Advertisement

Petrol Car: ৫ বছরেই ভারতে গায়েব হবে পেট্রোল গাড়ি! গডকড়ি-মন্তব্য়ে জল্পনা

ভারতের রাস্তায় আর দেখা যাবে পেট্রোল গাড়ি। ভ্যানিশ হয়ে যাবে ৫ বছর পর। এমন ভবিষ্যদ্বাণী করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি।

পাঁচ বছর পর রাস্তায় দেখা যাবে না পেট্রোল গাড়ি!পাঁচ বছর পর রাস্তায় দেখা যাবে না পেট্রোল গাড়ি!
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 2:33 PM IST
  • ৫ বছর পেট্রোলের আর দরকার পড়বে না বলে দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী।  
  • কেন দেশ থেকে উধাও হবে পেট্রোল? তার জবাব দিয়েছেন গড়কড়ি।

ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম। সরকার চাইছে গ্রিন এনার্জির বহুল ব্যবহার। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়িও জোর দিয়েছেন বিকল্প শক্তির বাহনের উপর। হালে হাইড্রোজেন গাড়িতে সংসদে গিয়েছিলেন গডকড়ি। এবার সরকারের আগামীর উদ্দেশ্য আরও স্পষ্ট করে দিলেন নিতিন গডকড়ি। তাঁর বক্তব্য, পাঁচ বছরের মধ্যে ভারতের রাস্তা থেকে গায়েব হয়ে যাবে পেট্রোলচালিত গাড়ি। এমনকি ৫ বছর পেট্রোলের আর দরকার পড়বে না বলেও দাবি করেছেন কেন্দ্রীয়মন্ত্রী।  
     
কেন দেশ থেকে উধাও হবে পেট্রোল? তার জবাব দিয়েছেন গড়কড়ি। তাঁর অভিমত, আগামী দিনে পেট্রোলের আর দরকার পড়বে না। দেশে কেবল গাড়িই নয় স্কুটারও গ্রিন হাইড্রোজেন, ইথানল, সিএনজি দ্বারা চালিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন,'আমার বিশ্বাস আগামী ৫ বছরের মধ্যে ভারত থেকে গায়েব হয়ে যাবে পেট্রোল। গাড়ি বা স্কুটার চলবে গ্রিন হাইড্রোজেন, ইথানল ফ্লেক্স জ্বালানি বা সিএনজি-তে।' তিনি জানান,'মহারাষ্ট্রের বিদর্ভ জেলায় তৈরি হচ্ছে বায়ো ইথানল। তা ব্যবহার করে পরীক্ষামূলকভাবে যানবাহন চালানো হচ্ছে। প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাবে ইথানল।' 

মহারাষ্ট্রের অকোলায় পঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠে ডক্টর অফ সায়েন্সের ডিগ্রি দেওয়া হয়েছে গডকড়িকে। ওই অনুষ্ঠানে আগামী ৫ বছরে কৃষিক্ষেত্রে ১২ থেকে ২০ শতাংশ আয় বাড়ানোর জন্য কৃষি গবেষকদের কাছে বার্তা দিয়েছেন নিতিন গডকড়ি। তাঁর কথায়,'মহারাষ্ট্রের কৃষকরা প্রতিভাবান। প্রযুক্তি ও নতুন গবেষণার ব্যাপারে তাঁদের জানানো দরকার।'  

গত ১৭ জুন গডকড়ি বলেছিলেন, ইলেকট্রিক যানের দাম আরও কমে যাবে। তাঁর মতে, আগামী ১ বছরের মধ্যেই পেট্রোল গাড়ির সমান দাম হয়ে যাবে বৈদ্যুতিক গাড়ি। পেট্রোল ও ডিজেলের ব্যাপক চাহিদা মেটানোর জন্য বিকল্প হিসেবে ইথানল উৎপাদনে জোর দিয়েছে সরকার। 

Read more!
Advertisement
Advertisement