Advertisement

Liquor Shop কোথায় কোথায় খোলা যাবে না? জানিয়ে দিল শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে মদের দোকান নিয়ে নতুন নীতি জারি হল। এই নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয়স্থল থেকে।

মদের দোকান খোলার নয়া নীতিমদের দোকান খোলার নয়া নীতি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 6:45 PM IST
  • মদের দোকান খোলায় নতুন নির্দেশিকা।
  • জানুন কোথায় কোথায় খোলা যাবে না।

পশ্চিমবঙ্গে নতুন খুচরো মদের দোকান খোলার উপরে জারি হল বিধিনিষেধ। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান থেকে ন্যূনতম দূরত্ব মেনেই খুলতে হবে মদের দোকান। শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে আলাদা নিয়ম চালু হবে। এবার থেকে মেনে চলতে হবে এই নয়া নির্দেশিকা।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মদের দোকান খোলার ক্ষেত্রে পুরসভা এলাকায় স্কুল, কলেজ এবং ধর্মীয় স্থান থেকে অন্তত ৫০০ মিটার দূরত্ব রাখতে হবে। রাজ্যের অন্যান্য এলাকায় এই দূরত্ব হতে হবে ১ কিলোমিটার। আগে এই দূরত্ব ছিল ৩০০ মিটার। রাজ্য লিকার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন পাত্র জানিয়েছেন, গ্রামাঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন মদের লাইসেন্স দেওয়া হবে না। 

অন্যদিকে, কলকাতা পুরসভা এবং অন্যান্য পুরসভা এলাকায় উপাসনাস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন মদের দোকানের ন্যূনতম দূরত্ব ৫০০ মিটার। বিজন জানিয়েছেন, কোনও পুরনো মদের দোকান যদি স্থানান্তর করে যে কোনও আয়তনের শপিংমলে যায়, সে ক্ষেত্রে দূরত্ব সংক্রান্ত নিয়ম খাটবে না। এর আগে মদের দোকানের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান থেকে ন্যূনতম দূরত্ব ছিল এক হাজার ফুট অর্থাৎ প্রায় ৩০০ মিটার।

পুরনো দোকান সরবে?

বর্তমানে রাজ্যজুড়ে এমন সংবেদনশীল এলাকার ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ৪ হাজারেরও বেশি মদের দোকান, অফ-শপ এবং বার রয়েছে। তবে নতুন নিয়মের প্রভাব পুরনো দোকানগুলির উপর পড়বে না।

উদ্বেগ শিল্পমহলের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, স্কুল, কলেজ এবং মন্দিরের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মদ বিক্রির অনুমতি দেওয়া হবে না। এই নিয়ম নিয়ে শিল্পমহলের একাংশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, নতুন নির্দেশিকা মদের ব্যবসার পক্ষে খুব একটা সুবিধাজনক নাও হতে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement