগকারী এবং যোগ্য কর্মীরা প্রতি শেয়ারে ১৫ টাকা ছাড় পাবেন। এছাড়া ৫০ লক্ষ শেয়ার যোগ্য কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement