Advertisement

Plastic Bank Note : ১ কোটি প্লাস্টিকের নোট আসছে বাজারে, অনুমোদন দিল RBI; কবে থেকে চালু?

কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, প্লাস্টিকের তৈরি ১০ এবং ২০ টাকার ১০০ কোটির নোট ফিল্ড ট্রায়ালের জন্য বাজারে আনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

প্লাস্টিকের নোট নিয়ে বড় খবর প্লাস্টিকের নোট নিয়ে বড় খবর
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 8:21 PM IST
  • অনেকের আশঙ্কা, প্লাস্টিক বা পলিমার নোট বাজারে এলে কাগজের নোট বন্ধ হবে
  • সেক্ষেত্রে সরকার কি সিদ্ধান্ত নেবে?

প্লাস্টিকের নোট শীঘ্রই বাজারে আসতে চলেছে। এই নোট সহজে ছিঁড়বে না, জলে ভিজে নষ্টও হবে না। পকেট বা পার্সে খুব সহজেই রাখা যাবে। প্রাথমিকভাবে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট বাজারে আনা হবে। সেই প্লাস্টিক বা পলিমার নোটের ফিল্ড ট্রায়াল শুরু হবে শীঘ্রই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ইতিমধ্যেই এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে, প্লাস্টিকের তৈরি ১০ এবং ২০ টাকার ১০০ কোটির নোট ফিল্ড ট্রায়ালের জন্য বাজারে আনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, RBI-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশের ভিত্তিতে আরবিআই অ্যাক্ট, ১৯৩৪-এর ২৫ নম্বর ধারায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

কেন পলিমার নোট আনছে সরকার?

পলিমার বা প্লাস্টিকের নোট চালুর অন্যতম প্রধান কারণ হল এর স্থায়িত্ব। কাগজের নোটের তুলনায় এই নোট জল, ধুলো এবং ময়লার প্রভাব অনেক ভালোভাবে সহ্য করতে পারে। ফলে নোটের আয়ু বাড়তে পারে। ঘন ঘন বদলানোর প্রয়োজন কমবে না। 

এছাড়াও পলিমার নোটে উন্নত সিকিউরিটি ফিচার যুক্ত করা সহজ। ফলে জাল নোট তৈরি করা আরও কঠিন হতে পারে। এতে নকল নোট বা জাল নোটের ব্যবহার রুখতেও সাহায্য মিলতে পারে।

কাগজের নোট ছাপতে কত খরচ হয়?

কাগজের নোট দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণে নির্দিষ্ট সময় অন্তর নতুন নোট ছাপতে হয়। এর ফলে সরকারের খরচও বাড়ে। তথ্য অনুযায়ী, ২০২৫ আর্থিক বছরে কাগজের নোট ছাপার জন্য RBI-এর খরচ হয়েছিল ৬,৩৭২.৮ কোটি টাকা। আর পলিমার নোটের আয়ু তুলনামূলক বেশি হলে ভবিষ্যতে নোট ছাপা ও প্রতিস্থাপনের খরচ কমানো সম্ভব হতে পারে।

তবে এই মুহূর্তে পলিমার নোটের ছাপার খরচ বা বাজারে চালুর সঠিক তারিখ জানানো হয়নি। ফিল্ড ট্রায়ালের ফলাফল এবং পরবর্তী সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ভারতে পলিমার নোটের ভবিষ্যৎ।

কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে?

Advertisement

অনেকের আশঙ্কা, প্লাস্টিক বা পলিমার নোট বাজারে এলে কাগজের নোট বন্ধ হবে। তবে সরকার আপাতত কাগজের নোট বন্ধ করার কোনও পরিকল্পনার কথা জানায়নি। পলিমার নোট বাজারে এলেও কাগজের নোটের পাশাপাশি সেগুলিও বৈধ মুদ্রা হিসেবে চলবে।

অর্থাৎ, নতুন পলিমার নোট এলেই কাগজের নোট বাতিল হবে না। কাগজের নোটগুলি তাদের স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত বাজারে চলবে। তবে পলিমার নোটের ব্যবহার সফল হলে ভবিষ্যতে কাগজের নোটের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে দেওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কবে বাজারে আসবে প্লাস্টিকের নোট?

RBI জানিয়েছে, প্লাস্টিকের নোট ছাপার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে ফিল্ড ট্রায়াল কবে শুরু হবে এবং সাধারণ মানুষের হাতে কবে এই নোট পৌঁছবে, তার নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। প্রথমে ১০ এবং ২০ টাকার পলিমার নোটের ফিল্ড ট্রায়াল করা হবে। সেই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে এই দুই মূল্যের পলিমার নোট নিয়মিতভাবে বাজারে চালু করা হতে পারে।
 

Read more!
Advertisement
Advertisement