Advertisement

Pralhad Joshi Net Worth: কোটি কোটি টাকার মালিক নতুন শিক্ষামন্ত্রী, বাড়ি, সোনা, কৃষিজমির হিসেব জানুন

জমিবাড়ি, শেয়ার বাজার ও সঞ্চয় থেকে শুরু করে দেনার হিসেব, ঠিক কত টাকার মালিক নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। জেনে নিন সম্পত্তির পুরো খতিয়ান।

প্রহ্লাদ জোশীর মোট সম্পত্তি জানুনপ্রহ্লাদ জোশীর মোট সম্পত্তি জানুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 9:52 PM IST
  • নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী।
  • জানুন তাঁর সম্পত্তির খতিয়ান।

নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে (NEET Paper Leak)শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর জায়গায় দেশের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীকে। রবিবার সকালে দায়িত্ব বুঝে নিয়েছেন। কে এই প্রহ্লাদ জোশী? কতটা সম্পদ রয়েছে তাঁর? জমি-বাড়ি, শেয়ার বাজার ও সঞ্চয় থেকে শুরু করে দেনার হিসেব জানুন। 

বছরে আয়

২০২৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ আর্থিক বছরে প্রহ্লাদ জোশী নিজের আয় দেখিয়েছেন ৩৪ লক্ষ টাকারও বেশি। একই আর্থিক বছরে তাঁর স্ত্রীর আয় ছিল ১ কোটি টাকারও বেশি।

মোট সম্পত্তি

ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত হওয়া জোশীর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ২১ কোটি টাকারও বেশি। প্রায় ৮ কোটি টাকার ঋণের বোঝা।

অস্থাবর সম্পদ ও সঞ্চয়

প্রহ্লাদ জোশীর কাছে নগদ প্রায় ১ লক্ষ টাকা ছিল। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১.১০ লক্ষ টাকা। দু'জনের কাছে নগদে ২.১০ লক্ষ টাকা।

ব্যাঙ্ক আমানত 

কেন্দ্রীয় মন্ত্রীর ক্যানারা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে। কানারা ব্যাঙ্কে ৭ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা, স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া ৫ লাখ ৪৭ হাজার ৭০৯ টাকা, অন্ধ্র ব্যাঙ্কে ১ লাখ ৭ হাজার ৮৭৫ টাকা এবং ব্যাঙ্ক অব বারোদায় ৯৪ হাজার ২৩৪ টাকা। তাঁর স্ত্রীর আমানত রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক ও কর্নাটক ব্যাঙ্কে। অ্যাক্সিস ব্যাঙ্কে ৩১ লাখ ৮০ হাজার ৯৯৫ টাকা এবং কর্নাটক ব্যাঙ্কে ৪৫ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা। সব মিলিয়ে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জোশী দম্পতির মোট অর্থ ৯২ লাখ ৩৫ হাজার ৮১২ টাকা।

সঞ্চয় ও বিমা

জোশীর পিপিএফ ও ইপিএফ অ্যাকাউন্টে যথাক্রমে ১০ লক্ষ ২৬ হাজার ৮৩১ টাকা এবং ৫ লক্ষ ৮২ লক্ষ ৯৪৯ টাকা। তাঁর স্ত্রীর ইপিএফ অ্যাকাউন্টে ৩ লক্ষ ৬৯ হাজার ৯১১ টাকা। কন্যা অনন্যা ভি জোশীর পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ১৪ লক্ষ ৭৩ হাজার ৪৬৪ টাকা। পরিবারের মোট সঞ্চয় ৩৪ লক্ষ ৫৩ হাজার ১৫৫ টাকা।

Advertisement

জীবন বিমায় জোশী পরিবার মোট ২৭ লাখ ৭৩ হাজার ৬৯৭ টাকা বিনিয়োগ। 

ধারদেনা

বড় মেয়ে অর্পিতা জোশীকে ১ কোটি ২০ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ দিয়েছেন প্রহ্লাদ জোশী। তাঁর স্ত্রী জোশীকে ২ কোটি ৪৪ লক্ষ টাকা এবং মেয়ে অর্পিতাকে ২ লক্ষ টাকা ঋণ দিয়েছেন। এ ছাড়া আরও দুই ব্যক্তিকে ১০ লক্ষ টাকা করে ঋণ দিয়েছেন। 

জমি, সম্পত্তি ও স্থাবর সম্পদ

কর্নাটকের ধারওয়াড়ে প্রহ্লাদ জোশীর স্ত্রীর নামে প্রায় ৪ একর কৃষিজমি রয়েছে। যার বর্তমান মূল্য ৮৬ লক্ষ ৩৯  হাজার ৪৮০ টাকা। জোশীর নিজের নামে রয়েছে ৫.২৫ কোটি টাকারও বেশি মূল্যের অ-কৃষিজমি।

বাড়ি ও অ্যাপার্টমেন্ট

২০০২ সালে কেনা আবাসের ৫০ শতাংশের মালিকানা রয়েছে জোশীর নামে। ৫৯,৮৭২ বর্গফুটের আবাস। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার ৩৬০ টাকা। 

বেঙ্গালুরুর হোসুর-সরজাপুর রোডে বিডিএ সাইটে জোশীর একটি প্লট রয়েছে। যার বর্তমান মূল্য ২ কোটি ৬০ লক্ষ টাকা।

২০০০ সালে কেনা একটি ৩,২৭২ স্কোয়ারফুটের জমিসহ বাড়ির বর্তমান বাজারমূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা।

২০১৫ সালে বেঙ্গালুরুর মল্লেশ্বরমে কেনা একটি ২,৪৭৫ স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৫ টাকারও বেশি। 

জোশী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন মোট স্থাবর সম্পত্তির বাজারমূল্য ১২ কোটি ১১ লাখ ২২ হাজার ৯৬৫ টাকা।

সোনাদানা

প্রহ্লাদ জোশীর ১২.১৪ লক্ষ টাকা মূল্যের ১৮৪ গ্রাম সোনার গয়না এবং ৩.৬৫ লক্ষ টাকা মূল্যের ৫ কেজি রুপো রয়েছে।

৩৩ লক্ষ টাকা মূল্যের ৫০০ গ্রাম সোনার গয়না এবং ১.৪৬ লক্ষ টাকা মূল্যের ২ কেজি রুপো রয়েছে তাঁর স্ত্রীর।

কন্যা অনন্যার রয়েছে ১৬.৫০ লক্ষ টাকা মূল্যের ২৫০ গ্রাম সোনার গয়না।

জোশী পরিবারের কাছে মোট ৬৬ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা মূল্যের গয়না রয়েছে।

অন্যান্য বিনিয়োগ

এগুলি ছাড়াও হিন্দুস্তান কেমিক্যাল ল্যাবরেটরিজ, বিভবা ইন্ডাস্ট্রিজ এবং বিভবা মার্কেটিং কর্পোরেশনের শেয়ারসহ দম্পতির ১ কোটি ২৬ লক্ষ টাকারও বেশি আর্থিক স্বার্থ জড়িয়ে রয়েছে।

জোশী পরিবারের ঋণ

প্রহ্লাদ জোশীর নামে ব্যাঙ্ক অফ বরোদা এবং কানারা ব্যাঙ্কে যথাক্রমে ৯৯ লাখ ৮২ হাজার ৭৪৬ টাকা ও ৭২ লাখ ৫৯ হাজার ৮৭৭ টাকার হোম লোন রয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি বা সংস্থার কাছ থেকে জোশী দম্পতি ৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৭০৯ টাকার ঋণ নিয়েছেন। সব মিলিয়ে জোশী পরিবারের মোট দেনার পরিমাণ ৮ কোটি ১ লাখ ২৩ হাজার ৩৩২ টাকা।

Read more!
Advertisement
Advertisement