Advertisement

Bharat Agriculture Conference 2026: কৃষকদের জন্য কী ভাবনা কেন্দ্রের? আজ নজরে মোদীর ভাষণ রাত ৮টায়

প্রধানমন্ত্রীর ভাষণ ইন্ডিয়া টুডে গ্রুপের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেল, ২২টি ইউটিউব চ্যানেল, ১২টি প্রথমসারির সংবাদ ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ অথবা আগাম নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধিত আমন্ত্রিতদের প্রবেশের সুবিধার জন্য বিকেল ৪টের মধ্যে আধার কার্ড-সহ নির্ধারিত স্থানে পৌঁছতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 11:09 AM IST
  • আজ প্রধানমন্ত্রী মোদীর ভাষণ 
  • প্রধানমন্ত্রীর ভাষণ হবে ভারত মণ্ডপমের প্লেনারি হলে
  • ভারতের কৃষিক্ষেত্রের ভবিষ্যত্‍ ও আগামীর নীতি নিয়ে আলোচনা

কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬-এ আজ বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া টুডে গোষ্ঠীর  Kisan Tak Bharat Agriculture Conference 2026 রাত ৮টায় মোদীর ভাষণ শুনবেন ২ হাজারের বেশি কৃষক, নীতিনির্ধারক, উদ্যোগপতি ও আন্তর্জাতিক মানের কৃষি বিশেষজ্ঞরা। নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ এই কনফারেন্সের আজ অর্থাত্‍ বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিন। 

আজ প্রধানমন্ত্রী মোদীর ভাষণ 

প্রধানমন্ত্রীর ভাষণ ইন্ডিয়া টুডে গ্রুপের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেল, ২২টি ইউটিউব চ্যানেল, ১২টি প্রথমসারির সংবাদ ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ অথবা আগাম নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধিত আমন্ত্রিতদের প্রবেশের সুবিধার জন্য বিকেল ৪টের মধ্যে আধার কার্ড-সহ নির্ধারিত স্থানে পৌঁছতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।

প্রধানমন্ত্রীর ভাষণ হবে ভারত মণ্ডপমের প্লেনারি হলে

বুধবার থেকে শুরু হয়েছে দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন Kisan Tak Bharat Agriculture Conference 2026 । ‘স্মার্ট কিসান, বিকশিত ভারত’, এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের প্রেজেন্টিং পার্টনার মাহিন্দ্রা ট্র্যাক্টরস এবং কো-প্রেজেন্টিং পার্টনার মহাধন অ্যাগ্রিটেক। প্রধানমন্ত্রীর ভাষণ হবে ভারত মণ্ডপমের প্লেনারি হলে। ওই হলে একসঙ্গে ২৭০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে জাতীয় নেতৃত্ব এবং কৃষিক্ষেত্রের বিশেষজ্ঞদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

ভারতের কৃষিক্ষেত্রের ভবিষ্যত্‍ ও আগামীর নীতি নিয়ে আলোচনা

ভারতের কৃষিক্ষেত্রের আগামী দিনের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে সম্মেলনে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিতে স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং কৃষকদের নতুন সুযোগ তৈরির বিষয়ে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে প্রিসিশন ফার্মিং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কৃষি সম্পদের ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল ফসলের নতুন প্রজাতি।

সম্মেলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবারের বক্তাদের তালিকায় রয়েছেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। এ ছাড়াও বিভিন্ন নীতিনির্ধারক ও কৃষি বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের ঘোষণা করে ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ অরুণ পুরী বলেন, 'ভারতের সবচেয়ে বড় পেশা কৃষিকাজ। কৃষির ভবিষ্যতের উপরই দেশের ভাগ্য অনেকাংশে নির্ভরশীল। কৃষকদের উদ্ভাবনী ক্ষমতার সঙ্গে আন্তর্জাতিক বিজ্ঞান, নীতি নির্ধারণ এবং শিল্পক্ষেত্রের সমন্বয় ঘটিয়ে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধির পথ তৈরি করাই এই সম্মেলনের উদ্দেশ্য।'

Advertisement

ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও এগজিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী বলেন, ভারতের গ্রামাঞ্চল থেকেই পরিশ্রম, অধ্যবসায় এবং উদ্ভাবনের বহু গুরুত্বপূর্ণ কাহিনি উঠে আসে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সম্মেলন গ্রামীণ এলাকার মানুষের ভাবনা ও অভিজ্ঞতাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার সুযোগ করে দেবে। তাঁর কথায়, ক্ষমতায়িত ‘স্মার্ট কিষাণ’ই বিকশিত ভারতের মূল চালিকাশক্তি।

Read more!
Advertisement
Advertisement