Advertisement

Fixed Deposit থেকে PPF, এখন নতুন রেট কত? দেখুন চার্ট

Small Savings Schemes Interest Rates 2026: এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। তবে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। ১ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন সুদের হার লাগু হয়েছে এবং জুন মাস পর্যন্ত একই থাকবে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 3:27 PM IST
  • সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
  • ১ এপ্রিল থেকে কার্যকর এই সুদের হার।
  • আগামী তিন মাস অর্থাৎ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

Small Savings Schemes Interest Rates 2026: এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। তবে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। ১ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন সুদের হার লাগু হয়েছে এবং জুন মাস পর্যন্ত একই থাকবে। ১ এপ্রিল থেকে ২০২৬-২৭ অর্থবর্ষ শুরু হয়েছে। নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস স্কিম সহ একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সুদের হার ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে। আগামী তিন মাস অর্থাৎ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আরও পড়ুন: ঘুম থেকে উঠবেন, ১২ হাজার টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে, SBI FD স্কিম

একই থাকল সুদের হার
সরকারি ঘোষণায় স্পষ্ট, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে এবারও কোনও পরিবর্তন করা হয়নি। দীর্ঘদিন ধরেই এই প্রকল্পগুলির সুদের হার একই রয়েছে। অর্থমন্ত্রকের ত্রৈমাসিক পর্যালোচনায় জানানো হয়েছে, জনপ্রিয় একাধিক প্রকল্প; যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট; সব ক্ষেত্রেই আগের হারই বহাল থাকছে।

এর ফলে যারা এই প্রকল্পগুলিতে টাকা রাখেন, তাঁদের জন্য কোনও বাড়তি সুদের সুযোগ মিলল না। অনেকেই আশা করেছিলেন, নতুন অর্থবর্ষে সুদের হার বাড়তে পারে। কিন্তু সেই আশা পূরণ হল না।

দীর্ঘদিন ধরে সুদের হার অপরিবর্তিত 
টানা ৮  ত্রৈমাসিক ধরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করা হল না। শেষবার এই হার সংশোধন করা হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে। তার পর থেকে একই ইন্টারেস্ট রেট চলছে।

কোন প্রকল্পে কত সুদ  
সরকারি তথ্য অনুযায়ী,
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশ।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং ৩ বছরের মেয়াদী আমানতে সুদের হার ৭.১ শতাংশ।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-এ সুদ ৭.৭ শতাংশ।
কিষাণ বিকাশ পত্র (KVP)-এ সুদের হার ৭.৫ শতাংশ, মেয়াদ ১১৫ মাস।
পোস্ট অফিস সেভিংস ডিপোজিটে সুদ ৪ শতাংশ।
মান্থলি ইনকাম স্কিমে (MIS) সুদের হার ৭.৪ শতাংশ।

Advertisement

বিশেষজ্ঞরা যা বলছেন
সহজ ভাষায় বললে, এখন যে হারে সুদ পাচ্ছেন, আগামী তিন মাসও সেই একই হারে সুদ পাবেন। নতুন করে কোনও বাড়তি লাভ বা লোকসান; কিছুই হচ্ছে না। তবে যাঁরা ইতিমধ্যেই টাকা রেখেছেন, তাঁদের চিন্তার কিছু নেই। 

Read more!
Advertisement
Advertisement