
কিছুদিন ধরেই হাল খারাপ ভারতের শেয়ারবাজারের। তবে এই খারাপ সময়েও কয়েকটি স্টক ইনভেস্টারদের মালামাল করেছে। আর এমনই একটি স্টক সম্পর্কে আজ কথা বলব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কেট ক্র্যাশ করার পরও এই স্টকে টাকা ছাপিয়েছেন বিনিয়োগকারীরা। তাঁদের বাম্পার মুনাফা হয়েছে। জানলে অবাক হবেন, মাত্র ২০ দিনেই এর দাম বেড়েছে ৫০ শতাংশ। আর ছয় মাসে ডাবল হয়ে গিয়েছে টাকা।
ওপেনিংয়েই আপার সার্কিট
আসলে কথা হচ্ছে ই২ই নেটওয়ার্কের বিষয়ে। এটি একটি আইটি এবং ক্লাউড সার্ভিস কোম্পানি। আর বিগত কিছুদিন ধরে হু হু করে বাড়ছে এই শেয়ারের দাম। মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনে ক্র্যাশ করেছে সেনসেক্স এবং নিফটি। তবে এই পরিস্থিতিতেও ই২ই শেয়ারের দাম আপার সার্কিট উঠেছে। ওপেনিংয়ের পরেই আপার সার্কিটে পৌঁছে যায় এই শেয়ার।
আজ সকালে ৪২৮০ টাকায় ওপেনিং হয় এই স্টকের। তারপরই ৫ শতাংশ বৃদ্ধি পায় এর দাম। এটি পৌঁছে যায় ৪৩২৪.৪০ টাকায়। যার ফলে ৫২ সপ্তাহ হাইতে উঠে যায় স্টকের দাম। এমনকী বাড়ে কোম্পানির মার্কেট ক্যাপও। এটি ৮,৮৯০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
বিনিয়োগকারীদের কোটিপতি করে দিচ্ছে এই শেয়ার
ই২ই স্টকের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। আজও এটা আপার সার্কিট খেয়েছে। আর গত ২০ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম। আর গত ৬ মাসের রিটার্ন দেখলে বিনিয়োগকারীদের টাকা ডাবল করে দিয়েছে ই২ই।
৮ ডিসেম্বর,২০২৫ এই স্টকের দাম ছিল ২,০২৩ টাকা। তারপর এর দাম বেড়েছে ২,১২০ টাকা বা ১০১ শতাংশ।
আর যদি আরও একটু পিছিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে এর দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এটি ১০০ টাকা থেকে ৪০০০ টাকায় পৌঁছে গিয়েছে। ৪ বছরে ৩০০০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই স্টক। ১৭ জুন, ২০২২ ই২ই নেটওয়ার্ক শেয়ারের দাম ছিল মাত্র ৯৮.৫৫ টাকা। আর সেটাই আজ ৪৩২৪ টাকায় পৌঁছে গিয়েছে।
স্টক স্প্লিট হচ্ছে
এই মাল্টিব্যাগার স্টকটি এবার ১০টি পিসে স্প্লিট হচ্ছে। ৫ জুন, ২০২৬ এই স্টকটি স্প্লিট হবে। এক্ষেত্রে ১:১০ অনুপাতে স্টকটা স্প্লিট হবে। যার সহজ অর্থ করলে দাঁড়ায়, ১০ টাকা ফেস ভ্যালুর স্টক এখন ১০ ভাগে ভাগ হয়ে ১ টাকা ফেস ভ্যালুতে দাঁড়াবে। আরও সহজে বললে, আপনার ১টি স্টক থাকলে সেটা ১০০টা হয়ে যাবে। আপনাকে নতুন করে শেয়ার কিনতে হবে। আর এই স্টক স্প্লিট হওয়ার পরই শেয়ারটিকে নিয়ে আগ্রহ বেড়েছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।