Advertisement

জগদীশচন্দ্রের বাংলায় বিজ্ঞানের চেয়ে বেশি মাদ্রাসায় অর্থ? Bengal Budget এর সত্যিটা জানুন

বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছে মমতার সরকার। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতা। তবে সে সব ছাড়িয়ে আলোচনায় চলে এসেছে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ। সেই সঙ্গে বিজ্ঞানচর্চায় বরাদ্দের তুলনামূলক ফারাক।

পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটপশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 10:35 PM IST
  • আলোচনায় চলে এসেছে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ।
  • সেই সঙ্গে বিজ্ঞানচর্চায় বরাদ্দের তুলনামূলক ফারাক।

'বিজ্ঞানচর্চায় বরাদ্দ মাত্র ৮২ কোটি। আর মাদ্রাসা শিক্ষায় ৫ হাজার ৭১৩ কোটি!' মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্তর্বর্তী বাজেটের এই অংশটুকু তুলে ধরে আবারও তোষণের অভিযোগ করল বিজেপি। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের নেতা সুধাংশু ত্রিবেদী বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তোষণের গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে।' বিজেপির অভিযোগ কতখানি সত্যি? পরিসংখ্যান যাচাই করে দেখে নেওয়া যাক। 

বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেছে মমতার সরকার। লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে ভাতা। তবে সে সব ছাড়িয়ে আলোচনায় চলে এসেছে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ। সেই সঙ্গে বিজ্ঞানচর্চায় বরাদ্দের তুলনামূলক ফারাক। বাজেটের প্রতিলিপি ওয়েবসাইটে আপলোড করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রক। ১৩৩ পাতার ওই নথিতে দেখা যাচ্ছে, ঠিক ১৮ নম্বর পাতায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে। যার পরিমাণ ৫,৭১৩.৬১ কোটি টাকা। ১৯ নম্বর পাতার শেষে রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি। বরাদ্দ মাত্র ৮২.৩৪ কোটি টাকা। ১৭ নম্বর পাতায় তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিনে বরাদ্দ ২১৭.১৬ কোটি টাকা।

বিষয় বরাদ্দ
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা ৫,৭১৩.৬১ কোটি
বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি ৮২.৩৪ কোটি
তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন ২১৭.১৬ কোটি
বাজেট বরাদ্দ

বিজেপির হাতিয়ার তোষণ

বাজেটের এই পরিসংখ্যানকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী।তার কথায়,'তোষণের গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট দেখলেই তা স্পষ্ট। একটা সময় বাংলা সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু বা অমলকুমার রায়চৌধুরীর মতো বিজ্ঞানী দিয়েছে দেশকে। সেই রাজ্যে বিজ্ঞানে বরাদ্দ মাত্র ৮২ কোটি! অথচ মাদ্রাসার জন্য বরাদ্দ ৫,৭১৩ কোটি টাকা। মৌলবি-মুয়াজ্জিন-মাদ্রাসার জন্য রাজকোষ উজাড় করে দিচ্ছে। মা-মাটি-মানুষ নেই, আছে খালি তোষণ আর নিষ্ঠুরতা'।

সুধাংশু ত্রিবেদীর তোপ

সত্যিটা কী?

তবে সংখ্যার এই খেলায় একটা তথ্য আড়ালেই থেকে যাচ্ছে। কোনটা? ১৯ নম্বর পাতাতেই আছে বিদ্যালয় শিক্ষার বরাদ্দ। পরিমাণ ৪১,২৩৪.৬৬ কোটি টাকা। ফলে শুধু মাদ্রাসাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, এমন দাবি ঠিক নয়। স্কুলশিক্ষায় বাজেট মাদ্রাসার চেয়ে আটগুণ বেশি। তবে এটাও ঠিক বিজ্ঞানচর্চায় বরাদ্দ সামান্যই। বিজ্ঞানমনস্ক বাঙালির রাজ্যে গবেষণার জন্য এই অর্থ একেবারেই না-এর বরাবর বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement