Advertisement

Post Office Best Schemes: ব্যাঙ্ক এফডি-র থেকেও বেশি রিটার্ন পোস্ট অফিসের এই স্কিমে

নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিসের সেভিং স্কিম দারুণ বিকল্প হতে পারে। সব বয়সের জন্য রয়েছে পোস্ট অফিসের স্কিম।

Post Office SchemePost Office Scheme
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Feb 2024,
  • अपडेटेड 4:00 PM IST
  • NSC স্কিমে বিনিয়োগ বর্তমানে ৭.৭ শতাংশ সুদ মেলে।
  • ডাকঘরের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম।

দুর্দান্ত রিটার্ন এবং নিরাপদ বিনিয়োগ... এই দুটি বিষয় মাথায় রেখে  কষ্টার্জিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা। নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিসের সেভিং স্কিম দারুণ বিকল্প হতে পারে। সব বয়সের জন্য রয়েছে পোস্ট অফিসের স্কিম। তেমনই একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ NSC। এই স্কিমে আপনি বিনিয়োগ করলে করছাড়ের সঙ্গে ৭ শতাংশেরও বেশি সুদ পাবেন৷ 

ন্যাশনাল সেভিংস স্কিম বা NSC হল পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই ক্রমাগত বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। NSC স্কিমে বিনিয়োগ বর্তমানে ৭.৭ শতাংশ সুদ মেলে। এই সুদের হার চক্রবৃদ্ধির ভিত্তিতে দেওয়া হয়। বিনিয়োগের ৫ বছর পর সুদ অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়।

ব্যাঙ্ক এফডি থেকে বেশি সুদ

এই সরকারি স্কিমে যে সুদের হার দেওয়া হচ্ছে তা সাধারণত যে কোনও ব্যাঙ্কে স্থায়ী আমানতের (এফডি) সুদের চেয়ে বেশি। বেশিরভাগ ব্যাঙ্কে এফডি সুদের হার প্রায় ৭ থেকে ৭.৫ শতাংশ।  প্রতি তিন মাসে জাতীয় সঞ্চয় শংসাপত্র-সহ পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করা হয়। বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা সরকারই দেয়।

৫ বছরের জন্য বিনিয়োগ

এই স্কিমে লক-ইন পিরিয়ড পর্যন্ত সঞ্চয় রাখতে হবে। তবেই পুরো সুদ পাবেন। এনএসসি-তে ৫ বছরের লক-ইন পিরিয়ড। সহজ কথায়, এই সেভিংস স্কিমে এক বছরের জন্য বিনিয়োগ করে বন্ধ করে দিলে সুদের টাকা পাবেন না। 

১.৫ লাখ টাকার কর ছাড় 

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে ৭.৭ শতাংশ রিটার্ন মেলে। সুতরাং এই স্কিমে বিনিয়োগের আর একটি বড় সুবিধা হল, আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে বিনিয়োগের পরিমাণের উপর কর ছাড়ের সুবিধাও দেওয়া হয়। এনএসসি-তে বিনিয়োগ করে আপনি কর ছাড় পেতে পারেন। এক আর্থিক বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারেন। 

অনলাইন বা অফলাইন অ্যাকাউন্ট 

এনএসসি স্কিমে শিশুদের নামে অ্যাকাউন্ট খোলার সুবিধাও আছে। নিয়ম অনুসারে, ১০ বছরের কম বয়সী শিশুর নামে অ্যাকাউন্ট খুলে মা-বাবা চালাতে পারেন। ১০ বছর বয়স পূর্ণ হওয়ার পরে শিশু নিয়ন্ত্রণ করতে পারে। এই সরকারি স্কিমে আপনি ন্যূনতম মাত্র ১০০০ টাকা জমা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। যেতে হবে নিকটস্থ পোস্ট অফিসে। এছাড়া অনলাইন বিনিয়োগের সুবিধাও আছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement