Advertisement

Mamata Banerjee On Budget 2026: 'ভোটে হারবে জেনেই বাংলাকে কিস্যু দেয়নি', তোপ মমতার

বাংলাকে বঞ্চিত করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। নির্মলা সীতারামনের ঘোষণায় বাংলার কোনও উল্লেখ নেই বলে তীব্র সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'শুধু মিথ্যে কথার ফুলঝুরি। হাম্পটি ডাম্পটি বাজেট।'

বাজেট নিয়ে কী বললেন মমতা? বাজেট নিয়ে কী বললেন মমতা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Feb 2026,
  • अपडेटेड 2:37 PM IST
  • বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য মমতার
  • বাজেটের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর
  • বললেন, 'হাম্পটি ডাম্পটি বাজেট'

ভোট পাবে না বলেই এবারের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কোনও ঘোষণা করা হল না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন তিনি। মমতার কথায়, 'এটা হাম্পটি ডাম্পটি বাজেট।'

কেন্দ্রীয় বাজেটকে সম্পূর্ণ দিশাহীন বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'এই বাজেট সম্পূর্ণ দিশাহীন, ভিশনহীন, মিশনহীন, অ্যাকশনহীন। কেবলমাত্র কথার ফুলঝুরি রয়েছে। দরিদ্রবিরোধী, মহিলাবিরোধী, যুববিরোধী, কৃষকবিরোধী এবং পিছিয়ে পড়া জাতিবিরোধী বাজেট এটি। শিক্ষাখাতে কোনও ভর্তুকি নেই। সামাজিক সুরক্ষাখাতে ভর্তুকি নেই।' বাজেটে বড় বড় অসঙ্গতি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

বাংলায় বিধানসভা নির্বাচন থাকলেও এ রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেন মমতা। তিনি মনে করছেন, বাংলায় হারবে বলেই কিছু দেওয়া হয়নি বাজেটে। মুখ্যমন্ত্রী বলেন, 'অর্থনীতি বেপথে চলে গিয়েছে। মার্কেট পড়ে গিয়েছে। সেনসেক্স, নিফটি ধসে পড়েছে। চোরের মায়ের বড় গলা এদের। বড় বড় কথা বলেও বাংলাকে কিছু দেয়নি। ২০০৯ সালের রেল বাজেটেই আমি ডানকুনি ফ্রেড করিডরের কথা ঘোষণা করেছিলাম। ওরা ৩টি করিডরের কথা ঘোষণা করেছে, আমরা ইতিমধ্যেই ৬টি করিডর ঘোষণা করেছি। এর মধ্যে জুড়বে ডানকুনি, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং কল্যাণী, বর্ধমান, বীরভূম, মালদা, শিলিগুড়ি, কোচবিহার। ফলে মিথ্যে বলে চলেছে ওরা। ৭২ হাজার কোটি টাকা আমরা ৬টি করিডরের জন্য বরাদ্দ করেছি।' তিনি আরও বলেন, 'একটা পয়সাও দেয়নি বাংলাকে। উল্টে GST চালু করে আমাদের সব টাকা নিয়ে নিচ্ছে। ওটা তো আমাদের টাকা। বাংলাকে ২ লক্ষ কোটি টাকাও দিচ্ছে না।'

দেশের আর্থিক পরিকাঠামো, সাংবিধানিক কাঠামো BJP সরকার ধ্বংস করে দিতে চাইছে বলেও এদিন মন্তব্য করেন মমতা। তিনি বলেন,'কথার জাগলারি করছে খালি। বড় বড় কথা বলছে। সাধারণ মানুষের জন্য কিছু নেই। হাম্পটি ডাম্পটি বাজেট। ওরা আসলে জানে যে বাংলায় হেরে যাবে তাই বঞ্চনা করেছে। SIR চালু করেছে সে কারণেই। সাহস থাকলে রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে লড়ুন, এজেন্সি ব্যবহার করে নয়। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে প্রস্তুত রয়েছি।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement