
স্টক মার্কেটে এমন বেশ কয়েকটি শেয়ার রয়েছে, যেগুলি গত কয়েকমাসে বিনিয়োগকারীদের মোটা টাকা রিটার্ন দিয়েছে। এই শেয়ারগুলি মাত্র ৬ মাসেই বিনিয়োগকারীদের বড়লোক করে তুলেছে। গত কয়েক বছরে এই কোম্পানিগুলি শুধু যে মুনাফা দ্বিগুণ করেছে তা নয়, বরং কয়েকটি শেয়ার চার গুণেরও বেশি মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্টকগুলির ঊর্ধ্বগতি এখনও বজায় রয়েছে।
কনডম প্রস্তুতকারক সংস্থা কিউপিড (CUPID)
সম্প্রতি গত কয়েকবছরে শেয়ার বাজারে দুর্দান্ত রিটার্ন দিয়েছে কনডম প্রস্তুতকারক সংস্থা CUPID। শেষ তিন মাসের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, এই স্টকের দাম প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে এই সংস্থার স্টক প্রায় ২০৯ শতাংশ রিটার্ন দিয়েছে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এই স্টকের দর ছিল ২৬২.৯৪ টাকা।
এথার এনার্জি (Ather Energy)
দু'চাকার ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা এথার এনার্জির শেয়ার গত কয়েক মাসে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। এথার এনার্জির শেয়ার তিন মাসে ৬৪% এবং ছয় মাসে ১১০% রিটার্ন দিয়েছে। শুক্রবার, স্টকটি প্রায় ২% বেড়ে ₹১,৪৮১.৫০-তে শেয়ারা বাজারে লেনদেন করেছে।
HFCL শেয়ারও বিনিয়োগকারীদের সুখবর দিয়েছে
প্রায় এক বছর আগে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬৪ টাকা। তবে, বিভিন্ন খবর ও আপডেটের পর বাজারের মনোভাব পরিবর্তিত হয় এবং স্টকটির দাম চড়চড় করে বাড়ে। স্টকটির দাম এখন ২০৭.৯৮ টাকায় পৌঁছেছে। গত ৩ মাসে এই স্টকটির দাম ৪৪ শতাংশ এবং ৬ মাসে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্টারলাইট টেকনোলজিস
আমেরিকা নির্দিষ্টি কিছু চিনা ইলেকট্রনিক্স এবং স্মার্ট প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে স্টারলাইট টেকনোলজিসের শেয়ারের দাম হু হু করে বাড়ছে। স্টারলাইট টেকনোলজিস লিমিটেড একটি ডিজিটাল এবং অপটিক্যাল টেক সংস্থা। এই কোম্পানি ৫জি, ডেটা সেন্টার এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কের জন্য অপটিক্যাল ফাইবার, কেবল এবং কানেক্টিভিটি সরবরাহ করে।
স্টকটি গত ৩ মাসে বিনিয়োগকারীদের ৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে। শেষ ৬ মাসের বিচার করলে দেখা যাচ্ছে শেয়ারটির রিটার্ন রয়েছে ৩৭৪ শতাংশ। এর মানে হল, মাত্র ছয় মাসে এই স্টকটি বিনিয়োগকারীদের অর্থ প্রায় পাঁচগুণ করে দিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: এই রিপোর্টে বিনিয়োগ সংক্রান্ত কোনও পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। বিনিয়োগের আগে অবশ্যই নিজে যাচাই করুন ও নিজ দায়িত্বে বিনিয়োগ করুন।)